Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
জাকের হোসেন
১৮:৫০, ০৬ আগস্ট ২০২৫
আপডেট: ১৮:৫২, ০৬ আগস্ট ২০২৫
জাকের হোসেন
১৮:৫০, ০৬ আগস্ট ২০২৫
আপডেট: ১৮:৫২, ০৬ আগস্ট ২০২৫
আরও খবর
ডিজিএফআইয়ের অফিসে কাজ করত ‘র’
এক সিরিয়াল কিলারের বিচার চলছে : চিফ প্রসিকিউটর
জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে সাবেক সেনাপ্রধান
‘লাশে কাঠ দিয়েছে কনস্টেবল জুয়েল, আগুন দিয়েছে মামুন’
খালাস পেলেন রাজসাক্ষী আফজাল

আবু সাঈদকে দুই পুলিশ গুলি করে, আমি নিজের চোখে দেখি : রিনা মূর্মু

জাকের হোসেন
১৮:৫০, ০৬ আগস্ট ২০২৫
আপডেট: ১৮:৫২, ০৬ আগস্ট ২০২৫
জাকের হোসেন
১৮:৫০, ০৬ আগস্ট ২০২৫
আপডেট: ১৮:৫২, ০৬ আগস্ট ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানে হামলার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্যগ্রহণের একপর্যায়ে চতুর্থ সাক্ষী সাওতাল রিনা মূর্মু আদালতে বলেছেন, আবু সাঈদকে হত্যার সময় দুই পুলিশ আমির হোসেন ও সুজন চন্দ্র রায় গুলি করে, আমি নিজের চোখে দেখেছি। এ হত্যা মামলায় শেখ হাসিনা, বিশ্ববিদ্যালয় প্রশাসন, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের বিচার চাই। 

আজ বুধবার (৬ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে রিনা মূর্মু এ মামলায় সাক্ষ্যদানের জবানবন্দিতে এসব কথা বলেন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে এ শুনানি হয়। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন—বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আজ ট্রাইব্যুনালে দুজন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছেন। তারা হলেন—রংপুরের এনটিভির সাংবাদিক এ কে এম মঈনুল হক ও রংপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিনা মূর্মু। ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ক্যাম্পাসে আবু সাঈদের ওপর হামলার ঘটনার প্রত্যক্ষ্যদর্শী তারা। এ মামলায় এ পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।

আজ রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন সাক্ষীদের জেরা করেন। পরবর্তী শুনানির জন্য আগামী ১৭ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

চতুর্থ সাক্ষীর জবানবন্দিতে রিনা বলেন, আমি রিনা মুরমু, ধর্ম খ্রিষ্টান। সাঁওতাল বংশের লোক। আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সে অর্থনীতির ছাত্রী ছিলাম। ২০২৪ সালের ১৪ জুলাই ভিসি বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করি আমরা। মর্ডান মোড়ের ভিসি অফিসে যাওয়ার সময় পুলিশ বাধা প্রদান করে। আমি আন্দোলনে প্রথম সারিতে ছিলাম। শেখ হাসিনা ছাত্র-ছাত্রীদের রাজাকারের নাতিপুতি বলার প্রতিবাদে ১৪ জুলাই রাতেই মেয়েদের হল থেকে আমিও মিছিল নিয়ে বের হই। এ ছাড়া প্রশাসনের লাগানো গেটের তালা ভেঙে ১৫ জুলাই বিকেল ৪টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১নং গেটে প্রতিদবাদ সমাবেশ হয়। একই স্থানে ছাত্রলীগও পাল্টা কর্মসূচি দেয়। এ সময় তাদের হাতে অস্ত্র ছিল। ওইদিন তাদের অস্ত্রের আঘাতে কয়েকজন ছাত্র-ছাত্রী আহত হয়। পরদিন ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্ররা কর্মসূচি দেয়। রংপুর জেলা স্কুলের সামনে বিভিন্ন স্কুলের ছাত্ররা ও মিছিল বের করে। সব মিছিল একত্রিত হয়ে পার্ক মোড়ে অবস্থান নেয়।

