Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:৪৫, ২৯ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ২২:৫৩, ২৯ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:৪৫, ২৯ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ২২:৫৩, ২৯ সেপ্টেম্বর ২০২৫
আরও খবর
ঈদে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে র‌্যাব কাজ করছে : র‌্যাব মহাপরিচালক
মাদক বিক্রেতার ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত
র‍্যাবকে জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
তিন র‍্যাব সদস্যকে অবরুদ্ধ করে সন্ত্রাসী হামলা
ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে হকারদের জন্য নীতিমালা জারি

দুর্গাপূজা ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় র‌্যাব প্রস্তুত : মহাপরিচালক

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:৪৫, ২৯ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ২২:৫৩, ২৯ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:৪৫, ২৯ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ২২:৫৩, ২৯ সেপ্টেম্বর ২০২৫
র‌্যাব মহাপরিচালক (এ কে এম শহিদুর রহমান সোমবার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন। ছবি : র‌্যাব মিডিয়া সেল

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতি বছরের ন্যায় এ বছরও দেশব্যাপী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় র‌্যাব প্রস্তুত রয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র‍্যাবের ডিজি।

এ কে এম শহিদুর রহমান বলেন, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে র‌্যাব কাজ করছে। সারা দেশে র‌্যাবের ১৫টি ব্যাটালিয়ন পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা দিচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, এ বছর শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা শেষ হবে।

র‍্যাব মহাপরিচালক বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে কোনো মহল যাতে নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, সে বিষয়ে র‌্যাবের সাইবার মনিটরিং টিম তৎপর রয়েছে।

গুজব বা অপতৎপরতা সংক্রান্ত কোনো তথ্য থাকলে জানানোর অনুরোধ জানিয়ে এ কে এম শহিদুর রহমান বলেন, দেশের মন্দিরগুলোতে র‌্যাবের পোশাকধারী সদস্যের বাইরে সাদা পোশাকেও দায়িত্ব পালন করছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।  

র‍্যাবের ডিজি বলেন, পূর্বের বছরগুলোর ন্যায় এ বছরও অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে সারা দেশব্যাপী শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে এবং সবাই উৎসবমুখরভাবে পূজা উদযাপন করবে। র‌্যাব ডগ স্কোয়াড সার্বক্ষণিকভাবে পূজামণ্ডপ ও গুরুত্বপূর্ণ স্থানে প্রয়োজনীয় স্যুইপিং কার্যক্রমে অংশগ্রহণ করবে। এ ছাড়া র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও র‌্যাব স্পেশাল ফোর্সের কমান্ডো টিম যেকোনো নাশকতা, হামলা ও উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে।

এ কে এম শহিদুর রহমান বলেন, ২৪ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী গোয়েন্দা নজরদারি ও টহল বৃদ্ধি করা হয়েছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে ব্যাটালিয়নগুলোর নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন থাকবে।

র‍্যাব মহাপরিচালক বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে বিগত বছরগুলোতে দুস্কৃতকারী চক্রের হামলা, ভাঙচুর করার বিরুদ্ধে র‌্যাব ফোর্সেস তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসে। হিন্দু সম্প্রদায়ের ওপর কোনরূপ হামলা, পূজামণ্ডপ ভাঙচুর বা পূজার উপকরণাদি ভাঙা, ডাকাতি, চুরি বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সংঘটিত হলে তাৎক্ষণিকভাবে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিমা বিসর্জনের দিন অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা সৃষ্টি না হয়।

এ কে এম শহিদুর রহমান বলেন, সারা দেশে ৩৩ হাজার ৩৫৫টি পূজামণ্ডপ রয়েছে। ব্যাটলিয়নগুলো নিজ নিজ কন্ট্রোলরুমের মাধ্যমে তাদের অধিক্ষেত্রে স্থানীয় পূজা কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় রাখছে। র‌্যাব সদর দপ্তরে কন্ট্রোলরুমের মাধ্যমে ঢাকাসহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ ও সমন্বয় করা হচ্ছে।

র‍্যাবের ডিজি এ কে এম শহিদুর রহমান আরও বলেন, নাশকতাসহ যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত সংখ্যক টহল মোতায়েন ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করার মাধ্যমে নাশকতাসহ যেকোনো ধরনের উদ্ভূত পরিস্থিতি কঠোরভাবে প্রতিহত করা হবে। দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের গুজব, উসকানিমূলক তথ্য, মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধে র‌্যাব সাইবার মনিটরিং টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রাখছে।

র‍্যাব দুর্গাপূজা আইনশৃঙ্খলা
৩০ নভেম্বর ২০২৩
দেশজুড়ে আইনশৃঙ্খলা রক্ষায় র‍্যাবের ৪৪২ টহল দল
২৩ নভেম্বর ২০২৩
দেশজুড়ে র‍্যাবের ৪২৮ টহল দল, ২৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
২২ নভেম্বর ২০২৩
দেশজুড়ে র‍্যাবের ৪৩২ টহল দল মোতায়েন
২১ নভেম্বর ২০২৩
বাস পুড়িয়ে ভিডিও পাঠানো হতো শীর্ষ নেতাদের কাছে : র‍্যাব
১৯ নভেম্বর ২০২৩
দেশজুড়ে র‍্যাবের ৪৬০ টহল দল, ২৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
১৩ নভেম্বর ২০২৩
বাসে আগুন, ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আটক
০২ নভেম্বর ২০২৩
হোটেলে বসেই আরও নাশকতা-সহিংসতার পরিকল্পনা, অবশেষে গ্রেপ্তার ১০
০২ নভেম্বর ২০২৩
ময়মনসিংহে একাধিক অপহরণের অভিযোগে ভুয়া মেজর গ্রেপ্তার
০২ সেপ্টেম্বর ২০২৩
১৩ বছর পালিয়ে থেকে অবশেষে গ্রেপ্তার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি
১৯ আগস্ট ২০২৩
মালয়েশিয়ার কথা বলে মিয়ানমারে নিয়ে মুক্তিপণ আদায়, তিনজন আটক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. চট্টগ্রামে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
  2. ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানির মাংস কাটতে গিয়ে আহত শতাধিক
  3. এক জয়েই সাফের সেমিফাইনালে বাংলাদেশ
  4. গোপালগঞ্জে নিহত পাঁচ জনের তিন জন পিরোজপুরের একই পরিবারের
  5. পশুর লাথি-গুঁতায় পঙ্গু হাসপাতালে ৩৩ জন
  6. কোরবানি করতে গিয়ে আহত হয়ে ঢামেক হাসপাতালে ১০০ জন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x