বেনাপোলে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক
বেনাপোলের রঘুনাথপুর এলাকা থেকে বিদেশি পিস্তল-গুলিসহ শাকিল হাসানকে আটক করেছে র্যাব। ছবি : এনটিভি অনলাইন
যশোরের শার্শা উপজেলার বেনাপোলের রঘুনাথপুর এলাকা থেকে বিদেশি পিস্তল-গুলিসহ শাকিল হাসান (২১) নামে এক যুবককে আটক করেছে র্যাব। আজ রোববার (১১ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৬ খুলনার ওরেন্ট অফিসার বদিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে অভিযান চালিয়ে শাকিল হাসানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। আটককৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, আটক শাকিল হাসানের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

হিরোন আহম্মেদ, যশোর (শার্শা-বেনাপোল)