Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মাহফুজ নান্টু, কুমিল্লা
২১:৪৫, ১৩ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ২১:৪৭, ১৩ সেপ্টেম্বর ২০২৫
মাহফুজ নান্টু, কুমিল্লা
২১:৪৫, ১৩ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ২১:৪৭, ১৩ সেপ্টেম্বর ২০২৫
আরও খবর
ইঞ্জিনের ধাক্কায় ট্রেনের বগি লাইনচ্যুত, রেলকর্মীসহ আহত ৫
কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহ জয়ী
লুট হওয়া সব অস্ত্র উদ্ধার না হওয়ায় জনমনে উৎকণ্ঠা
আমি জামায়াতে বা জামায়াত এলডিপিতে যোগ দেয়নি : কর্নেল অলি
কুমিল্লায় অগ্নিকাণ্ডে ২৫ দোকান পুড়ে ছাই

১৮ বছর ধরে টিউবওয়েল দিয়ে অনবরত পড়ছে পানি

মাহফুজ নান্টু, কুমিল্লা
২১:৪৫, ১৩ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ২১:৪৭, ১৩ সেপ্টেম্বর ২০২৫
মাহফুজ নান্টু, কুমিল্লা
২১:৪৫, ১৩ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ২১:৪৭, ১৩ সেপ্টেম্বর ২০২৫
কুমিল্লার বুড়িচং উপজেলার ভবেরমূড়া গ্রামে পাক দরবার শরীফ নামে একটি মাজার প্রাঙ্গণের একটি টিউবওয়েল দিয়ে ১৮ বছর ধরে পানি পড়ছে। ছবি : এনটিভি

বাংলাদেশ-ভারত সীমান্তে কুমিল্লার বুড়িচং উপজেলার ভবেরমূড়া গ্রামে ‘পাক দরবার শরীফ’ নামে একটি মাজার প্রাঙ্গণে একটি টিউবওয়েল দিয়ে গত ১৮ বছর ধরে পানি পড়ছে। কারো সাহায্য ছাড়া টিউবওয়েল দিয়ে পানি আসার ঘটনাটি এলাকায় বেশ আলোড়ন তুলেছে।

এ নিয়ে স্থানীয়দের মাঝে কৌতূহলের শেষ নেই। সীমান্তবর্তী হওয়ায় পাশের দেশ ভারত থেকেও অনেক লোকজন আসে টিউবওয়লের পানি দেখতে। এই পানি পান করলে মনের আশা পূরণ হবে ভেবে  যাওয়ার সময় পানিও নিয়ে যায় অনেকে।  এছাড়াও কুমিল্লাসহ বিভিন্ন জেলার মানুষজন আসে মাজারে।

মাজারটির বর্তমান খাদেম মাওলানা কাজী দিদারুল হক জানান, এই মাজারে শুয়ে আছেন একজন পীর। তার নাম কাজী আবদুল আলী শাহ। সর্ম্পকে তার দাদা। এই মাজার আরেকজনকেও কবর দেওয়া হয়েছে। তিনি পীর আবদুল আলী শাহ’র বাবা কাজী সাফাল উদ্দিন শাহ। বাংলাদশ ও ভারত মিলিয়ে পীর আবদুল আলী শাহ’র ভক্ত অনুসারীর সংখ্যা লক্ষাধিক। প্রতি বছর মাঘ মাসের পূর্ণিমায় এই মাজারে ওরস হয়। সে সময় অনেক ভক্ত আসেন মাজার।

শতবর্ষী এই মাজারে একসময় সুপেয় পানির অভাব ছিল। মাজারের ভক্তরা পুকুর থেকে পানি পান করতেন। বিশুদ্ধ না হওয়ায় এই পানি পান করা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ছিল। এই এলাকার অন্যরাও বিশুদ্ধ পানির সমস্যায় ছিলেন।

আঠার বছর আগে বুড়িচং উপজেলা প্রশাসনের সহয়তায় এই  মাজার প্রাঙ্গনে একটি টিউবওয়েল স্থাপনের জন্য পাইপ বসানো হয়। তারপর আর টিউবওয়েলের হাতল লাগানোর  দরকার হয়নি। পাইপ দিয় অনবরত পানি আসছে। সেই থেকে শুরু। এখনও একই রকমভাবে পানি পড়ছে।

