অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ : সারাদেশে গ্রেপ্তার ৩৮৪
ছবি : বাসস
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ বিশেষ অভিযানে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৩৮৪ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় সারাদেশ থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়।
এ ছাড়াও পুলিশি কার্যক্রমের অংশ হিসেবে সারাদেশে ২৮ হাজার ৩৩৯টি মোটরসাইকেল ও ৩১ হাজার ৭৪টি গাড়ি তল্লাশি করা হয়। তল্লাশিকালে ১৮০টি অবৈধ মোটরসাইকেল জব্দ করা হয়।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)