বিশেষ অভিযানে সারা দেশে গ্রেপ্তার ১৫৩৩
প্রতীকী ছবি
পুলিশের চলমান বিশেষ অভিযানে ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ১৭ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মোট ১ হাজার ৫৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার (২১ মে) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশেষ অভিযানে দুটি এলজি, একটি একনলা বন্ধুক, পাঁচ রাউন্ড গুলি, একটি সাবল, একটি বড় কাটার মেশিন ও একটি বড় কাটার ব্লেড উদ্ধার করা হয়।
পুলিশ সদর দপ্তর আরও জানায়, সারা দেশে অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)