পঞ্চগড়ে তাপমাত্রার পারদ আজও ১০ ডিগ্রির ঘরে
টানা পাঁচ দিন তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির ঘরে থাকায় জেলায় শীতের তীব্রতা আরও বেড়েছে। আজ বুধবার (১০ ডিসেম্বর) সকাল ৬ টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ১০ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস, সঙ্গে বাতাসে ৯৭ শতাংশ আর্দ্রতা শীতের অনুভূতিকে আরও বাড়িয়ে তুলেছে।
আরও পড়ুন : পাঁচ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
আবহাওয়া অফিস জানায়, গত এক সপ্তাহে পঞ্চগড়ে তাপমাত্রা ছিল বুধবার ১০ দশমিক সাত ডিগ্রি, মঙ্গলবার ১০ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস, সোমবার ১০ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস, রোববার ১০ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস, শনিবার ১০ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস, শুক্রবার ১২ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস, বৃহস্পতিবার ১২ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস, বুধবার ১২ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং মঙ্গলবার ১১ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন : আজ ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’, শীর্ষে লাহোর
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, আজ তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ, যা শীতের অনুভূতি আরও বাড়িয়ে দিচ্ছে।

ফাহিম হাসান, পঞ্চগড় (সদর-আটোয়ারী-বোদা)