Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
২০:৫৫, ১৪ মে ২০২৫
আপডেট: ২১:০৮, ১৪ মে ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
২০:৫৫, ১৪ মে ২০২৫
আপডেট: ২১:০৮, ১৪ মে ২০২৫
আরও খবর
চেক জালিয়াতির মামলায় জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি গ্রেপ্তার
সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের ছেলের আয়কর নথি জব্দের নির্দেশ
সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও তার স্ত্রী-ছেলের আয়কর নথি জব্দ
দুই হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের জামিন
পুলিশে শৃঙ্খলা ফেরায় ধাপে ধাপে সেনাবাহিনী প্রত্যাহার করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী
আইএসপিআরের বিজ্ঞপ্তি

চাকরিচ্যুত সেনাসদস্যদের ধৈর্য ধরার আহ্বান

এনটিভি অনলাইন ডেস্ক
২০:৫৫, ১৪ মে ২০২৫
আপডেট: ২১:০৮, ১৪ মে ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
২০:৫৫, ১৪ মে ২০২৫
আপডেট: ২১:০৮, ১৪ মে ২০২৫
আইএসপিআরের লোগো

চাকরিচ্যুত সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনায় বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। তাঁদের ধৈর্য ধারণ ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

আজ বুধবার (১৪ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী তাঁর গৌরবময় ঐতিহ্য দীর্ঘদিনের পেশাদারত্ব, নিরলস পরিশ্রম এবং শৃঙ্খলার মাধ্যমে অর্জন করেছে। এই বাহিনীর প্রতিটি সদস্যের প্রশ্নাতীত আনুগত্য, সততা ও আত্মত্যাগই আজকের এই সাফল্যের মূল ভিত্তি। সামরিক শৃঙ্খলা একটি পেশাদার সেনাবাহিনীর মূল চালিকাশক্তি। সামরিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সেনা আইন অনুযায়ী যথাযোগ্য পুরস্কার ও শাস্তি প্রদানের বিধান রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি কতিপয় সাবেক সেনাসদস্যের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে শাস্তি সংক্রান্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনার কিছু আবেদন উত্থাপিত হয়েছে, যা সেনাসদর সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে। মানবিক ও প্রশাসনিক বাস্তবতা বিবেচনায় নিয়ে এসব আবেদন যথাযথভাবে পর্যালোচনার উদ্দেশে ইতোমধ্যে সেনাসদরে উচ্চপর্যায়ের একটি পর্ষদ গঠিত হয়েছে এবং এই পর্ষদের কার্যক্রম চলমান রয়েছে। এ সংক্রান্ত মোট ৮০২টি আবেদন গৃহীত হয়েছে, যার মধ্যে ১০৬টি আবেদন চূড়ান্ত নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট রেকর্ডে পাঠানো হয়েছে। বাকি ৬৯৬টি আবেদন পর্যায়ক্রমে যাচাই-বাছাই এবং মূল্যায়ন সাপেক্ষে নিষ্পত্তির কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি সময়সাপেক্ষ হলেও সেনাবাহিনী সর্বোচ্চ আন্তরিকতা এবং দায়িত্ববোধের সঙ্গে কাজ করে যাচ্ছে।

আইএসপিআরের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং স্থিতিশীলতা রক্ষায় সেনাবাহিনীর সব সদস্যের অবদান অনস্বীকার্য এবং জাতি তা কৃতজ্ঞচিত্তে স্মরণ করে। সরকার ও বাংলাদেশ সেনাবাহিনী, সাবেক সেনা সদস্যদের প্রাপ্য সম্মান, মর্যাদা ও ন্যায্য দাবিগুলোর প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল এবং ইতিবাচক পদক্ষেপ গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বাস করে—পারস্পরিক শ্রদ্ধা, সহানুভূতি ও যথাযথ প্রক্রিয়া মেনে চলার মাধ্যমেই প্রতিটি সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব। এ ব্যাপারে যেকোনো ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে যেকোনো পরিস্থিতিতে ধৈর্য, শৃঙ্খলা ও সহনশীলতা বজায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

আইএসপিআর আহ্বান সেনাবাহিনী সাবেক সেনাসদস্য
১৭ আগস্ট ২০২৪
সেনানিবাসের ভেতর বর্তমানে বৈদেশিক মিশনগুলোর কোনো ব্যক্তি অবস্থান করছে না : আইএসপিআর
১৬ আগস্ট ২০২৪
অশোভন আচরণে জড়িত সেনা সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : আইএসপিআর
১২ আগস্ট ২০২৪
বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে নিয়োগ
১১ আগস্ট ২০২৪
সেনাক্যাম্পের সংখ্যা বৃদ্ধি, অপপ্রচার বন্ধের অনুরোধ
০৯ আগস্ট ২০২৪
লুটের অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্ত তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে দেওয়ার অনুরোধ
০৮ আগস্ট ২০২৪
দেশব্যাপী ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধে কঠোর হুঁশিয়ারি
০৫ আগস্ট ২০২৪
সেনাপ্রধানের সঙ্গে আলোচনায় ছিলেন মির্জা ফখরুল, জি এম কাদেরসহ যারা 
২৮ জুলাই ২০২৪
স্বার্থান্বেষী মহল সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে : আইএসপিআর
১৬ জুন ২০২৪
সেন্ট মার্টিনের নিরাপত্তা নিয়ে যা জানাল আইএসপিআর
১১ জুন ২০২৪
নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খানকে পরানো হলো এয়ার মার্শাল র‌্যাঙ্ক ব্যাজ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সেই নবদম্পতির জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
  2. চেক জালিয়াতির মামলায় জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি গ্রেপ্তার
  3. বৃষ্টি ও লঘুচাপ নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  4. পদক প্রদানের গেজেট প্রকাশ নিয়ে যা জানাল পুলিশ সদর দপ্তর
  5. চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় সিলিন্ডার বিস্ফোরণ
  6. ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x