Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
কে এম সবুজ, ঝালকাঠি
১৭:৩০, ২৮ মার্চ ২০২৫
আপডেট: ১৭:৩১, ২৮ মার্চ ২০২৫
কে এম সবুজ, ঝালকাঠি
১৭:৩০, ২৮ মার্চ ২০২৫
আপডেট: ১৭:৩১, ২৮ মার্চ ২০২৫
আরও খবর
ছেলেটা আমাদেরকে সম্মানিত করে গেছে
আবু সাঈদ হত্যা : চূড়ান্ত রায় পেতে আজ আপিল করবে আসামিরা
দুই স্ত্রীসহ ইয়াবা নিয়ে স্বামী আটক, মোবাইল কোর্টে জেল
ঝালকাঠিতে সন্তানসহ নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার
দুই জেলায় নতুন পুলিশ সুপার

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ সেলিমের পরিবারে বিষাদের ঈদ!

কে এম সবুজ, ঝালকাঠি
১৭:৩০, ২৮ মার্চ ২০২৫
আপডেট: ১৭:৩১, ২৮ মার্চ ২০২৫
কে এম সবুজ, ঝালকাঠি
১৭:৩০, ২৮ মার্চ ২০২৫
আপডেট: ১৭:৩১, ২৮ মার্চ ২০২৫
শহীদ সেলিম তালুকদারের পরিবারে বিষাদের ঈদ। ছবি : এনটিভি

ঈদ এলেই বাবা-মা ও স্ত্রীসহ আত্মীয়-স্বজনদের জন্য নতুন পোশাক কিনে আনতেন সেলিম তালুকদার। সন্তানের উপহার পেয়ে ঈদের আনন্দে মাতোয়ারা থাকতেন বাবা-মা। স্বামীকে নিয়ে ভবিষ্যতের স্বপ্ন বুনতেন স্ত্রী। স্বামীর দেওয়া ঈদের উপহারে যেন উৎসবের আমেজ বিরাজ করত। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সেই সেলিম তালুকদারের পরিবারে এবার বিষাদের ঈদ। পুলিশের বুলেট থামিয়ে দিয়েছে সব আনন্দ। ম্লান হয়ে গেছে বাবা-মা ও স্ত্রীর সব স্বপ্ন। 

ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন ঝালকাঠির নলছিটির সন্তান সেলিম তালুকদার। মৃত্যুর সাত মাস পরে গত ৮ মার্চ তাঁর স্ত্রী সুমী আক্তারের কোলজুড়ে আসে কন্যা সন্তান। বাবার নামের সঙ্গে মিলিয়ে নবজাতকের নাম রাখা হয় সাইমা সেলিম রোজা।

নলছিটি শহরের মল্লিকপুর এলাকায় শহীদ সেলিমের বাসায় গিয়ে তাঁরা কেমন আছেন জানতে চাইলে কান্নায় ভেঙে পড়েন বাবা সুলতান তালুকদার ও মা সেলিনা বেগম।

ঈদের প্রসঙ্গে বাবা সুলতান তালুকদার বলেন, ‘আমাদের পরিবারে আর কখনো ঈদের আনন্দ হবে না। আমার একমাত্র ছেলে পুলিশের গুলিতে নিহত হওয়ার পর থেকেই আমাদের সুখ ম্লান হয়ে গেছে। ঈদ এলে ছেলের দেওয়া পাঞ্জাবি পড়ে নামাজে যেতাম। মনের মাঝে একটা আনন্দ থাকত। এবার সেই আনন্দ বিষাদে পরিণত হয়েছে।’

বিলাপ করে সেলিমের মা সেলিনা বেগম বলেন, ‘আমাদের এখন আর পরিবার নেই। একমাত্র সন্তানকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছে মন। ঈদের আমাদের কোনো আনন্দ নেই। সেলিমের স্ত্রী নবজাতক সন্তানকে নিয়ে ঝালকাঠি শহরে তাঁর বাবার বাড়িতে আছে। ঈদের দিন আমাদের বাড়িতে আসবে।’

