Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মো. আসাদুজ্জামান, মুন্সীগঞ্জ (শ্রীনগ-সিরাজদিখান-লৌহজং)
২১:০৫, ২৩ এপ্রিল ২০২৫
আপডেট: ২১:১৩, ২৩ এপ্রিল ২০২৫
মো. আসাদুজ্জামান, মুন্সীগঞ্জ (শ্রীনগ-সিরাজদিখান-লৌহজং)
২১:০৫, ২৩ এপ্রিল ২০২৫
আপডেট: ২১:১৩, ২৩ এপ্রিল ২০২৫
আরও খবর
মুন্সীগঞ্জে নির্বাচন-পরবর্তী সহিংসতায় স্বতন্ত্রপ্রার্থীর সমর্থক নিহত 
পালকিতে চড়ে ভোটকেন্দ্রে শতবর্ষী চাঁন বানু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, প্রাণ গেল ৩ বন্ধুর
এনটিভিতে বৃহস্পতিবার রহিম সুমনের টেলিছবি ‘জলটুঙি’
মুন্সীগঞ্জের তিনটি আসনে ৪ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

এনটিভিতে সংবাদ প্রচারের পর আঁড়িয়াল বিলে প্রশাসনের অভিযান

মো. আসাদুজ্জামান, মুন্সীগঞ্জ (শ্রীনগ-সিরাজদিখান-লৌহজং)
২১:০৫, ২৩ এপ্রিল ২০২৫
আপডেট: ২১:১৩, ২৩ এপ্রিল ২০২৫
মো. আসাদুজ্জামান, মুন্সীগঞ্জ (শ্রীনগ-সিরাজদিখান-লৌহজং)
২১:০৫, ২৩ এপ্রিল ২০২৫
আপডেট: ২১:১৩, ২৩ এপ্রিল ২০২৫
এনটিভিতে সংবাদ প্রচারের পর মুন্সীগঞ্জের আঁড়িয়াল বিলে মাটি লুটের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রশাসন। ছবি : এনটিভি

দেশের মধ্যাঞ্চলের সবচেয়ে বড় ও প্রাচীন আঁড়িয়াল বিল অবৈধভাবে মাটি উত্তোলনের ফলে হুমকির মুখে পড়েছে। গত ২০ এপ্রিল এনটিভি অনলাইনে ‘আঁড়িয়াল বিলে মাটির লুট, চরম সংকটে ফসলি জমি, বিপর্যয়ের মুখে পরিবেশ’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হয়। এর পরিপ্রেক্ষিতে আজ বুধবার (২৩ এপ্রিল) ওই স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রশাসন।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে দেখা গেছে, মাটি লুটের মহলগুলো মূল সড়ক থেকে এক থেকে দুই কিলোমিটার ভেতরে অবস্থিত, ফলে অভিযান দলের যানবাহন রেখে পায়ে হেঁটে সেখানে যেতে হয়েছে। এ সুযোগে মাটি দস্যুরা আগেভাগেই খবর পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে কাউকে আর্থিক জরিমানা বা আটক করা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানায়, মাটি লুটকারীরা এমন দুর্গম এলাকায় তাদের কার্যক্রম পরিচালনা করছে যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি কঠিন। এলাকাবাসীর অভিযোগ, এই লুট বন্ধ না হলে অচিরেই হারিয়ে যাবে আঁড়িয়াল বিলের অস্তিত্ব, ক্ষতিগ্রস্ত হবে ফসলি জমি ও পরিবেশ।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ জানান, মাটি লুটকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত থাকবে। আঁড়িয়াল বিল রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

মুন্সীগঞ্জ মোবাইল কোর্ট এনটিভি পরিবেশ
০১ আগস্ট ২০২৫
শ্রীনগরে দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কায় নিহত এক, আহত ১২
২৮ জুলাই ২০২৫
গজারিয়ায় গুলিতে ‘স্যুটার মান্নান’ নিহত
২৭ জুলাই ২০২৫
কারাবন্দি আওয়ামী লীগনেতার হাসপাতালে মৃত্যু
১৮ জুলাই ২০২৫
শুটার মান্নান-হৃদয় সমর্থকদের সশস্ত্র মহড়া, গুলিবিদ্ধ ৩
১১ জুলাই ২০২৫
পদ্মা সেতুর মাওয়া প্রান্তে পাঁচ যানবাহনের সংঘর্ষ, সিসিটিভিতে লোমহর্ষক দৃশ্য!
১১ জুলাই ২০২৫
সাংবাদিকের মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ২
১১ জুলাই ২০২৫
ফের ৫ দিনের রিমান্ডে সাবেক এমপি ফয়সাল বিপ্লব
০৯ জুলাই ২০২৫
মুন্সীগঞ্জে স্টেডিয়ামের গ্যালারির নিচ থেকে কিশোরের মরদেহ উদ্ধার
০৮ জুলাই ২০২৫
পুকুর থেকে দুই যমজ শিশুর মরদেহ উদ্ধার, আটক বাবা-মা
০৬ জুলাই ২০২৫
শ্রীনগরে ভয়াবহ আগুনে ১৯ দোকান পুড়ে ছাই
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ২৯৭ আসনের ফল ঘোষণা, কোন দল পেল কত আসন
  2. গণভোটে ‘হ্যাঁ’ জয়ী, ভোট পড়েছে ৬০.২৬ শতাংশ
  3. স্বতন্ত্রে ইকবালের জয়, শতবর্ষী মায়ের চোখে আনন্দ অশ্রু
  4. জামানত হারালেন আমজনতার তারেক
  5. ভোটে হেরে যা বললেন জামায়াত সেক্রেটারি
  6. ভোটে হেরে যা বললেন ডা. খালিদুজ্জামান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x