Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:১০, ১২ জুন ২০২৫
আপডেট: ১৬:১৭, ১২ জুন ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:১০, ১২ জুন ২০২৫
আপডেট: ১৬:১৭, ১২ জুন ২০২৫
আরও খবর
সাবেক নৌ প্রধান মাহবুব আলী খানের শাহাদাতবার্ষিকী পালিত
সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা ৭ দিনের রিমান্ডে
জুলাই শহীদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে : ভূমিমন্ত্রী
রমিজ হত্যা : সাবেক এমপি নজরুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
মায়ের অভিযোগে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

আল জাজিরার প্রতিবেদন

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের যুক্তরাজ্যের সম্পদ জব্দ

এনটিভি অনলাইন ডেস্ক
১৬:১০, ১২ জুন ২০২৫
আপডেট: ১৬:১৭, ১২ জুন ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:১০, ১২ জুন ২০২৫
আপডেট: ১৬:১৭, ১২ জুন ২০২৫
সাবেক ভূমিমন্ত্রী ও শেখ হাসিনার ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী সাইফুজ্জামান চৌধুরী। ফাইল ছবি

বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী ও শেখ হাসিনার ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন একাধিক সম্পত্তি জব্দ করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)—এমন তথ্য প্রকাশ করেছে আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট (আই-ইউনিট)।

বাংলাদেশ সরকারের অনুরোধে এই পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্যের ‘ব্রিটিশ এফবিআই’ হিসেবে পরিচিত সংস্থাটি। সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে বাংলাদেশে তদন্ত চলছে।

এনসিএর একজন মুখপাত্র গতরাতে এক বিবৃতিতে জানিয়েছেন, “আমরা নিশ্চিত করছি, চলমান একটি সিভিল তদন্তের অংশ হিসেবে আমরা একাধিক সম্পত্তির বিরুদ্ধে ফ্রিজিং অর্ডার পেয়েছি।” এই আদেশের ফলে সাইফুজ্জামান চৌধুরী ওই সম্পত্তিগুলো বিক্রি করতে পারবেন না।

এই পদক্ষেপ এমন এক সময় এলো যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সরকারি সফরে লন্ডনে অবস্থান করছেন।

গত বছর আল জাজিরার অনুসন্ধান রিপোর্টে উঠে আসে, ৫৬ বছর বয়সী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে রয়েছে ৩৫০টিরও বেশি সম্পত্তি। এবার এনসিএ যেসব সম্পত্তির ওপর ফ্রিজিং অর্ডার দিয়েছে, তার মধ্যে অন্যতম লন্ডনের অভিজাত এলাকা সেন্ট জন’স উডে অবস্থিত তার এক কোটি ১০ লাখ পাউন্ড মূল্যের বিলাসবহুল বাড়ি।

এই বাড়িতে আল জাজিরার গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা যায়, সাইফুজ্জামান চৌধুরী তার বৈশ্বিক সম্পত্তি সাম্রাজ্য, বিলাসবহুল জীবনের অংশ হিসেবে দামি স্যুট আর "বেবি ক্রোক" চামড়ার জুতা সম্পর্কে বলছেন। তিনি বলেন, “আমি শেখ হাসিনার সন্তানের মতো।”

তিনি আরও বলেন, “তিনি (হাসিনা) জানেন আমি এখানে ব্যবসা করি।”

বাংলাদেশি নাগরিকদের জন্য বছরে মাত্র ১২ হাজার ডলার বিদেশে পাঠানোর অনুমতি থাকা সত্ত্বেও চট্টগ্রামের প্রভাবশালী একটি রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা সাইফুজ্জামান চৌধুরী কীভাবে লন্ডন, দুবাই এবং নিউইয়র্কে প্রায় ৫০ কোটি ডলারের সম্পত্তি কিনলেন—তা নিয়ে প্রশ্ন তুলেছে আল জাজিরা।

সাইফুজ্জামান চৌধুরীর বিদেশি কোনো সম্পত্তি তার বাংলাদেশি আয়কর রিটার্নে ঘোষিত ছিল না বলেও তদন্তে উঠে এসেছে।

‘দ্য মিনিস্টারস মিলিয়নস’ নামের আল জাজিরার ডকুমেন্টারিতে চৌধুরীর এসব সম্পদ ও কর্মকাণ্ডের বিস্তারিত তুলে ধরা হয়।

সাইফুজ্জামান চৌধুরী অবশ্য দাবি করেছেন, বিদেশি ব্যবসা থেকে অর্জিত বৈধ অর্থ দিয়েই তিনি সম্পত্তি কিনেছেন এবং তার বিরুদ্ধে চলছে একটি “রাজনৈতিক প্রতিহিংসামূলক বিচারের নাটক”।

তবে যুক্তরাজ্য সরকারের এই সিদ্ধান্ত সাইফুজ্জামান চৌধুরীর সেই দাবির বিপরীতে বড় আকারের আন্তর্জাতিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সাইফুজ্জামান চৌধুরী সাবেক ভূমিমন্ত্রী আল জাজিরা
০৫ জানুয়ারি ২০২৬
সাবেক মন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৬ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট জমা
১৯ নভেম্বর ২০২৫
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ সংশ্লিষ্টদের সাড়ে ৪ কোটি শেয়ার অবরুদ্ধ
১৮ অক্টোবর ২০২৫
সাইফুজ্জামান ও ওয়াসিকাসহ ১৩৮ জনের বিরুদ্ধে মামলা
০৫ অক্টোবর ২০২৫
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের চট্টগ্রামে ৬ ফ্ল্যাট জব্দ
২৩ সেপ্টেম্বর ২০২৫
শিল্পপতির কাছ থেকে ঘুষ : সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের বিরুদ্ধে ২ মামলা
২১ সেপ্টেম্বর ২০২৫
সাইফুজ্জামান চৌধুরীর নামে আরও ৫ দেশে সম্পদের খোঁজ পেয়েছে দুদক
১৮ সেপ্টেম্বর ২০২৫
সাইফুজ্জামান চৌধুরীর এজেন্ট আব্দুল আজিজ ও উৎপল গ্রেপ্তার
২৮ আগস্ট ২০২৫
সাবেক ভূমিমন্ত্রী ও তার পরিবার সংশ্লিষ্ট ১২০ ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ
০৭ আগস্ট ২০২৫
ইউসিবির অর্থ আত্মসাৎ : স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান বিরুদ্ধে মামলা
০৯ জুলাই ২০২৫
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার পরিবারের ৫৭৬ কোটি টাকা অবরুদ্ধ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বগুড়ায় বাসচাপায় নিহত ৭, মহাসড়ক অবরোধ
  2. ফ্যাসিবাদী হায়েনারা পালালেও তাদের কালো ছায়া এখনও রয়ে গেছে : জামায়াত আমির
  3. ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন আগামী ১৬ আগস্ট : সমাজকল্যাণ মন্ত্রী
  4. সকালের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  5. ‘বাংলাদেশের জনগণের অনুভূতির বিষয়ে ভারতকে আরও বেশি সংবেদনশীল হতে হবে’
  6. বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x