Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আহমেদ রিয়াজ, ভোলা (সদর-দৌলতখান)
০৯:৫০, ০৯ মে ২০২৫
আপডেট: ০৯:৫৬, ০৯ মে ২০২৫
আহমেদ রিয়াজ, ভোলা (সদর-দৌলতখান)
০৯:৫০, ০৯ মে ২০২৫
আপডেট: ০৯:৫৬, ০৯ মে ২০২৫
আরও খবর
২২ হাজার ভোট পেয়েও জামানত হারালেন ডা. মণীষা
চিকিৎসককে মারধরের অভিযোগে দুই যুবদল নেতা বহিষ্কার
চরফ্যাশনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
বরিশালে বিএনপির ৩ নেতাকে স্থায়ী বহিষ্কার
ভোলায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৫১টি

১৭ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ভোলা-বরিশাল সেতু

আহমেদ রিয়াজ, ভোলা (সদর-দৌলতখান)
০৯:৫০, ০৯ মে ২০২৫
আপডেট: ০৯:৫৬, ০৯ মে ২০২৫
আহমেদ রিয়াজ, ভোলা (সদর-দৌলতখান)
০৯:৫০, ০৯ মে ২০২৫
আপডেট: ০৯:৫৬, ০৯ মে ২০২৫
ভোলা-বরিশাল সেতু। ছবি : সংগৃহীত

১৭ হাজার কোটি টাকা ব্যয়ে ভোলা-বরিশাল সেতু নির্মিত হতে যাচ্ছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফ বলেছেন, অন্তর্বর্তী সরকারের আমলে যদি কোনো বড় সেতু হয়, তাহলে ভোলা-বরিশাল সেতুই হবে।

গতকাল বৃহস্পতিবার (৮ মে) বিকেলে ভোলা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রস্তাবিত বরিশাল-ভোলা সড়কে কালাবদর ও তেঁতুলিয়া নদীর ওপর সেতু নির্মাণ প্রকল্পসংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় সেতুসচিব এ কথা বলেন। 

বেশ কিছুদিন ধরে ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ ৫ দফা দাবি আদায়ে আন্দোলন চালিয়ে আসছে ভোলাবাসী। এরই ধারাবাহিকতায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফ ভোলা জেলা পরিদর্শনে আসেন।

মোহাম্মদ আব্দুর রউফ বলেন, ‘আমরা ভোলা-বরিশাল সেতু নির্মাণের চিন্তাভাবনা করছি। জাপান-বাংলাদেশ সপ্তম জিটুজি পিপিপি প্ল্যাটফর্ম সভায় পিপিপির মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের জন্য উপস্থাপন করা হয়েছে।’

মতবিনিময় সভায় ভোলা-বরিশাল সেতুর পরিকল্পনা বাস্তবায়নের লক্ষে প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয়। এতে জানানো হয়, এ প্রকল্প নির্মাণে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে প্রায় ১৭ হাজার কোটি টাকা। প্রস্তাবিত বিনিয়োগের সময়সীমা নির্ধারণ করা হয়েছে আট বছর। প্রস্তাবিত প্রকল্প শুরু হবে আগামী বছরের জানুয়ারি মাস থেকে। সেতু নির্মাণের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৭৮ মাস। আগামী ২০৩৩ সালের মধ্যে সেতুর কাজ সমাপ্ত করা হবে। ইতিমধ্যেই ২০২০ সালে প্রথম দফায় সম্ভাব্যতা সমীক্ষা সম্পাদন করা হয়। ২০২৪ সাল পুনঃসম্ভাব্যতা সমীক্ষা সম্পাদন হয়। চলতি বছরেই পরিকল্পনা কমিশনে প্রস্তাবিত উন্নয়ন প্রকল্পের প্রাথমিক প্রস্তাব করা হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মহিউদ্দিন বলেন, কীভাবে যত দ্রুত ভোলা-বরিশাল সেতু নির্মাণ করা যায়, সে ব্যাপারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সরকার কাজ করে যাচ্ছে।

জেলা প্রশাসক মো. আজাদ জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন পুলিশ সুপার মো. শরিফুল হক, নৌ কমান্ডার শহিদুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সদস্যসচিব রাইসুল আলম, বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, কমিউনিস্ট পার্টির সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী, জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক, ভোলা ডেভেলপমেন্ট ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. জহিরুল আলম, ভোলা থিয়েটারের সেক্রেটারি সংগীতশিল্পী তালহা তালুকদার বাঁধন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শরীফ আহমেদ সাগর, রাহিম ইসলাম প্রমুখ।

মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পাঁচ দফা দাবি আদায়ে আন্দোলনরত ছাত্র-জনতার সঙ্গে সহমত পোষণ করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মহিউদ্দিন।

বরিশাল ভোলা সেতু

সংশ্লিষ্ট সংবাদ: বরিশাল

১৬ ফেব্রুয়ারি ২০২৬
২২ হাজার ভোট পেয়েও জামানত হারালেন ডা. মণীষা
১৫ ফেব্রুয়ারি ২০২৬
চিকিৎসককে মারধরের অভিযোগে দুই যুবদল নেতা বহিষ্কার
১৪ ফেব্রুয়ারি ২০২৬
বরিশালে বিএনপির ৩ নেতাকে স্থায়ী বহিষ্কার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন মামুন শিবলী
  2. প্রধানমন্ত্রীর একান্ত সচিব হলেন মুহাম্মদ আশরাফ রেজা ফরিদী
  3. ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ
  4. মন্ত্রী-প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন ১০ জন
  5. তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা
  6. ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল প্রতিমন্ত্রী হওয়ায় আনন্দ মিছিল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x