Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০০:০৫, ২৬ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০০:০৭, ২৬ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০০:০৫, ২৬ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০০:০৭, ২৬ ডিসেম্বর ২০২৫
আরও খবর
নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
পোশাক শিল্পের বিকাশে প্রয়োজনীয় সবকিছু করবে সরকার : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ প্রতিনিধিদলের বৈঠক
প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ

তারেক রহমানের প্রত্যাবর্তন দেশে গণতন্ত্রের প্রতি আস্থা বাড়াবে : মাহফুজ আলম

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০০:০৫, ২৬ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০০:০৭, ২৬ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০০:০৫, ২৬ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০০:০৭, ২৬ ডিসেম্বর ২০২৫

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জুলাই আন্দোলনের অন্যতম নেতা মাহফুজ আলম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস আরও বৃদ্ধি পাবে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মাহফুজ আলম লিখেছেন, “১৭ বছরের নির্বাসন শেষে তারেক রহমানের প্রত্যাবর্তন বাংলাদেশের গণতন্ত্রে আস্থা ও বিশ্বাসকে আরও সুদৃঢ় করবে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতান্ত্রিক যাত্রায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।”

পোস্টে মাহফুজ আলম আরও লেখেন, দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রের পক্ষে জিয়া পরিবারের অঙ্গীকার কয়েক দশক ধরে প্রমাণিত। আশা করি, তিনি তাঁর প্রতিশ্রুতি পূরণ করবেন এবং একটি সত্যিকারের সার্বভৌম ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সহায়তা করবেন।

পোস্টের শেষের দিকে এসে সাবেক এই উপদেষ্টা বিএনপি নেতাকে দেশে স্বাগত জানিয়ে লেখেন, ‘স্বাগতম।’

১৭ বছর নির্বাসনে থাকার পর তারেক রহমান বৃহস্পতিবার দেশে ফিরেছেন। লন্ডন থেকে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সিলেট হয়ে সকাল ১১টা ৪০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে পৌঁছালে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে লন্ডন থেকে ফেরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানান।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে কড়া নিরাপত্তার মধ্যে একটি বাসে করে তিনি জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক) এলাকায় অনুষ্ঠানস্থলের উদ্দেশে যাত্রা শুরু করেন। এর আগে তিনি খালি পায়ে শিশিরভেজা ঘাসে, মাটিতে পা রাখেন এবং এক মুঠো মাটি তুলে আবেগঘন মুহূর্তে নাকে নিয়ে শোঁকেন।

এরপর মোটর শোভাযাত্রার মাধ্যমে তারেক রহমানকে বহনকারী বাসটি অনুষ্ঠানস্থলের দিকে এগিয়ে নিয়ে যায়। বিমানবন্দর সড়ক থেকে ৩০০ ফিট সড়ক পর্যন্ত রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা লাখো মানুষ স্লোগান দিয়ে তাঁকে স্বাগত জানায়। পরে তারেক রহমান জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে আয়োজিত জনসভায় অংশ নেন এবং লাখো মানুষের উদ্দেশে বক্তব্য দেন। এভারকেয়ার হাসপাতালের দিকে যাওয়ার পথে তিনি উপস্থিত জনতার উদ্দেশে হাত নেড়ে তাদের অবিচল সমর্থনের স্বীকৃতি জানান।

তারেক রহমান প্রত্যাবর্তন গণতন্ত্র মাহফুজ আলম
০১ মে ২০২৬
দুপুরে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ, বক্তব্য দেবেন তারেক রহমান
২২ এপ্রিল ২০২৬
পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে সরকার : প্রধানমন্ত্রী
১৫ এপ্রিল ২০২৬
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান
০৮ এপ্রিল ২০২৬
আরাফাত ও তারেক রহমানকে শিশু মুক্তিযোদ্ধা ঘোষণার দাবি সংসদ সদস্য মুজিবুর রহমানের
৩০ মার্চ ২০২৬
লাখ টাকা করে ভাতা পেলেন যে ১২৯ ক্রীড়াবিদ
৩০ মার্চ ২০২৬
সামনে আরও সাফল্য আসবে—ক্রীড়াকার্ড পেয়ে বললেন সাবিনা
২৮ মার্চ ২০২৬
বিএনপির নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
২৮ মার্চ ২০২৬
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়
২৭ মার্চ ২০২৬
স্বনির্ভর বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
২১ মার্চ ২০২৬
তারেক রহমান-শেহবাজ শরীফের ফোনালাপ, ঈদের শুভেচ্ছা বি‌নিময়
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  2. আগামী ২৪ ঘণ্টায় অতি ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  3. বহিষ্কৃত জামায়াত নেতা গাজী নজরুলের বিরুদ্ধে এবার হত্যাচেষ্টা মামলা‌
  4. আদালতে বিচার চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
  5. সাইবার সুরক্ষা আইনে মামলায় সাংবাদিক শফিক কারাগারে
  6. জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে এনসিপির কাফির বিরুদ্ধে মামলা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x