জবানবন্দিতে সাক্ষী রিনা মূর্মু বলেন, মিছিলটি বিশ্ববিদ্যালয়ে ১নং গেটে পৌঁছলে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এ সময় ছাত্রলীগ আমাকে লাঠি দিয়ে পায়ে আঘাত করে। ছাত্রদের ছত্রভঙ্গ করতে পুলিশ একাধারে গুলি করে যাচ্ছিল। এ সময় আবু সাঈদ রাস্তার মাঝখানে এসে দুই হাত প্রসারিত করে দাঁড়ায়। তখন দুজন পুলিশ আবু সাঈদকে লক্ষ্য করে সরাসরি গুলি করে। আমি তাদের নাম জানতে পারি—আমির হোসেন ও সুজন চন্দ্র রায়। আমি নিজের চোখে গুলি করতে দেখি।

রিনা মুর্মূ বলেন, সেদিনের ঘটনায় আমি নিজেও আহত হয়েছিলাম। জবানবন্দিতে তিনি আরও বলেন, আবু সাঈদকে হত্যার ঘটনায় শেখ হাসিনা, যুবলীগ, ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং তখনকার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দায় এড়াতে পারেন না। আমি তাদের বিচার চাই।

রিনা মূর্মুর জবানবন্দি শেষে তাকে জেরা করেন শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন। জেরায় তিনি বলেন, আপনি বলেছেন আবু সাঈদকে পুলিশ গুলি করেছে। কতটুকু দূরত্ব থেকে গুলি করেছিল? জবাবে সাক্ষী রিনা মুর্মূ বলেন, ২০ থেকে ২৫ হাত দূর হবে। 

আইনজীবী আমির হোসেন বলেন, ঘটনার সময় আপনি কাকে দেখেছেন?

সাক্ষী রিনা মুর্মূ বলেন, পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগ ছিল। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের কিছু কর্মচারী ছিল।

আইনজীবী আমির হোসেন বলেন, আপনি এখানে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের বিরুদ্ধে অসত্য সাক্ষ্য দিলেন। জবাবে সাক্ষী রিনা বলেন, এটা সত্য নয়।

এ সময় আইনজীবী আমির হোসেন সাক্ষীকে অপ্রাসঙ্গিক কথা বলতে নিলে প্রসিকিউটর মিজানুল ইসলাম তাকে বাধা দেন।

এ সময় শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন বলেন, আমাকে (শেখ হাসিনা) ফাঁসি দিয়ে দিবেন? জবাবে আদালতের বিচারক বলেন, ফাঁসি যেন দিতে না হয় সেজন্যই তো প্রত্যেক পয়েন্ট নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণের জন্য আপনাকে নিয়োগ করা হয়েছে।

জবাবে শেখ হাসিনার আইনজীবী বলেন, চেষ্টা করছি।

এ পর্যায়ে সাক্ষী ও জেরা শেষে মুলতবি করা হয়।

গত ১০ জুলাই এই মামলার রাজসাক্ষী হন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ট্রাইব্যুনালের আদেশে তাকে দোষ স্বীকারের শর্তে ক্ষমা ঘোষণা করা হয়।

গত ১ জুন এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। শেখ হাসিনার পাশাপাশি আসামি করা হয় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে। প্রসিকিউশন তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনেন। অভিযোগগুলো হলো—

প্রথম. গত বছরের ১৪ জুলাই গণভবনে এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের রাজাকারের বাচ্চা ও রাজাকারের নাতিপুতি উল্লেখ করে উসকানিমূলক বক্তব্য দেন শেখ হাসিনা। এর পরিপ্রেক্ষিতে আসাদুজ্জামান খান, চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা ও সম্পৃক্ততায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীরা ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর আক্রমণ করে। গুলি করে দেড় হাজার ছাত্র-জনতাকে হত্যা করা হয়। আহত হন প্রায় ২৫ হাজার।

দ্বিতীয়. হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ দেন শেখ হাসিনা। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি তাদের নিয়ন্ত্রণাধীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাধ্যমে সেই নির্দেশ কার্যকর করেন। গত বছরের ১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এ এস এম মাকসুদ কামাল এবং ১৮ জুলাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসের সঙ্গে কথা বলেন শেখ হাসিনা। দুজনের সঙ্গে কথোপকথনের পৃথক অডিও রেকর্ড থেকে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট বাহিনীগুলোকে মারণাস্ত্র ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন তিনি।

