Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
হাসান রায়হান, পঞ্চগড় (দেবীগঞ্জ)
০২:০০, ০১ আগস্ট ২০২৫
আপডেট: ০২:০০, ০১ আগস্ট ২০২৫
হাসান রায়হান, পঞ্চগড় (দেবীগঞ্জ)
০২:০০, ০১ আগস্ট ২০২৫
আপডেট: ০২:০০, ০১ আগস্ট ২০২৫
আরও খবর
কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার
রাজধানীর হাজারীবাগ থেকে ১৪ জন গ্রেপ্তার
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪১৪, মামলা ৪৭
এআই ক্যামেরার সহায়তায় স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা উন্মোচিত, গ্রেপ্তার ১
সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার

রত্না হত্যার রহস্য উদঘাটন : প্রেমিক মহাদেব গ্রেপ্তার

হাসান রায়হান, পঞ্চগড় (দেবীগঞ্জ)
০২:০০, ০১ আগস্ট ২০২৫
আপডেট: ০২:০০, ০১ আগস্ট ২০২৫
হাসান রায়হান, পঞ্চগড় (দেবীগঞ্জ)
০২:০০, ০১ আগস্ট ২০২৫
আপডেট: ০২:০০, ০১ আগস্ট ২০২৫
পঞ্চগড়ের দেবীগঞ্জে সুলতানা আক্তার রত্না হত্যার দায়ে গ্রেপ্তার প্রেমিক মহাদেব রায়। ছবি : জেলা পুলিশ

পঞ্চগড়ের দেবীগঞ্জে সুলতানা আক্তার রত্না (২০) হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদঘাটন করেছে পুলিশ। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক, বিয়ের প্রতিশ্রুতি ও পরে প্রতারণা—এসবের একপর্যায়ে রত্নাকে হত্যা করে প্রেমিক মহাদেব রায়। পুলিশের জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় পঞ্চগড় জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, বুধবার (৩০ জুলাই) সকালে দেবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মাঝাপাড়া এলাকার একটি ধানক্ষেতে তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং পরে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে আলামত সংগ্রহ করে। 

নিহত তরুণীর গলায় দাগ ও হাতে মোবাইল ফোনের কাভার, একটি ব্যাগ পাওয়া যায়। ঘটনার পর পরই পুলিশ তৎপরতা শুরু করে। নিহত রত্নার ঘরে তল্লাশির সময় উদ্ধার করা হয় একটি চিরকুট। সেখানে প্রেমিক মহাদেবের সঙ্গে সম্পর্ক ও পালিয়ে যাওয়ার ইচ্ছের কথা উল্লেখ ছিল।

এ ছাড়া পুলিশ নিহত রত্নার ব্যবহৃত দুটি মোবাইল ফোন নম্বরের কললিস্ট (সিডিআর) বিশ্লেষণ করে সন্দেহভাজনদের শনাক্ত করে। কললিস্ট ও অবস্থান বিশ্লেষণে দেখা যায়, ঘটনার সময় রত্না ও মহাদেব একাধিকবার ফোনে যোগাযোগ করেছে।

এরপর পুলিশ একই ইউনিয়নের পুণ্ডিপাড়া এলাকার খোকা বর্মণের ছেলে মহাদেব রায়কে বুধবার দুপুর আড়াইটায় হেফাজতে নেয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে।

মহাদেব রায় বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করে।

মামলার তদন্ত কর্মকর্তা ও দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, ‘রত্না ও মহাদেবের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বহুদিনের। রত্না বিয়ের দাবি করলে মহাদেব বিষয়টি এড়িয়ে যায়। পরে পারিবারিকভাবে মহাদেবের বিয়ে ঠিক হয়ে যায় এবং আশীর্বাদ সম্পন্ন হয়। তখন থেকে তাদের মধ্যে সম্পর্কের টানাপড়েন শুরু হয়।’

মামলার তদন্ত কর্মকর্তা জানান, মঙ্গলবার (২৯ জুলাই) দিনগত রাতে রত্নাকে বাইরে ডেকে নিয়ে যায় মহাদেব। কথা কাটাকাটির একপর্যায়ে তার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। এরপর তার মোবাইল ফোনটি নিয়ে ভেঙে ফেলে দেয় বিভিন্ন স্থানে।

দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সামুয়েল সাংমা বলেন, ‘এটি অত্যন্ত জটিল ও স্পর্শকাতর বিষয়। কিন্তু দেবীগঞ্জ থানা পুলিশের দক্ষতা ও দ্রুত পদক্ষেপে হত্যার রহস্য ২৪ ঘণ্টার মধ্যেই উদঘাটন সম্ভব হয়েছে।’

বুধবার দিনগত রাতে নিহত রত্নার বাবা রবিউল ইসলাম দেবীগঞ্জ থানায় মহাদেব রায়সহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেন। আজ বৃহস্পতিবার সকালে মহাদেবকে আদালতে সোপর্দ করা হলে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

গ্রেপ্তার প্রেমিক হত্যারহস্য উদঘাটন
০৪ আগস্ট ২০২৬
প্রবাসীর স্ত্রীকে পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা দাবি, গ্রেপ্তার ১
০৪ আগস্ট ২০২৬
স্ত্রীকে ‘পিস্তল’ দেখিয়ে যৌতুক দাবি, গ্রেপ্তারের পর দেখা গেল ‘লাইটার’
০৪ আগস্ট ২০২৬
রাজধানী থেকে জিসান গ্রুপের তিন সদস্য গ্রেপ্তার
০৩ আগস্ট ২০২৬
শিশুকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার সেই জামায়াতনেতা বহিষ্কার
০৩ আগস্ট ২০২৬
যুবদল নেতার হাতের কব্জি কেটে দেওয়ার অভিযোগ, দম্পতি গ্রেপ্তার
০৩ আগস্ট ২০২৬
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৩
০২ আগস্ট ২০২৬
আসাদুজ্জামান নুরের সহকারী হত্যা মামলায় গ্রেপ্তার
০২ আগস্ট ২০২৬
ময়লার ডিপো নিয়ে বিরোধের জেরে গুলি : এজাহারনামীয় সব আসামি গ্রেপ্তার
০২ আগস্ট ২০২৬
অনলাইন প্রতারণার অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪
০১ আগস্ট ২০২৬
পর্ন ভিডিও বানিয়ে ইন্টারনেটে ছড়ানোর অভিযোগে নারীসহ গ্রেপ্তার ৪
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বগুড়ায় বাসচাপায় নিহত ৭, মহাসড়ক অবরোধ
  2. ফ্যাসিবাদী হায়েনারা পালালেও তাদের কালো ছায়া এখনও রয়ে গেছে : জামায়াত আমির
  3. ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন আগামী ১৬ আগস্ট : সমাজকল্যাণ মন্ত্রী
  4. সকালের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  5. ‘বাংলাদেশের জনগণের অনুভূতির বিষয়ে ভারতকে আরও বেশি সংবেদনশীল হতে হবে’
  6. বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x