হাদিকে হত্যা চেষ্টায় ব্যবহৃত পিস্তল উদ্ধার, গ্রেপ্তার ১
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে র্যাব-১১ নরসিংদীর সদর থানাধীন তরুয়া এলাকাস্থ মোল্লার বাড়ির সামনে তরুয়ার বিলে পানির মধ্য থেকে তিনটি অস্ত্র উদ্ধার করে।
আরও পড়ুন : হাদিকে হত্যাচেষ্টা : ফয়সলের বোনের বাসার পাশ থেকে ম্যাগাজিন-গুলি উদ্ধার
বিষয়টি নিশ্চিত করে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, ‘ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ নরসিংদী থেকে উদ্ধার করেছে র্যাব। এ সময় মো. ফয়সাল (২৫) নামে আরও একজনকে আটক করা হয়।
আরও পড়ুন : হাদিকে হত্যাচেষ্টা : ফয়সলের বাবা-মা গ্রেপ্তার
ইন্তেখাব চৌধুরী বলেন, উদ্ধার হওয়ার অস্ত্রের মধ্যে রয়েছে- দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, একটি খেলনা পিস্তল ও ৪১ রাউন্ড পিস্তলের গুলি।

নিজস্ব প্রতিবেদক