Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
এস এম জিন্নাহ, সাতক্ষীরা
২২:২০, ০৬ মে ২০২৫
আপডেট: ০৮:৫০, ১৩ জুন ২০২৬
এস এম জিন্নাহ, সাতক্ষীরা
২২:২০, ০৬ মে ২০২৫
আপডেট: ০৮:৫০, ১৩ জুন ২০২৬
আরও খবর
শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হলে বিএনপির পতন ঘটাব : নাসীরুদ্দীন পাটওয়ারী
তীব্র স্রোতে ভেসে গেছে কলারোয়ার কাঠের সেতু, চরম দুর্ভোগ
নানিয়ারচরে আশ্রয়কেন্দ্র পরিদর্শনে সাবেক পার্বত্য মন্ত্রী; ক্ষতিগ্রস্তদের সহায়তা
ইসলামপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, সংসদ সদস্যের গাড়ি ভাঙচুর
ভোমরা স্থলবন্দর থেকে হীরাসহ দুই ভারতীয় নাগরিক আটক

জেলা বিএনপিনেতাকে ছাত্রদলনেতার হুমকি!

এস এম জিন্নাহ, সাতক্ষীরা
২২:২০, ০৬ মে ২০২৫
আপডেট: ০৮:৫০, ১৩ জুন ২০২৬
এস এম জিন্নাহ, সাতক্ষীরা
২২:২০, ০৬ মে ২০২৫
আপডেট: ০৮:৫০, ১৩ জুন ২০২৬
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আক্তারুল ইসলাম ও কলারোয়া পৌর ছাত্রদলের সদস্য সচিব জি এম সোহেল। ফাইল ছবি

সাতক্ষীরা কলারোয়া পৌরসভার সাবেক মেয়র ও বর্তমান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আক্তারুল ইসলামকে পিটিয়ে এলাকা থেকে বিতাড়িত করার হুমকি দিয়েছেন কলারোয়া পৌর ছাত্রদলের সদস্য সচিব জি এম সোহেল। গতকাল সোমবার (৫ মে) বিকেলে কলারোয়া বাজারের কাছারি মোড় এলাকায় পৌরসভার ৯টি ওয়ার্ডের নবগঠিত সার্চ কমিটির প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এ হুমকি দেন।

ওই সমাবেশে জি এম সোহেল বলেন, ‘যারা কলারোয়ার নব-রাজনীতির সূচনা করতে যাচ্ছে এবং ৫ আগস্ট পরবর্তী জেলখানা থেকে এসে আওয়ামী মার্কা রাজনীতি পরিচালনা করতে চাইছে, তাদের প্রতিরোধ করার জন্য কলারোয়া ছাত্রদলই যথেষ্ট।’

জি এম সোহেল আরও বলেন, ‘ছাত্রদল চাইলে পাঁচ ঘণ্টার মধ্যে আক্তারুল ইসলামকে কলারোয়া থেকে বিতাড়িত করতে পারবে।’ তিনি সাবেক মেয়রের বিরুদ্ধে ৯ বছর দায়িত্বে থাকাকালে বিএনপির কর্মীদের কোনো উপকার না করা এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নামে কোনো ব্যানার না টাঙানোর অভিযোগ করেন।

ছাত্রদলনেতা জি এম সোহেল আরও অভিযোগ করে বলেন, আক্তারুল ইসলাম আওয়ামী লীগের সঙ্গে যোগসাজশে ঠিকাদারি ব্যবসা পরিচালনা করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত জেনেও তারা ধৈর্য পরীক্ষা দিচ্ছেন, তবে তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যেতে পারে। তিনি আক্তারুল ইসলামকে ‘কালোবিড়াল’ ও ‘নব রাজনীতির কুলাঙ্গার’ বলে আখ্যা দেন এবং আঁতাত করে পৌরসভা নির্বাচনে নির্বাচিত হওয়ার চেষ্টা করেছিলেন বলেও অভিযোগ করেন। আক্তারুল ইসলামকে সঠিক পথে ফিরে আসার আহ্বান জানান তিনি। অন্যথায়, পিটিয়ে কলারোয়া থেকে বের করে দেওয়ার হুমকি দেন এই ছাত্রদল নেতা।

এ বিষয়ে সাবেক মেয়র গাজী আক্তারুল ইসলাম বলেন, তিনি পরপর দুবার পৌরসভার মেয়র নির্বাচিত হলেও ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়ে মেয়াদ পূর্ণ করতে পারেননি এবং বহুবার মিথ্যা মামলায় কারাবরণ করেছেন। তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের পর নিজ দলের কিছু দাঙ্গা সৃষ্টিকারী অশুভ শক্তি তার পিছু নিয়েছে। তিনি জেলা বিএনপিকে পুনর্গঠনের দায়িত্ব পাওয়ায় বিএনপির মধ্যে লুকিয়ে থাকা কিছু দুষ্কৃতকারী আস্ফালন করছে।

হুমকির বিষয়ে আক্তারুল ইসলাম বলেন, ‘ছাত্রদলের সোহেল একজন অল্প বয়স্ক ছেলে এবং তাকে অন্য কেউ ইন্ধন দিচ্ছে।’

হুমকির বিষয়ে অভিযুক্ত জি এম সোহেলের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, ‘একজন চিহ্নিত আওয়ামী লীগের দোসর আকবরকে আমার এলাকা গোপিনাথপুর ওয়ার্ড বিএনপির সার্চ কমিটির আহ্বায়ক করা হয়েছে। এতে ছাত্রদলের একজন নিবেদিত কর্মী হিসেবে ক্ষুব্ধ হয়ে আমি এমন কথা বলেছি।’

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন বলেন, ‘হুমকির বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সাতক্ষীরা বিএনপি ছাত্রদল

সংশ্লিষ্ট সংবাদ: সাতক্ষীরা

১২ জুলাই ২০২৬
তীব্র স্রোতে ভেসে গেছে কলারোয়ার কাঠের সেতু, চরম দুর্ভোগ
১০ জুলাই ২০২৬
ভোমরা স্থলবন্দর থেকে হীরাসহ দুই ভারতীয় নাগরিক আটক
০৭ জুলাই ২০২৬
সাতক্ষীরায় পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সকালের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  2. চট্টগ্রামে বন্যা মোকাবিলায় এমপি-মন্ত্রী ও প্রশাসন উল্লেখযোগ্য ভূমিকা রাখছে না : নাহিদ
  3. ঝড়-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  4. ২০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে আহত বন্য মা হাতিটি মারা গেছে
  5. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  6. জাতীয় সংসদ প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত জমির উদ্দিন সরকার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x