শেখ হাসিনার সেই নির্দেশ তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির মাধ্যমে সব বাহিনীর কাছে দেওয়া হয়। পাশাপাশি আওয়ামী লীগ ও তার অন্যান্য অঙ্গসংগঠন এবং ১৪ দলীয় জোটের কাছেও এই নির্দেশ যায়। সেই নির্দেশের আলোকে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়। এর দায়ে তাদের (হাসিনা, আসাদুজ্জামান ও মামুন) বিরুদ্ধে সুপিরিয়র রেসপনসিবিলিটির (সর্বোচ্চ দায়) আওতায় অভিযোগ গঠন করা হয়েছে।

তৃতীয়. রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে নির্মমভাবে হত্যা করার ঘটনায় শেখ হাসিনার পাশাপাশি আসাদুজ্জামান ও মামুনকে অভিযুক্ত করা হয়েছে।

চতুর্থ. রাজধানীর চানখাঁরপুলে আন্দোলনরত নিরীহ-নিরস্ত্র ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায়ও শেখ হাসিনার পাশাপাশি ওই দুজনকে অভিযুক্ত করা হয়েছে।

পঞ্চম. শেখ হাসিনা, আসাদুজ্জামান ও মামুনের বিরুদ্ধে আশুলিয়ায় নিরীহ-নিরস্ত্র ছয়জনকে আগুনে পুড়িয়ে মারার ঘটনায়ও অভিযুক্ত করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত ট্রাইব্যুনালে মোট চারটি মামলা হয়েছে। এর মধ্যে ২ জুলাই আদালত অবমাননার একটি মামলায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। ক্ষমতাচ্যুত হওয়ার পর এটিই প্রথম কোনো মামলা, যেখানে হাসিনার কারাদণ্ড হয়েছে।

এ মামলায় রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ গাজী এম এইচ তামিম ও মিজানুল ইসলাম, আব্দুস সাত্তার পালোয়ান প্রমুখ। শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন শুনানি করেন।

জুলাই গণঅভ্যুত্থান শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
০৫ জানুয়ারি ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানে নিহত ৮ জনের পরিচয় শনাক্ত
০৬ ডিসেম্বর ২০২৫
জুলাই গণ-অভ্যুত্থানে স্কাউটদের আত্মত্যাগ নতুন বাংলাদেশ নির্মাণের প্রেরণা : শিক্ষা উপদেষ্টা
১৭ নভেম্বর ২০২৫
শেখ হাসিনার ফাঁসির দাবিতে এনায়েতপুরে বিক্ষোভ মিছিল
১৪ সেপ্টেম্বর ২০২৫
ইনু-হানিফের বিরুদ্ধে অভিযোগ দাখিলের দিন ধার্য
০৮ সেপ্টেম্বর ২০২৫
জুলাই গণঅভ্যুত্থানে হত্যা মামলার কার্যক্রম গতিশীল করতে কমিটি
২৫ আগস্ট ২০২৫
জুলাই নিয়ে ‘কটূক্তি’ : ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
১১ আগস্ট ২০২৫
জুলাই শহীদ পরিবারের দায়িত্ব নিতে সাদিক কায়েমের অনুরোধ
০৭ আগস্ট ২০২৫
জুলাই গণঅভ্যুত্থান : এক বছর পরেও মর্গে ৬ মরদেহ, পাঠানো হচ্ছে আঞ্জুমান মুফিদুলে
০৬ আগস্ট ২০২৫
ভিয়েতনামে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
০৬ আগস্ট ২০২৫
জুলাই শহীদদের স্মরণে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ড্রোন শো
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ভোট বর্জন করলেন নারায়ণগঞ্জের এক প্রার্থী
  2. সর্বোচ্চ আসন পেয়ে জনগণের প্রত্যাশা পূরণ করব : জামায়াত
  3. বিজয়ী হলে মিছিল নয়, আমরা সিজদায় পড়ব : শফিকুর রহমান
  4. রেজাল্ট শিটে অগ্রিম স্বাক্ষর, প্রিজাইডিং অফিসারের ‘ভুল’ স্বীকার
  5. জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম
  6. অপেক্ষার ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x