মুঠোফোনে সেলিমের স্ত্রী সুমি আক্তার বলেন, ‘আমাদের ঈদ এখন রোজাকে ঘিরে। ওর বাবা বেঁচে থাকলে ঈদের আনন্দ উপভোগ করতে পারতাম। মেয়েটা তার বাবাকেই দেখল না, ঈদের আনন্দ কি থাকতে পারে! অনেকেই রোজার জন্য দোয়া করছেন, আবার কেউ উপহার পাঠিয়েছেন। যাঁরা আমাদের পরিবারের পাশে আছেন, সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

জানা গেছে, ঝালকাঠির নলছিটি উপজেলার মল্লিকপুর এলাকার বাসিন্দা সেলিম তালুকদার (২৮)। নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। আন্দোলনের সময় গত ১৮ জুলাই রাজধানীর মধ্যবাড্ডায় গুলিবিদ্ধ হন। ৩১ জুলাই রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ২ আগস্ট সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। মৃত্যুর তিন দিন পরই (৪ আগস্ট) ছিল সেলিম-সুমি দম্পতির প্রথম বিবাহবার্ষিকী। ৮ আগস্ট স্বাস্থ্য পরীক্ষায় জানা যায়, সেলিমের স্ত্রী সুমী আক্তার অন্তঃসত্ত্বা। ৮ মার্চ দুপুর ১২টার দিকে সুমী আক্তারের শারীরিক অবস্থার অবনতি হলে ঝালকাঠি শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান দুনিয়ার আলো দেখতে পায়। কিন্তু প্রিয় সন্তানের মুখ দেখতে পারেননি সেলিম তালুকদার।

সেলিম নলছিটি উপজেলার মল্লিকপুর এলাকার সুলতান হোসেন তালুকদারের ছেলে। তিনি বিজিএমই ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি থেকে আড়াই বছর আগে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। পরে নারায়ণগঞ্জে একটি বেসরকারি প্রতিষ্ঠানে সহকারী মার্চেন্ডাইজার পদে চাকরি শুরু করেন। তাঁরা তিন বোন ও এক ভাই। সেলিম ছিলেন মেজ।

নিহত সেলিমের স্ত্রী সুমী জানান, ওই দিন সকালে বাড্ডা লিংক রোডের কুমিল্লাপাড়ার বাসা থেকে বের হয়ে আন্দোলনে যোগ দেন সেলিম। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষের সময় সকাল ১১টার দিকে গুলিবিদ্ধ হন তিনি।

ঝালকাঠি শহীদ সেলিম তালুকদার ঈদুল ফিতর
০৪ নভেম্বর ২০২৪
ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
২৯ সেপ্টেম্বর ২০২৪
কেমন ছাত্ররাজনীতি দেখতে চান, জানালেন শিক্ষার্থীরা
১০ সেপ্টেম্বর ২০২৪
অনূর্ধ্ব-২০ সাফজয়ী সেরা খেলোয়ার মিরাজুলকে সংবর্ধনা
০২ সেপ্টেম্বর ২০২৪
ঝালকাঠিতে আমু, শাহজাহান ওমরসহ শতাধিক আসামি করে মামলা
২৫ আগস্ট ২০২৪
নলছিটি প্রেসক্লাবের সভাপতি এনায়েত, সম্পাদক সবুজ
০৩ ডিসেম্বর ২০২৩
ঝালকাঠিতে দুই বিএনপিনেতা বহিষ্কার
৩০ অক্টোবর ২০২৩
কিশোরী নুসরাত যখন পরিবার পরিকল্পনা উপপরিচালক
২৯ অক্টোবর ২০২৩
ঝালকাঠিতে বিএনপিনেতার কার্যালয় ভাঙচুর, আটক ১৮
২৬ সেপ্টেম্বর ২০২৩
পুকুরে মাচা বানিয়ে বসবাস করছেন মিনারা বেগম
২৩ সেপ্টেম্বর ২০২৩
টাকা ধার করে মরদেহ বাড়িতে নিলেন মিরপুরে  বিদ্যুৎস্পৃষ্টে নিহতের স্বজনরা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  2. মানি লন্ডারিং মামলায় রিমান্ড শেষে কারাগারে হরিদাস
  3. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ব্যবসায়ী দুই ভাই নিহত
  4. চেক প্রতারণার মামলায় জামিন পেলেন সালমান এফ রহমান
  5. আবু সাঈদ হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পুলিশসহ ৪ আসামির খালাস চেয়ে আপিল
  6. নারীকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় জীবন দিলেন প্রধান শিক্ষক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x