সিইসির সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক বিকেলে
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসবে বিএনপির প্রতিনিধি দল।
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৫টায় নির্বাচন ভবনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও দলটির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে পাঁচ সদস্যে প্রতিনিধি দল এ বৈঠক করবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক