Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এম এস পলাশ, ঝালকাঠি (সদর-নলছিটি)
২০:০০, ১০ ডিসেম্বর ২০২৫
আপডেট: ২১:৪৯, ১০ ডিসেম্বর ২০২৫
এম এস পলাশ, ঝালকাঠি (সদর-নলছিটি)
২০:০০, ১০ ডিসেম্বর ২০২৫
আপডেট: ২১:৪৯, ১০ ডিসেম্বর ২০২৫
আরও খবর
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০
শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা গ্রেপ্তার
৮৭ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ১
প্রেমের ফাঁদে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
শিক্ষার্থীকে যৌন হয়রানি, গায়ক অন্তু কারাগারে

প্রথমবার শ্বশুরবাড়ি গিয়েই যেভাবে গ্রেপ্তার গৃহকর্মী আয়েশা

এম এস পলাশ, ঝালকাঠি (সদর-নলছিটি)
২০:০০, ১০ ডিসেম্বর ২০২৫
আপডেট: ২১:৪৯, ১০ ডিসেম্বর ২০২৫
এম এস পলাশ, ঝালকাঠি (সদর-নলছিটি)
২০:০০, ১০ ডিসেম্বর ২০২৫
আপডেট: ২১:৪৯, ১০ ডিসেম্বর ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত গৃহকর্মী আয়েশা আক্তারকে তার স্বামীসহ ঝালকাঠির নলছিটি থেকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের পর আত্মগোপনে থাকা আয়েশা নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কয়ার চর গ্রামের সিকদার বাড়িতে তার শ্বশুরবাড়িতে পৌঁছানোর পরপরই পুলিশের জালে ধরা পড়েন। স্থানীয়রা জানিয়েছেন, এটিই ছিল আয়েশার প্রথমবার শ্বশুরবাড়ি যাওয় এবং তার স্বামী রাব্বিকেও তারা চেনেন না।

গত সোমবার মা লায়লা আফরোজ (৪৮) এবং মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে (১৫) হত্যার পর গৃহকর্মী আয়েশা আক্তার আত্মগোপনে চলে যান। পরে স্বামী রাব্বির নানার সহযোগিতায় তিনি আজ বুধবার (১০ ডিসেম্বর) সকালে নলছিটির দপদপিয়া ইউনিয়নের কয়ার চর গ্রামে শ্বশুরবাড়িতে আসেন। সেখানে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই দুপুর ১টার দিকে পুলিশ তাদের দুজনকে গ্রেপ্তার করে নলছিটি থানায় নিয়ে যায়।

আরও পড়ূন : মা-মেয়েকে হত্যা, যা জানাল গৃহকর্মী আয়েশা

পুলিশ সূত্রে জানা গেছে, রাব্বির মায়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কয়ারচর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে মোহাম্মদপুর থানা পুলিশের ৯ সদস্যের একটি দল এই অভিযান পরিচালনা করে।

মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম মাছুম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গৃহকর্মী আয়েশা আক্তার স্বীকার করেছেন, তিনি গৃহকর্ত্রী লায়লা আফরোজের বাসা থেকে কিছু মালামাল চুরি করেছিলেন। সেই মালামাল নিয়ে পালানোর সময় লায়লা আফরোজ তাকে দেখে ফেললে ধস্তাধস্তি হয়। ক্ষিপ্ত হয়ে গৃহকর্মী আয়েশা তখন লায়লা আফরোজকে ছুরিকাঘাত করেন। পরে মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ মাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও কুপিয়ে হত্যা করেন গৃহকর্মী আয়েশা।

আয়েশার স্বামী জামাল হোসেন রাব্বি দপদপিয়া এলাকার বাসিন্দা হলেও তার জন্মস্থান নলছিটির দপদপিয়া এলাকায়। তবে তার শ্বশুরবাড়ি ও স্থায়ী বসবাস ছিল ঢাকায়। মামলার মূল আসামি আয়েশার বাপের বাড়ি নরসিংদী জেলার সলিমগঞ্জ থানায়।

আরও পড়ূন : প্রথমবার শ্বশুরবাড়ি গিয়েই যেভাবে গ্রেপ্তার গৃহকর্মী আয়েশা

রাব্বি সিকদারের ফুপু মিনারা বেগম জানান, রাব্বি মাত্র পাঁচ বছর বয়সে বাবা-মায়ের সঙ্গে বাড়ি ছেড়ে রাজধানী ঢাকায় চলে যায়। এখানে তাদের কোনো বসতঘর নেই। রাব্বি ছোট বয়সে এলাকা ছেড়ে যাওয়ায় গ্রামের বাড়িও চিনতো না। তার নানার সহযোগিতায় বুধবার সকাল ৮টার দিকে স্ত্রীকে সাথে নিয়ে বাড়িতে আসেন। এর কিছুক্ষণ পরই পুলিশের একটি দল আয়েশা ও তার স্বামী রাব্বিকে গ্রেপ্তার করে।

ঝালকাঠি গৃহকর্মী গ্রেপ্তার

সংশ্লিষ্ট সংবাদ: ঝালকাঠি

২০ মার্চ ২০২৬
ঝালকাঠীতে চাঁদ রাতে মেহেদি উৎসব
২০ মার্চ ২০২৬
রাজাপুরে সৌদির সঙ্গে মিল রেখে ৪৫ পরিবারে ঈদ উদযাপন
১৯ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঝালকাঠিতে আগামীকাল অর্ধশত পরিবারে ঈদ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. তাপপ্রবাহ ও বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  2. অফিসের সময় কমল, সন্ধ্যা ৬টার পর মার্কেট-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
  3. জুলাই সনদ নিয়ে যা বললেন আলোকচিত্রী শহিদুল আলম
  4. রাজপথে আবার নামার জন্য প্রস্তুত আছি : সাদিক কায়েম
  5. মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স : সিএমপি কমিশনার
  6. নারী এমপিদের নিয়ে আপত্তিকর বক্তব্য, সংসদে ক্ষোভ প্রকাশ রুমিন ফারহানার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x