জুলাই শহীদদের কবর জিয়ারতে এনসিপির ঢাকা দক্ষিণের কার্যক্রম শুরু
জুলাই শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণের নবগঠিত আহ্বায়ক কমিটি।
আজ রোববার (৪ জানুয়ারি) আজিমপুর কবরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে কার্যক্রম শুরু করেন তারা।
কবর জিয়ারতে উপস্থিত ছিলেন- এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আলাউদ্দিন মোহাম্মদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হুমায়রা নুর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব এস এম শাহরিয়ার, সাংগঠনিক সম্পাদক আসাদ বিন রনি।
এছাড়াও ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোনাজাত অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার বিষয়ে নেতাকর্মীরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এনটিভি অনলাইন ডেস্ক