Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
শরীফুল ইসলাম, চাঁদপুর
২৩:১৫, ২৩ ডিসেম্বর ২০২৫
আপডেট: ২৩:২০, ২৩ ডিসেম্বর ২০২৫
শরীফুল ইসলাম, চাঁদপুর
২৩:১৫, ২৩ ডিসেম্বর ২০২৫
আপডেট: ২৩:২০, ২৩ ডিসেম্বর ২০২৫
আরও খবর
জামালপুরে রেস্টুরেন্টসহ ৪ ইফতার সামগ্রীর দোকানকে জরিমানা
চাঁদপুরে গ্যাস লাইনে বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ
অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন, ২ লাখ টাকা জরিমানা
চাঁদপুরে কেন্দ্রীয় খাদ্য গুদামে এমপি মানিকের হঠাৎ হানা, পেলেন অনিয়মের চিত্র
খাদ্যপণ্যে নিষিদ্ধ হাইড্রোজ মেশানোর অভিযোগে জরিমানা

চর কেটে দখলচেষ্টার অভিযোগে ৩ শ্রমিককে ৫০ হাজার টাকা জরিমানা

শরীফুল ইসলাম, চাঁদপুর
২৩:১৫, ২৩ ডিসেম্বর ২০২৫
আপডেট: ২৩:২০, ২৩ ডিসেম্বর ২০২৫
শরীফুল ইসলাম, চাঁদপুর
২৩:১৫, ২৩ ডিসেম্বর ২০২৫
আপডেট: ২৩:২০, ২৩ ডিসেম্বর ২০২৫

চাঁদপুর সদর উপজেলার ১১নং ইব্রাহীমপুর ইউনিয়নের আলুর বাজার সংলগ্ন খানেপুর এলাকায় অবৈধভাবে চর কেটে দখলের চেষ্টাকালে তিনজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে মাটি ও বালু ব্যবস্থাপনা আইনে মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়।

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রনির নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খানেপুর চরে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, দুটি চরে দখলের উদ্দেশে তিনটি ভেকু প্রস্তুত রাখা হয়েছে। তাৎক্ষণিক সেগুলো বিকল করে দেওয়া হয় এবং চর কাটার প্রস্তুতির কাজে নিয়োজিত তিন শ্রমিককে আটক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, আটক শ্রমিকদের মধ্যে নাহিদ শেখ ও আল-আমিনের নাম জানা গেছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সহকারী কমিশনার বলেন, সরকারি জমি ও চর দখলের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে কেউ আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় বাসিন্দারা জানায়, খানেপুর এলাকার এই দুই চরে দীর্ঘদিন ধর মানুষ কৃষিকাজ করে আসছে। কৃষিনির্ভর এসব চরে প্রতি মৌসুমে সরিষা, আলু, ধনিয়া, ধানসহ বিভিন্ন ধরনের শাক-সবজির চাষ হয়ে থাকে। চরগুলো এলাকার মানুষের জীবিকা ও খাদ্য উৎপাদনের গুরুত্বপূর্ণ উৎস।

তাদের অভিযোগ, সম্প্রতি ইউনিয়নের চান মিয়া ওরফে চান্দু চৌকিদার, নান্টু মাল ও ইউনুস মোল্লার নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র ফসলি জমি নষ্ট করে এসব চর কেটে দখলের মাধ্যমে একটি প্রজেক্ট তৈরির পরিকল্পনা করে। এজন্য তারা পাবনা থেকে শ্রমিক এনে এবং তিনটি ভেকু ব্যবহার করে চর কাটার প্রস্তুতি নেয়। খবর পেয়ে উপজেলা প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে অবৈধ কার্যক্রম বন্ধ করে দেয়। এতে চর রক্ষা পাওয়ার পাশাপাশি কৃষিজমি ও স্থানীয় বাসিন্দাদের স্বার্থ সংরক্ষিত হলো।

চাঁদপুর শ্রমিক দখল জরিমানা

সংশ্লিষ্ট সংবাদ: চাঁদপুর

৯ ঘন্টা আগে
চাঁদপুরে গ্যাস লাইনে বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ
২৩ ফেব্রুয়ারি ২০২৬
চাঁদপুরে কেন্দ্রীয় খাদ্য গুদামে এমপি মানিকের হঠাৎ হানা, পেলেন অনিয়মের চিত্র
০৬ ফেব্রুয়ারি ২০২৬
স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলার অভিযোগ, আহত ২০
  • আরও
সর্বাধিক পঠিত
  1. প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে একনেক গঠন
  2. অনুদানের অর্থ ফেরত দেওয়ার ঘোষণা তাসনিম জারার
  3. ফ্যামিলি কার্ড সম্পূর্ণ বিনামূল্যে, টাকা চাওয়ার সুযোগ নেই : ডা. জাহিদ হোসেন
  4. ফের চালু ঢাকা–আগরতলা–কলকাতা বাস সার্ভিস
  5. বিডিআর বিদ্রোহে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি
  6. হঠাৎ অসুস্থ জামায়াত আমির ডা. শফিকুর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x