Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মহসিন মিলন, বেনাপোল
১২:১৫, ০৪ জুন ২০২৫
আপডেট: ১২:১৯, ০৪ জুন ২০২৫
মহসিন মিলন, বেনাপোল
১২:১৫, ০৪ জুন ২০২৫
আপডেট: ১২:১৯, ০৪ জুন ২০২৫
আরও খবর
বেনাপোলে পাসপোর্ট যাত্রীর টাকা ছিনতাই, তিন দালাল আটক
হিলি স্থলবন্দরে টানা ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ
ঈদুল ফিতর উপলক্ষ্যে বুড়িমারী স্থলবন্দরে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ
বেনাপোল দিয়ে দেশে ফিরল ভারতে পাচার হওয়া ৭ বাংলাদেশি
বেনাপোল কাস্টমসে আট মাসে রাজস্ব ঘাটতি ১৬৫০ কোটি টাকা

বেনাপোলে ১০ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

মহসিন মিলন, বেনাপোল
১২:১৫, ০৪ জুন ২০২৫
আপডেট: ১২:১৯, ০৪ জুন ২০২৫
মহসিন মিলন, বেনাপোল
১২:১৫, ০৪ জুন ২০২৫
আপডেট: ১২:১৯, ০৪ জুন ২০২৫
বেনাপোল স্থলবন্দর। ছবি : এনটিভি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে টানা ১০ দিন বন্ধ থাকবে বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে এই সময়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

আজ বুধবার (৪ জুন) সকালে বেনাপোল বন্দরের ডেপুটি ডিরেক্টর মামুন কবীর তরফদার জানান, বৃহস্পতিবার (৫ জুন) থেকে শনিবার (১৪ জুন) পর্যন্ত টানা ১০ দিন সরকারি ছুটি থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যাত্রী চলাচল নির্বিঘ্ন রাখতে ইমিগ্রেশন কার্যক্রম চালু থাকবে।

মামুন কবীর তরফদার আরও জানান, ঈদের ছুটির মধ্যে যেন কোনো নাশকতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বেনাপোল পোর্ট থানা ও অন্যান্য নিরাপত্তা সংস্থাকে বিষয়টি জানানো হয়েছে।

বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির সহ-সভাপতি আমিনুল হক আনু জানান, ঈদ উপলক্ষে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা নিজ নিজ বাড়িতে ঈদ উদযাপন করবেন। আমদানিকারকরাও ছুটিতে থাকায় এই সময় পণ্য খালাস নেওয়ারও কোনো কার্যক্রম থাকবে না।

আমিনুল হক আনু আরও জানান, দীর্ঘ ছুটির কারণে সীমান্তে ট্রাকজট সৃষ্টি হতে পারে, যা শিল্প কারখানায় কাঁচামাল সরবরাহে বিঘ্ন ঘটিয়ে উৎপাদন ব্যাহত করতে পারে। এতে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহম্মেদ জানান, যদিও আমদানি-রপ্তানি বন্ধ থাকবে, তবে পাসপোর্টধারী যাত্রীরা নিয়মিতভাবেই যাতায়াত করতে পারবেন। প্রতি বছর ঈদের সময় যাত্রীদের ভিড় থাকলেও এবার সেই চাপ নেই।

প্রসঙ্গত, ঈদের ছুটি শেষে আগামী রোববার (১৫ জুন) সকাল থেকে বেনাপোল স্থলবন্দরে পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

ঈদুল আজহা আমদানি-রপ্তানি বেনাপোল
০৮ জুন ২০২৫
কোরবানির পশুর চামড়া কিনে ক্ষতির শিকার মৌসুমী ব্যবসায়ীরা
০৮ জুন ২০২৫
এবারও চামড়া নিয়ে হতাশা, দাম ওঠেনি হাজারও
০৭ জুন ২০২৫
ত্যাগের মহিমায় সারাদেশে ঈদুল আজহা উদ্‌যাপিত
০৭ জুন ২০২৫
কেজিপ্রতি ৪০০ টাকায় মিলছে মাংস
০৭ জুন ২০২৫
এক পশলা বৃষ্টি, নগরজীবনে স্বস্তি
০৭ জুন ২০২৫
খুলনা টাউন জামে মসজিদে ঈদুল আজহার প্রধান জামাত
০৭ জুন ২০২৫
দেশে দেশে ঈদুল আজহা উদযাপন
০৭ জুন ২০২৫
ঈদুল আজহা উপলক্ষে চরকিতে মুক্তি পাচ্ছে যেসব চলচ্চিত্র
০৭ জুন ২০২৫
শোলাকিয়া ময়দানে দেশের ঈদুল আজহার বড় জামাত অনুষ্ঠিত
০৭ জুন ২০২৫
পশু নয়, কোরবানি হোক অহংকার হিংসা অবিচারের : আসিফ মাহমুদ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
  2. দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা : জানা গেলে নিহতদের পরিচয়
  3. দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন
  4. আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে
  5. দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা : ৭ জন জীবিত ও ২৩ মরদেহ উদ্ধার
  6. চুরির ঘটনায় ২ বাড়িতে এলাকাবাসীর হামলা-ভাঙচুর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x