Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
০০:০০, ১৪ মে ২০২৫
আপডেট: ০০:০২, ১৪ মে ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
০০:০০, ১৪ মে ২০২৫
আপডেট: ০০:০২, ১৪ মে ২০২৫
আরও খবর
পরিচ্ছন্নতাকর্মীদের রেইনকোট দিলো ডিএনসিসি
ডিএনসিসিকে আদর্শ নগরী করতে জামায়াত প্রার্থীদের বিজয়ী করতে হবে : সেলিম উদ্দিন
আগস্টের মধ্যেই পরিচ্ছন্নতা কর্মীদের ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হবে : ডিএনসিসি প্রশাসক
রাস্তার কাজ শুরুর আগে সব সংস্থাকে চিঠি দেবে ডিএনসিসি
সব নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করছে ডিএনসিসি : প্রশাসক

অটোরিকশা ভাঙার ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে : ডিএনসিসি প্রশাসক

এনটিভি অনলাইন ডেস্ক
০০:০০, ১৪ মে ২০২৫
আপডেট: ০০:০২, ১৪ মে ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
০০:০০, ১৪ মে ২০২৫
আপডেট: ০০:০২, ১৪ মে ২০২৫
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। ফাইল ছবি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, সড়কে যে তিনজনের অটোরিকশা ভাঙা হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। মঙ্গলবার (১৩ মে) রাত ১১টার দিকে নিজের ফেসবুক ভেরিফায়েড প্রোফাইল থেকে স্ট্যাটাস দিয়ে তিনি এ কথা বলেন। 

মোহাম্মদ এজাজ বলেন, সড়কে যে তিনজনের রিকশা ভাঙা হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। মেইন রোডে না আসা ও কড়া মেসেজিং (বার্তা) দেওয়ার জন্য তিনটি রিকশা ভাঙা হয়েছিল। আমরা পরিবারগুলোকে আয়ের বিকল্প ব্যাবস্থা করার জন্য উদ্যোগ নিচ্ছি।

এর আগে মঙ্গলবার রাজধানীর আসাদগেট এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও ডিএনসিসি যৌথভাবে ব্যাটারি চালিত অবৈধ রিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। সেসময় তিনটি রিকশা ভাঙা হয়েছিল।  

অভিযানের সময় ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ঢাকার মূল সড়কে কোনো রিকশা চলাচল করতে পারবে না। রিকশা চলাচল করবে অভ্যন্তরের সড়কে। ব্যাটারি চালিত অবৈধ রিকশাগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) সহয়তায় এসব রিকশার চার্জিং পয়েন্ট ও উৎপাদনের ওয়ার্কশপগুলো বন্ধ করা হবে।

ডিএনসিসি প্রশাসক বলেন, এক সমীক্ষায় দেখা গেছে, ২০ শতাংশ দুর্ঘটনা এই ব্যাটারি চালিত রিকশার কারণে হচ্ছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শহরের নারী ও শিশুরা। এগুলো কোনো নীতিমালা বা যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে তৈরি করা হয় নাই। প্রায়ই দেখা যায় পথচারীদের উপর উঠে যাচ্ছে, অনিয়ন্ত্রিত গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

মোহাম্মদ এজাজ বলেন, দুর্ঘটনা প্রতিরোধ এবং সড়কে গণপরিবহণ চলাচলে শৃঙ্খলা ফিরতে সরকার ব্যবস্থা গ্রহণ করছে। বুয়েটের সহায়তায় ইতোমধ্যে ব্যাটারি চালিত নিরাপদ রিকশার নকশা প্রস্তুত করে কয়েকটি কোম্পানিকে প্রস্তুতের জন্য অনুমতি দেওয়া হয়েছে।  

প্রশাসক এজাজ আরও বলেন, এই মাসের মধ্যে ডিএনসিসি রিকশাচালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে। প্রশিক্ষণ শেষে উত্তীর্ণরাই বৈধ লাইসেন্স পাবে এবং অনুমোদিত কোম্পানির তৈরি রিকশা শহরের নির্দিষ্ট এলাকায় চালাতে পারবে। এক এলাকার বৈধ রিকশা অন্য এলাকায় যেতে পারবে না। যাত্রী ভোগান্তি কমাতে ভাড়াও নির্ধারিত থাকবে। 

ডিএনসিসি প্রশাসক বলেন, একটি জাতীয় পরিচয়পত্রের জন্য একটা রিকশা লাইসেন্স দেওয়া হবে। চলমান রিকশা নিয়ে যে বাণিজ্য রয়েছে তা বন্ধ করা হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের যৌথভাবে পরিচালিত আজকের অভিযানে মূল সড়কে চলাচলরত আনুমানিক ১০০টিরও বেশি ব্যাটারি চালিত রিকশা জব্দ করা হয়। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজা, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহবুব আলম, ডিএমপির কর্মকর্তা ও ডিএনসিসির অঞ্চল-৫ এর কর্মকর্তারা।

ডিএনসিসি ঢাকা উত্তর সিটি করপোরেশন মোহাম্মদ এজাজ
২৯ এপ্রিল ২০২৫
ঢাকার মূলসড়কে ব্যাটারিচালিত রিকশা চলতে পারবে না : ডিএনসিসি
২৬ এপ্রিল ২০২৫
অটোরিকশা তৈরির ওয়ার্কশপ ও চার্জিং স্টেশন বন্ধে শিগগিরই অভিযান
১৯ এপ্রিল ২০২৫
নগরীর মশা নিধনে যুক্ত হচ্ছে সেনাবাহিনী : ডিএনসিসি প্রশাসক
১৫ মার্চ ২০২৫
ফুটপাত দখল করে ব্যবসা করলে ট্রেড লাইসেন্স বাতিল : ডিএনসিসি প্রশাসক
০৮ নভেম্বর ২০২৪
মিরপুরে ৭৮ ব্যাটারিচালিত রিকশা জব্দ, ১০ লাখ টাকায় নিলামে বিক্রি 
০৩ অক্টোবর ২০২৪
পূজামণ্ডপের আশপাশ পরিষ্কারসহ রাস্তা মেরামতের নির্দেশ ডিএনসিসির
০১ অক্টোবর ২০২৪
ডিএনসিসিতে জন্মনিবন্ধন সনদ দেবে  আঞ্চলিক অফিস
২৫ জুলাই ২০২৪
নাশকতায় ডিএনসিসির ২০৫ কোটি টাকার ক্ষতি হয়েছে : মেয়র আতিক
১২ জুলাই ২০২৪
পানি নিষ্কাশনে কাজ করছে ডিএনসিসির ৫ হাজার কর্মী
০৩ জুলাই ২০২৪
স্মার্ট স্কুল বাস সার্ভিস চালু করল ডিএনসিসি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দরজা-জানালা বন্ধ থাকায় ভয়াবহতা বেড়েছে : স্বাস্থ্যমন্ত্রী
  2. আসামি ছাড়াতে থানায় তদবির, ইউপি সদস্যসহ ৫ জন পুলিশ হেফাজতে
  3. দুই হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের জামিন
  4. চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর
  5. লঘুচাপ-বৃষ্টি নিয়ে পাঁচদিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  6. জনগণের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের ওপর নির্ভরশীল : প্রধানমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x