ভারতের নজিরপুরা গ্রামের বাসিন্দা  মো. শরীফুল হাসান বলেন, এই টিউবওয়েলের পানি দিয়ে ওযু-গোসলসহ খাবার ও রান্নাবান্নার কাজে ব্যবহৃত হয়। এছাড়া বেশ কিছু জমির ফসলও ফলে এই টিউবওয়েলের পানি দিয়ে। 

স্থানীয় বাসিন্দা দ্বীন ইসলাম জানান, দূর থেকে অনেকেই আসেন এই মাজারে। তারা কৌতূহল নিয়ে দেখেন কিভাবে একটি টিউবওয়েল দিয়ে আপনাআপনি পানি পড়ে। তবে চৈত্রমাসে পানি প্রবাহ কিছুটা কম থাকে।

এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নত্বত্ত বিভাগের সরকারি অধ্যাপক মুর্শেদ রায়হান বলেন, পৃথিবীতে যা কিছু ঘটুক না কেন সেটি ব্যাখ্যাযোগ্য এবং প্রাকৃতিক যেকোনো ঘটনা বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা সম্ভব। নলকূপ স্থাপনের জন্য পাইপ স্থাপনের পর অনবরত পানি নির্গমনের ভূতাত্ত্বিক ব্যাখ্যা আছে এবং ভূ-গর্ভস্থ লেয়ারে গ্যাস থাকলে গ্যাসের চাপে অনবরত পানি বের হতে পারে। যেহেতু কুমিল্লায় গ্যাস কূপ আছে, সেহেতু পানি নির্গমনের স্থানেও ভূগর্ভে গ্যাস থাকতে পারে। বর্ষাকালে ভূগর্ভস্থ পানির লেয়ার উপরে থাকায় বেশি পানি বের হয়, চৈত্র মাস বা গ্রীস্মকালে পানির লেয়ার নিচে নেমে যাওয়ায় কম পানি নির্গত হয়। এ বিষয়ে একজন ভূতাত্ত্বিক আরও ভালো ব্যাখ্যা দিতে পারবেন।

কুমিল্লা বুড়িচং উপজেলার জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী তানভীর হাসান জানান, মাটির নিচে বিভিন্নস্তরে পানি জমা থাকে। সেখান থেকে পানি নির্গমনের সুযোগ পেলে পানি উঠবে। ভবেরমূড়ার নলকূপ দিয়ে পানি ওঠার বিষয়টি এমন হতে পারে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান হোসাইন মোহাম্মদ সায়েম বলেন, বাংলাদেশের মাটির অবকাঠামো কিছুটা জটিল প্রকৃতির। এখানে মাটির বিভিন্নস্তরে পানি ও গ্যাস জমা থাকে। সেখানে অনেক চাপ থাকে। এই গ্যাস বা পানি লিকেজের সুযোগ পেলে নির্গত হয়। তবে ভবেরমূড়া এলাকায় টিউবওয়েল দিয়ে যে পানি নির্গমণ হচ্ছে সেটা পরীক্ষা করে দেখা দরকার। পানিতে কোন ঘ্রাণ আছে কি না। এছাড়াও মাটির নিচেও গবেষণা করার দরকার মনে করছি। সেখানে কোথাও গ্যাসের চাপ বা অন্য কিছু রয়েছে কি না।

কুমিল্লা পানি

সংশ্লিষ্ট সংবাদ: কুমিল্লা

০৮ ফেব্রুয়ারি ২০২৬
লুট হওয়া সব অস্ত্র উদ্ধার না হওয়ায় জনমনে উৎকণ্ঠা
০৮ ফেব্রুয়ারি ২০২৬
কুমিল্লায় লুট হওয়া ১৭ অস্ত্র এখনও উদ্ধার হয়নি
০৩ ফেব্রুয়ারি ২০২৬
কুমিল্লায় অগ্নিকাণ্ডে ২৫ দোকান পুড়ে ছাই
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ‘দ্রুতই স্থানীয় সরকার-সিটি নির্বাচন তফসিলের সিদ্ধান্ত নেবে ইসি’
  2. সৌদিতে দুর্ঘটনায় মা-বাবা-বোন হারানো ফাইজা এখন বাড়িতে
  3. পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, একসঙ্গে কাজ করার অঙ্গীকার
  4. চাকরি, ড্রাইভিং লাইসেন্স পেতে বা বিদেশ যেতেও ডোপ টেস্ট বাধ্যতামূলক
  5. যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাদের ছাড় দেওয়া হবে না : চিফ প্রসিকিউটর আমিনুল
  6. ইউপি চেয়ারম্যান থেকে গাজীপুর সিটির প্রশাসক শওকত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x