Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০১:০৫, ২৭ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ০১:০৯, ২৭ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০১:০৫, ২৭ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ০১:০৯, ২৭ সেপ্টেম্বর ২০২৫
আরও খবর
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে জাপানের অব্যাহত সহায়তা চান হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আহ্বান শামা ওবায়েদের
নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন
এবার সবচেয়ে শক্তিশালী রূপ নিতে পারে এল নিনো : জাতিসংঘের সতর্কতা
নেপালে বন্যাদুর্গতদের কাছে ত্রাণ পৌঁছানো খুবই কঠিন : জাতিসংঘ

জাতিসংঘের ভাষণে দেশের গণতান্ত্রিক অগ্রগতি ও সংস্কার তুলে ধরলেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০১:০৫, ২৭ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ০১:০৯, ২৭ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০১:০৫, ২৭ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ০১:০৯, ২৭ সেপ্টেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে ভাষণ দিয়েছেন। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস স্থানীয় সময় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে ভাষণ দিয়েছেন। সেখানে তিনি ন্যায়বিচার, সংস্কার এবং নতুন করে আন্তর্জাতিক সংহতির জন্য এক শক্তিশালী আহ্বান জানিয়েছেন।

প্রধান উপদেষ্টা সাধারণ পরিষদের সভাপতি ও সকল সদস্য রাষ্ট্রকে জাতিসংঘ সনদের ৮০তম বার্ষিকীতে অভিনন্দন জানান।

তিনি জাতিসংঘের ঐতিহাসিক সাফল্যের প্রশংসা করেন, তবে একই সঙ্গে বহুপাক্ষিকতা আরও শক্তিশালী করতে এবং উন্নয়নশীল দেশগুলোর কণ্ঠস্বর নিশ্চিত করতে সংস্কারের জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের রূপান্তরের কথা তুলে ধরে ড. ইউনূস বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও সংস্কার প্রক্রিয়াকে অনুপ্রাণিত করতে যুবসমাজ ছিল মুখ্য চালিকা শক্তি, যা বর্তমানে ‘জুলাই ঘোষণাপত্র’-এ প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা, অবাধ নির্বাচনের প্রস্তুতি এবং স্বচ্ছতা, স্থিতিশীলতা ও বিনিয়োগের জন্য বিস্তৃত অর্থনৈতিক ও শাসন সংস্কারের অগ্রগতির ওপর আলোকপাত করেন।

মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশের দৃঢ় প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি বলেন, দেশটি বিভিন্ন আন্তর্জাতিক কনভেনশনে যোগ দিয়েছে, জাতিসংঘ মানবাধিকার দপ্তরের সঙ্গে সহযোগিতা করছে এবং অতীতের অপব্যবহার ঠেকাতে ব্যবস্থা নিয়েছে।

প্রধান উপদেষ্টা বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, তারা দেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠাচ্ছেন এবং তাদের অবদান শুধু প্রবাসে নয়, স্বদেশেও সমানভাবে মূল্যবান।

তিনি সদস্য রাষ্ট্রগুলোর দৃষ্টি আকর্ষণ করেন আসন্ন রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলনের দিকে, যা অনুষ্ঠিত হবে ৩০ সেপ্টেম্বর ২০২৫-এ, এবং বিশ্ব সম্প্রদায়কে রোহিঙ্গাদের প্রতি আরও সমর্থন দেওয়ার আহ্বান জানান।

তিনি ইসরায়েলি গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে গাজায় সহিংসতা বন্ধে অবিলম্বে আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি দুই-রাষ্ট্র সমাধানের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেন।

নারীর ক্ষমতায়ন, জলবায়ু পদক্ষেপ, তরুণদের নেতৃত্বে উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ নতুন প্রযুক্তির ন্যায়সঙ্গত ভাগাভাগি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও বিস্তাররোধ, আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার সংস্কার (যাতে উন্নয়নশীল দেশগুলো থেকে অর্থ ও সম্পদ  পাচার বন্ধ হয়), প্রাকৃতিক সম্পদের ন্যায্য বণ্টন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম, আঞ্চলিক সংগঠনের পুনরুজ্জীবন এবং বহুপাক্ষিকতার সংস্কারের প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি তিনি আবারও তুলে ধরেন।

তিনি তার ‘তিন-শূন্য বিশ্বের’ স্বপ্নও উপস্থাপন করেন: শূন্য কার্বন, দারিদ্র্য দূরীকরণের জন্য শূন্য নেট সম্পদ কেন্দ্রীভবন এবং শূন্য বেকারত্ব।

তার এ ভাষণের সময় সরকারের উপদেষ্টারা এবং প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা জাতিসংঘ সাধারণ পরিষদের হলে উপস্থিত ছিলেন।

ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা রোহিঙ্গা তহবিল জাতিসংঘ

সংশ্লিষ্ট সংবাদ: ড. মুহাম্মদ ইউনূস

০৫ আগস্ট ২০২৬
পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো : ড. ইউনূস
১২ জুলাই ২০২৬
ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
০৫ জুলাই ২০২৬
ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলার বিষয়ে আদেশ ১২ জুলাই
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শিশুদের ফুটবল খেলা কেন্দ্র করে জামাইয়ের লাঠির আঘাতে মামাশ্বশুর নিহত
  2. কুষ্টিয়ার ‘পীর’ শামীমের লাশ কবর থেকে তুলে দরবারে দাফন, খবর পেয়ে যা করল প্রশাসন
  3. সাভারের আমিন বাজারে এবার পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা
  4. ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  5. ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি
  6. ট্রাফিক আইন লঙ্ঘনে ২ দিনে রাজধানীতে ৩২০৬ মামলা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x