Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:৩৫, ২৪ ডিসেম্বর ২০২৫
আপডেট: ২২:৩৯, ২৪ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:৩৫, ২৪ ডিসেম্বর ২০২৫
আপডেট: ২২:৩৯, ২৪ ডিসেম্বর ২০২৫
আরও খবর
ঈদে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন দুই মন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
ঢাকায় নিরাপত্তা জোরদার, স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান ডিএমপি কমিশনারের
প্রধানমন্ত্রী ঘোষিত ঈদ উপহার পেলেন ময়মনসিংহ সিটির পরিচ্ছন্নকর্মীরা

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় গেজেট প্রকাশ

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:৩৫, ২৪ ডিসেম্বর ২০২৫
আপডেট: ২২:৩৯, ২৪ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:৩৫, ২৪ ডিসেম্বর ২০২৫
আপডেট: ২২:৩৯, ২৪ ডিসেম্বর ২০২৫

‘রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা বিধিমালা ২০২৫’-এর গেজেট জারি করেছে সরকার। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টাসহ অন্যান্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিভিআইপি) নিরাপত্তা নিশ্চিত করতে এই গেজেট জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সচিব মো. সাইফুল্লাহ পান্না স্বাক্ষরিত বিধিমালাটির গেজেট জারি করা হয়। গেজেটটি জারি করা হয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে।

গেজেটে উল্লেখ করা হয়েছে, নতুন এই বিধিমালার মাধ্যমে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের নিরাপত্তা ব্যবস্থাপনাকে আরো সুসংগঠিত, আধুনিক ও একটি সুস্পষ্ট আইনগত কাঠামোর আওতায় আনা হয়েছে।

গেজেটে আরও উল্লেখ করা হয়, বিধিমালায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা এবং অন্যান্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চলাচল, বাসভবন, কর্মস্থল, অনুষ্ঠানস্থল ও সফরকালীন নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থার দায়িত্ব, কাঠামো এবং করণীয় বিস্তারিতভাবে নির্ধারণ করা হয়েছে।

গেজেটে বলা হয়েছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিগণের কার্যালয় এবং স্থায়ী ও অস্থায়ী বাসভবনের সার্বিক নিরাপত্তার দায়িত্ব মহাপরিচালকের ওপর ন্যস্ত থাকবে এবং ওই স্থাপনাসমূহকে দুর্যোগ বা দুর্ঘটনা (যেমন : অগ্নিকাণ্ড, ভূমিকম্প ইত্যাদি) হতে নিরাপদ রাখার জন্য মহাপরিচালক সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সংস্থাসমূহের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ ও তদারকি করবেন।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা বিধানের লক্ষ্যে প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তা সংস্থার সদস্যদের বিভিন্ন বেষ্টনীতে মোতায়েনের মাধ্যমে মহাপরিচালক, এই বিধিমালা ও তদধীন প্রণীত নির্দেশাবলী অনুসরণে, প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করবেন এবং প্রয়োজনবোধে মহাপরিচালক এই বিষয়ে সংশ্লিষ্ট সামরিক সচিবের সঙ্গে পরামর্শ করতে পারবেন।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির কার্যালয়, বাসভবন ও অনুষ্ঠানস্থলে আগত দর্শনার্থী, যানবাহন বা যে কোনো বস্তুর প্রবেশ বা বাহির বাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত হবে এবং বাহিনী এ সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করবে।

গেজেটে অনুষ্ঠানস্থলে অস্ত্র বহনে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। এতে বলা হয়েছে, বাহিনীর কর্মকর্তাবৃন্দ ব্যতীত সাদা পোশাক পরিহিত অন্য কেউ অনুষ্ঠানস্থলে কোনো প্রকার অস্ত্র বহন করতে পারবে না এবং অনুষ্ঠানস্থলে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ইউনিফর্ম পরিহিত ব্যক্তিগণ দৃশ্যমান অবস্থা ব্যতিরেকে অন্য কোনোভাবে অস্ত্র বহন করতে পারবে না।

সরকার কর্তৃক অনুমোদিত হলে বিদেশি অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিগণের সাথে আগত নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তিগণ মহাপরিচালকের সাথে পরামর্শক্রমে, অনুমোদিত স্থানসমূহে সাদা পোশাকে অস্ত্র বহন করতে পারবেন।

সংবাদ মাধ্যমের প্রতিনিধি সম্পর্কে গেজেটে বলা হয়েছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির অনুষ্ঠানের সংবাদ সংগ্রহে ইচ্ছুক বৈধ ক্ষমতাপ্রাপ্ত পত্রধারী (ক্রেডিটেশন কার্ড হোল্ডার) সংবাদ মাধ্যমের প্রতিনিধিবৃন্দ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সাথে সমন্বয় করে তথ্য অধিদপ্তরের মাধ্যমে পুলিশের বিশেষ শাখা থেকে এবং সামরিক অনুষ্ঠানের ক্ষেত্রে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মাধ্যমে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর থেকে ডিউটি পাস সংগ্রহ করে ওই অনুষ্ঠানে যোগদান করতে পারবেন।

অনুষ্ঠানের প্রকৃতি ও গুরুত্ব বিবেচনাক্রমে মহাপরিচালক প্রয়োজনবোধে, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সাথে পরামর্শক্রমে, অনুষ্ঠানে যোগদানে ইচ্ছুক সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সংখ্যা নির্ধারণ করতে পারবেন।

রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নিরাপত্তা গেজেট প্রকাশ
১১ মার্চ ২০২৫
রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পড়ানো কেন অসাংবিধানিক নয়, রুল জারি
১০ মার্চ ২০২৫
রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির শপথ পড়ানোর নির্দেশনা চেয়ে রিট
২১ জানুয়ারি ২০২৫
তথ্য কমিশনার মাসুদা ভাট্টিকে অপসারণ
২৩ ডিসেম্বর ২০২৪
কয়েকজন বিচারপতির বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্তে রাষ্ট্রপতির অনুমতি
২৮ অক্টোবর ২০২৪
রাষ্ট্রপতির ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত প্রত্যাশা করছে সরকার
২৩ অক্টোবর ২০২৪
রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি : প্রেস সচিব
০২ এপ্রিল ২০২৪
জ্বালানির নতুন উৎস উদ্ভাবন ও গবেষণা কার্যক্রম জোরদারের নির্দেশ রাষ্ট্রপতির
০২ এপ্রিল ২০২৪
‘অটিজম বৈশিষ্ট্যের ব্যক্তিদের পুনর্বাসনে বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে’
২৩ মার্চ ২০২৪
আধুনিক প্রযুক্তির মাধ্যমে জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব : রাষ্ট্রপতি
১২ মার্চ ২০২৪
রমজানের পবিত্রতা রক্ষা করা সবার দায়িত্ব : রাষ্ট্রপতি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ব্রাহ্মণবাড়িয়ায় টেঁটা-বল্লম নিয়ে দুপক্ষের সংঘর্ষ
  2. ঈদে বৃষ্টির পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  3. মোংলায় দুই তেল ব্যবসায়ীকে জরিমানা
  4. নিখোঁজের ৩ দিন পর ইটভাটা থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার
  5. সৌদিতে নিহত প্রবাসী বাচ্চুর পরিবারকে ৩ লাখ টাকা অনুদান
  6. সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হক আর নেই

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x