Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আসমাউল আসিফ, জামালপুর
২০:১৫, ০৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ২০:১৮, ০৭ জানুয়ারি ২০২৬
আসমাউল আসিফ, জামালপুর
২০:১৫, ০৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ২০:১৮, ০৭ জানুয়ারি ২০২৬
আরও খবর
গণঅধিকার ছেড়ে শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
জামালপুরে জনসভায় যোগ দেবেন জামায়াত আমির
সরিষাবাড়ীতে অস্ত্র-গুলিসহ যুবক আটক
প্রেমের টানে জামালপুরে চীনা যুবক, বিয়ে না করেই বিদায়
সহকারী প্রিজাইডিং অফিসারের প্রশিক্ষণে ২ মৃত শিক্ষককে আমন্ত্রণ 

যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ

আসমাউল আসিফ, জামালপুর
২০:১৫, ০৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ২০:১৮, ০৭ জানুয়ারি ২০২৬
আসমাউল আসিফ, জামালপুর
২০:১৫, ০৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ২০:১৮, ০৭ জানুয়ারি ২০২৬
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় যমুনা সার কারখানা। ছবি : এনটিভি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় উৎপাদন দুই দিন ধরে বন্ধ রয়েছে। কারখানার অ্যামোনিয়া প্ল্যান্টের যান্ত্রিক ত্রুটির কারণে গত ৫ জানুয়ারি রাতে উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। আজ বুধবার (৭ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কারখানার উপপ্রধান প্রকৌশলী (রসায়ন) ফজলুল হক।

২০২৩ সালের ১৫ জানুয়ারি গ্যাস সংকটের কারণে কারখানায় সরবরাহ বন্ধ করে দেয় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। গ্যাস সংকটে ১৩ মাস ২৩ দিন কারখানার উৎপাদন বন্ধ থাকার পর গত বছরের ১৩ ফেব্রুয়ারি চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ শুরু করে তিতাস। পরের দিন ১৪ ফেব্রুয়ারি চুল্লিতে গ্যাস সংযোগ বা ফায়ারিংয়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কারখানা চালু করা হয়। এরপর ২৩ ফেব্রুয়ারি বিকেল থেকে সার উৎপাদন শুরু হয়ে মাত্র চার দিনের মাথায় কারখানার অ্যামোনিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখিয়ে ফের উৎপাদন বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ। এরপর থেকেই সম্পূর্ণরূপে বন্ধ থাকে যমুনা সার কারখানা।

দীর্ঘ ২৩ মাস পর গত বছরের ২৪ নভেম্বর পুনরায় গ্যাস সরবরাহ শুরু করে তিতাস। গ্যাসের চাপ বৃদ্ধি পাওয়ায় সার উৎপাদনের প্রস্তুতি নেয় কারখানা কর্তৃপক্ষ। প্রয়োজনীয় যান্ত্রিক ও কারিগরি ত্রুটি সারিয়ে দুই সপ্তাহ পর পুরোদমে উৎপাদন শুরুর কথা ছিল। তবে সব প্রস্তুতি শেষ করে গত বছরের ২৩ ডিসেম্বর উৎপাদন শুরু করে কারখানা কর্তৃপক্ষ। কারখানার নিরবচ্ছিন্ন উৎপাদনের জন্য দৈনিক ৪২ থেকে ৪৫ পিএসআই গ্যাসের প্রয়োজন হয়। কিন্তু গ্যাসের চাপ ছিল ৯ থেকে ১০ পিএসআই। এতে উৎপাদন নেমে আসে ৪৫ শতাংশে।

কারখানা সূত্রে জানা গেছে, ১৯৯০ সালে জামালপুরের সরিষাবাড়ীতে দৈনিক এক হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন ক্ষমতার দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা স্থাপন করা হয়। গত বছর ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজারে উৎপাদন নিরবচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত নেওয়া হলে, গত ২০২৩ সালের ১৫ জানুয়ারি থেকে কারখানাতে গ্যাসের চাপ কমিয়ে দেয় তিতাস গ্যাস ট্রান্সমিশন আন্ড ডিস্ট্রিবিউশর কোম্পানি। ফলে অ্যামোনিয়া ও ইউরিয়া সার উৎপাদন পুরোপুরি বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ। এতে কর্মহীন হয়ে পড়েন শ্রমিকরা।

এদিকে, গত বছর ২৩ ডিসেম্বর ইউরিয়া সার উৎপাদন শুরু করলেও অ্যামোনিয়া প্লান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় গত ৫ জানুয়ারি রাত থেকে ফের উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল ছাড়াও উত্তরবঙ্গের ১৯ জেলায় প্রায় আড়াই হাজার সার ডিলারের মাধ্যমে কৃষক পর্যায়ে সার সরবরাহ করা হয়। দীর্ঘ সময় উৎপাদন বন্ধ থাকলে কারখানার কমান্ডিং এরিয়ায় সার সংকট হওয়ায় শঙ্কা দেখা দিতে পারে।

এ ব্যাপারে কারখানার উপপ্রধান প্রকৌশলী (রসায়ন) ফজলুল হক বলেন, যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় গত ৫ জানুয়ারি রাত থেকে যমুনায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ রয়েছে। মেরামতের কাজ শেষে অতি দ্রুত উৎপাদন শুরু হবে।

জামালপুর যান্ত্রিক ত্রুটি উৎপাদন যমুনা সার কারখানা
১৬ ডিসেম্বর ২০২৫
রাস্তার পাশ থেকে উদ্ধার নবজাতক দত্তক নিল মুসলিম পরিবার
২৮ নভেম্বর ২০২৫
কারাগারে এক হাজতির আঘাতে আরেক হাজতি নিহত
০২ নভেম্বর ২০২৫
প্যানেল চেয়ারম্যানের স্ত্রীর নামে ভিজিডি কার্ড!
৩০ অক্টোবর ২০২৫
অ্যাসিডযুক্ত পানি খেয়ে মারা গেল ৫ গরু, অসহায় কৃষকের কান্না
২৮ অক্টোবর ২০২৫
সব আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে তিস্তা এক্সপ্রেস অবরোধ
১৪ অক্টোবর ২০২৫
আদালতের রায় অমান্য করে একই জমি দুই পক্ষের নামে নামজারি
০৯ অক্টোবর ২০২৫
মাউশির ডিজি কর্মরত থাকা অবস্থায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
০৯ অক্টোবর ২০২৫
পুলিশের ওপর হামলা করে মাদক ব্যবসায়ী ছিনতাই, ২ পুলিশ আহত
২১ সেপ্টেম্বর ২০২৫
সরিষাবাড়ীতে মন্দিরে প্রতিমা ভাঙচুর, আটক ১
১৮ সেপ্টেম্বর ২০২৫
ছাত্রীদের উত্ত্যক্ত করায় যুবদলনেতা বহিষ্কার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিমানের নতুন এমডি ও সিইও হুমায়রা সুলতানা
  2. মায়েদের প্রতি আমাদের বাড়তি দায়িত্ব আছে : জামায়াত আমির
  3. বিএনপির দাবির পর বিএনসিসি মোতায়েনে পরিবর্তন আনল ইসি
  4. রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প 
  5. সেনাবাহিনীর সঙ্গে বাদানুবাদ নিয়ে যা বললেন জামায়াতের প্রার্থী ডা. খালিদুজ্জামান
  6. সাবেক সচিব আবু আলম শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x