Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
ফাহিম হাসান, পঞ্চগড় (সদর-আটোয়ারী-বোদা)
০০:৫০, ২৫ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০০:৫২, ২৫ ডিসেম্বর ২০২৫
ফাহিম হাসান, পঞ্চগড় (সদর-আটোয়ারী-বোদা)
০০:৫০, ২৫ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০০:৫২, ২৫ ডিসেম্বর ২০২৫
আরও খবর
দেশের চার বিভাগে ২ দিন বৃষ্টির আভাস
উত্তরের জনপদে একখণ্ড নেদারল্যান্ডস
শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

কনকনে শীতে বিপর্যস্ত পঞ্চগড়, শীতজনিত রোগে আক্রান্ত বাড়ছে

ফাহিম হাসান, পঞ্চগড় (সদর-আটোয়ারী-বোদা)
০০:৫০, ২৫ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০০:৫২, ২৫ ডিসেম্বর ২০২৫
ফাহিম হাসান, পঞ্চগড় (সদর-আটোয়ারী-বোদা)
০০:৫০, ২৫ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০০:৫২, ২৫ ডিসেম্বর ২০২৫
পঞ্চগড়ে ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ছবি : এনটিভি

ভোর থেকে ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় পঞ্চগড়ের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর প্রভাব পড়েছে জেলার হাসপাতালগুলোতেও। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। ঘন কুয়াশার কারণে ভোর থেকেই যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

গতকাল সোমবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে দুপুরের দিকে সূর্যের দেখা মিললেও শীতের তীব্রতা কমেনি। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাত্র ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা কমে আসায় দিন ও রাত প্রায় সমানভাবেই শীত অনুভূত হচ্ছে।

ঘন কুয়াশা ও কনকনে শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ। সকালে অনেকেই কাজে যেতে পারছে না। শীত নিবারণের জন্য বিভিন্ন স্থানে মানুষকে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে।

এদিকে জেলার হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর ভিড় বেড়েছে। সর্দি-কাশি, জ্বর, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের চাপ বাড়ছে।

হাসপাতালের একজন চিকিৎসক জানান, হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়ায় শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছে। এ সময় গরম কাপড় ব্যবহার, উষ্ণ খাবার গ্রহণ এবং প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেন তিনি।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, ১১ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। গত শনিবার তাপমাত্রা কিছুটা বাড়লেও পরবর্তী দিনগুলোতে তা আবার কমেছে। আজ সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

পঞ্চগড় শীত
২৬ আগস্ট ২০২৫
পঞ্চগড়ে ভূমি অফিসে দুদকের অভিযান, চার দালাল আটক
২৬ আগস্ট ২০২৫
দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে ৪ দালাল আটক
২১ আগস্ট ২০২৫
তেঁতুলিয়ায় বালুর নিচে লুকিয়ে রাখা পাথর তোলার ড্রেজার জব্দ 
২৯ জুলাই ২০২৫
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় পঞ্চগড়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
২৫ জুন ২০২৫
পঞ্চগড় সীমান্তে আবারও ১৮ জনকে পুশইন বিএসএফের
২২ জুন ২০২৫
পরিবেশ পদক পাচ্ছেন তেঁতুলিয়ার মাহমুদুল ইসলাম
২১ জুন ২০২৫
তেঁতুলিয়ায় ৯ লাখ টাকার সার জব্দ, ৪ ব্যবসায়ীকে অর্থদণ্ড
১৮ জুন ২০২৫
তেঁতুলিয়ায় বিদেশি ফল রাম্বুটান চাষে নারীর সাফল্য
১৮ জুন ২০২৫
পঞ্চগড়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ওষুধ ব্যবসায়ী আটক
১৫ জুন ২০২৫
বিএসএফের গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আদালত চত্বরে মাসুদ উদ্দিনের ওপর ডিম-মবিল নিক্ষেপ
  2. ‘যাকে টর্চার করে হত্যা করতে চেয়েছিলেন এই কর্মকর্তা, তিনিই আজ দেশের প্রধানমন্ত্রী’
  3. নড়াইল রেল স্টেশনে আটক ২ চাঁদাবাজ কারাগারে
  4. জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল : রাষ্ট্রপতি
  5. জাবি ছাত্রী শারমীন হত্যা : স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
  6. ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ের পিএস’ পরিচয়ে প্রতারণা, সালাম রিমান্ডে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x