Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৫:০০, ০৬ নভেম্বর ২০২৫
আপডেট: ০৫:০০, ০৬ নভেম্বর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৫:০০, ০৬ নভেম্বর ২০২৫
আপডেট: ০৫:০০, ০৬ নভেম্বর ২০২৫
আরও খবর
ইউনূস সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট খারিজ
মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টাদের তদন্তের নির্দেশনা চেয়ে রিটের শুনানি কাল পর্যন্ত মুলতবি
ড. ইউনূস সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট
ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
‘সংস্কার নিয়ে সংশয় থাকায় আইএমএফ টাকা দেওয়া বন্ধ করেছে’

বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৫:০০, ০৬ নভেম্বর ২০২৫
আপডেট: ০৫:০০, ০৬ নভেম্বর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৫:০০, ০৬ নভেম্বর ২০২৫
আপডেট: ০৫:০০, ০৬ নভেম্বর ২০২৫
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বুধবার সাক্ষাত করেন আয়ারল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত কেভিন কেলি ও উত্তর আয়ারল্যান্ডের প্রথম পুলিশ অমবোডসম্যান ব্যারোনেস নুয়ালা ও’লোন। ছবি : পিআইডি

আয়ারল্যান্ড বাংলাদেশের চলমান পুলিশ সংস্কার প্রচেষ্টায় অভিজ্ঞতা ও দক্ষতা ভাগাভাগি করতে আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থান পরবর্তীতে দায়িত্বশীল ও অধিকারভিত্তিক শাসন জোরদারের প্রচেষ্টায়ও আয়ারল্যান্ড পাশে দাঁড়ানোর প্রস্তাব দিয়েছে।

বুধবার (৫ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে এ প্রস্তাব দেন আয়ারল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত কেভিন কেলি এবং উত্তর আয়ারল্যান্ডের প্রথম পুলিশ অমবোডসম্যান ব্যারোনেস নুয়ালা ও’লোন।

দুই দিনের বাংলাদেশ সফরে থাকা ব্যারোনেস ও’লোন ১৯৯৮ সালের ‘গুড ফ্রাইডে চুক্তি’র পর সাত বছর উত্তর আয়ারল্যান্ডের পুলিশ ওমবডসম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঐ সময়ের দীর্ঘকালীন সংঘাতের পর পুলিশের ভূমিকা এবং জনগণের আস্থার নতুন কাঠামো গড়ে ওঠে।

ব্যারোনেস ও’লোন বলেন, ‘আয়ারল্যান্ডের সংঘাত পরবর্তী অভিজ্ঞতা, ধৈর্য, অংশগ্রহণ ও প্রাতিষ্ঠানিক সংস্কারের দীর্ঘমেয়াদী প্রকৃতি সম্পর্কে গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। আমরা এখানে টেকসই পরিবর্তনের বাস্তবসম্মত সময়সীমা সম্পর্কিত অভিজ্ঞতা ভাগ করতে এসেছি।’

সাক্ষাৎকালে ব্যারোনেস নুয়ালা ও’লোনের সঙ্গে ছিলেন আয়ারল্যান্ডের পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের শান্তি এবং স্থিতিশীলতা ইউনিটের পরিচালক ফিয়োনুলা গিলসেনান। বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকও উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আয়ারল্যান্ডের উদ্যোগকে উষ্ণভাবে স্বাগত জানান এবং বাংলাদেশের সংস্কার ও পরিবর্তন প্রক্রিয়াকে সমর্থন দেওয়ার জন্য দেশটির ক্রমাগত অংশগ্রহণের প্রশংসা করেন।

ড. ইউনূস বলেন, ‘আমরা শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও দায়বদ্ধ প্রক্রিয়ার নিশ্চয়তা দেওয়ার ক্ষেত্রে আয়ারল্যান্ডের সহায়তাকে উচ্চ মূল্য দেই।’

আগামী বছরের জাতীয় নির্বাচনের আগে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে পড়া রোধে রাষ্ট্রদূত কেলির সহযোগিতাও কামনা করেন প্রধান উপদেষ্টা।

রাষ্ট্রদূত কেলি বাংলাদেশের সঙ্গে আয়ারল্যান্ডের অংশীদারিত্ব গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, উভয় দেশই শান্তি, ন্যায় ও গণতান্ত্রিক মূল্যবোধে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশ পুলিশ সংস্কার আয়ারল্যান্ড প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
২৫ আগস্ট ২০২৫
অতিরিক্ত আইজি, ডিআইজিসহ পুলিশের ৫২ পদে বদলি-পদায়ন
১৭ জুলাই ২০২৫
পুলিশে শতাধিক সাব-ইন্সপেক্টরকে পদোন্নতি
২৯ জুন ২০২৫
কর্মস্থল থেকে উধাও পুলিশের ১৩ কর্মকর্তা বরখাস্ত
০৭ ফেব্রুয়ারি ২০২৫
বেনজীরের কর্মকাণ্ডে পুলিশ বাহিনীর সব সদস্য মর্মাহত ও ক্ষুব্ধ
১৯ জানুয়ারি ২০২৫
পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর ২০২৪
পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ২৩ কর্মকর্তা বদলি
২০ সেপ্টেম্বর ২০২৪
আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : পুলিশ সদর দপ্তর
১৯ সেপ্টেম্বর ২০২৪
ঢাকা জেলার সব থানার ওসি একযোগে বদলি
২৭ আগস্ট ২০২৪
ঢাকাসহ ২৪ জেলায় নতুন পুলিশ সুপার
২২ আগস্ট ২০২৪
দুই অতিরিক্ত আইজিপি ও এক ডিআইজিকে বাধ্যতামূলক অবসর
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রামিসা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিশৃঙ্খলার অপচেষ্টা হলে দৃঢ় হাতে দমন : আমিনুল হক
  2. সকালের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
  3. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা ও উদ্বেগ
  4. শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার
  5. হজ পালনে সৌদি আরব গেছেন সেনাবাহিনী প্রধান
  6. মাদক কারবারিদের হামলায় ৩ সাংবাদিক আহত, গাড়ি ভাঙচুর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x