মেঘনা আলমের মনোনয়নপত্র বৈধ
মেঘনা আলম। ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ সংসদীয় আসনে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মেঘনা আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
আজ শনিবার (৩ জানুয়ারি) সকালে সেগুনবাগিচায় ঢাকা মহানগরীর আওতাধীন আসনগুলোর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন।
আরও পড়ুন : মডেল মেঘনা আলমের ব্যাংক হিসাব তলব
এর আগে গণঅধিকার পরিষদে যোগ দেন মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপারসন মেঘনা আলম। একইসঙ্গে দলটি থেকে ঢাকা-৮ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

নিজস্ব প্রতিবেদক