Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:৪৫, ০২ এপ্রিল ২০২৫
আপডেট: ১৯:৪৭, ০২ এপ্রিল ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:৪৫, ০২ এপ্রিল ২০২৫
আপডেট: ১৯:৪৭, ০২ এপ্রিল ২০২৫
আরও খবর
দেশে ফিরল সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মরদেহ
আওয়ামী লীগের কার্যালয় খোলা নিয়ে জামায়াতে ইসলামীর উদ্বেগ
নিষেধাজ্ঞা অমান্য করে মিছিল-সমাবেশ, গ্রেপ্তার ৫
জেবুন্নেছা আফরোজসহ তিন আ.লীগ নেতার জামিন
আ.লীগের নেতাকর্মী ও সমর্থকদের একাংশ ভোট দিয়েছে : টিআইবি

আ.লীগ নিষিদ্ধের বিষয়ে সরকার একা সিদ্ধান্ত নেবে না : তথ্য উপদেষ্টা

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:৪৫, ০২ এপ্রিল ২০২৫
আপডেট: ১৯:৪৭, ০২ এপ্রিল ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:৪৫, ০২ এপ্রিল ২০২৫
আপডেট: ১৯:৪৭, ০২ এপ্রিল ২০২৫
লক্ষ্মীপুরের পূর্ব নারায়ণপুর ইসলামীয়া জুনিয়র দাখিল মাদ্রাসা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ছবি : বাসস

আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে সরকার একা সিদ্ধান্ত নেবে না। রাজনৈতিক দল ও দেশি-বিদেশি উন্নয়ন সহযোগিদের পরামর্শে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।

আজ বুধবার (২ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের পূর্ব নারায়ণপুর ইসলামীয়া জুনিয়র দাখিল মাদ্রাসা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা এ কথা বলেন। এর আগে তিনি বাড়িতে পৌঁছে মা-বাবাসহ স্বজনদের সঙ্গে দেখা করার পর তার দাদা-দাদির কবর জিয়ারত করেন।

‘আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে সরকার মনে করছে যে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ ছাড়া আর দেশি-বিদেশি যারা আমাদের সহযোগী ও স্টেকহোল্ডার রয়েছে তাদের পরামর্শ ছাড়া সরকার একা এই সিদ্ধান্ত নিতে পারে না। জনগণ বারবার বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে। আমরা মনে করছি, সরকার সবার সঙ্গে পরামর্শ-পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেবে’, বলেন তথ্য উপদেষ্টা।

মাহফুজ আলম বলেন, ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন যে, আগামী ডিসেম্বর থেকে জুন ২০২৬ এর মধ্যে নির্বাচন দেবেন। সংস্কার কতটুকু হবে, কীভাবে হবে, বিষয়টি তার ওপর নির্ভর করবে। এর বেশি উচ্চাশা সরকারের ভিতর থেকেও নেই। আর এটা নিয়ে ধোঁয়াশারও কিছু নেই যে, কবে নির্বাচন হবে? নির্বাচন দেবে কি, দেবে না? অবশ্যই নির্বাচন হবে। ডিসেম্বর অথবা জুন দুইটা টাইমলাইন রয়েছে। এই টাইমলাইনের ভেতরেই হয়ে যাবে। এ কথার বাহিরে সরকার হয়তো যাবে না। রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিক, নির্বাচন হবে।’

গণমাধ্যম সংস্কার কমিশন প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, ‘গণমাধ্যম সংস্কার কমিশন যে প্রস্তাবনা দিয়েছে সেগুলো স্টেক হোল্ডারদের সঙ্গে বসে পর্যালোচনা করা হবে। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সময়ে যেটুকু করা সম্ভব তেমন সংস্কার করা হবে। বিশেষ করে গণমাধ্যম কর্মীদের বেতন-ভাতার বিষয়টি রয়েছে, এটি সিরিয়াস ইস্যু। এ ছাড়া মালিকানা ইস্যুও রয়েছে। সবগুলো পর্যালোচনা করা হচ্ছে।’

এ সময় মাহফুজ আলমের বাবা ও ইছাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান বাচ্চু মোল্লা, জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সংগঠক হামজা মাহবুব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুর জেলা কমিটির আহবায়ক আরমান হোসেন, মুখপাত্র বায়েজীদ হোসেন ও মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদ উপস্থিত ছিলেন।

তথ্য উপদেষ্টা এর আগে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে সামাজিক কর্মসূচিতে অংশ নেন। এ ছাড়া লামচরে মজুপুর গ্রামের বাড়িতে স্থানীয় গণমানুষের সাথে উঠান বৈঠকেও কথা বলেন।

মাহফুজ আলম আওয়ামী লীগ নিষিদ্ধ তথ্য উপদেষ্টা

সংশ্লিষ্ট সংবাদ: মাহফুজ আলম

২৯ ডিসেম্বর ২০২৫
মনোনয়নপত্র সংগ্রহ করলেও প্রার্থী হচ্ছেন না মাহফুজ
২৯ ডিসেম্বর ২০২৫
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন কিনেছেন মাহফুজ আলম
২৮ ডিসেম্বর ২০২৫
আমি এই এনসিপির অংশ হচ্ছি না : মাহফুজ আলম
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত
  2. দুই ঘণ্টা পর অবরুদ্ধ এমপিকে উদ্ধার
  3. গলা কেটে শিশু হত্যার মূল আসামি গ্রেপ্তার
  4. কড়াইল বস্তি থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ
  5. শিক্ষার্থীদের দুর্যোগ ব্যবস্থাপনায় প্রশিক্ষণ দেওয়া হবে : দুলু
  6. পাঠ্যপুস্তক পরিমার্জন ও কারিকুলাম প্রণয়ন করবে সরকার : শিক্ষামন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x