Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এম আর নয়ন, কুষ্টিয়া (কুমারখালী-খোকসা)
১৪:৪৫, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ১৪:৫৬, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
এম আর নয়ন, কুষ্টিয়া (কুমারখালী-খোকসা)
১৪:৪৫, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ১৪:৫৬, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
আরও খবর
কোমল পানীয়র ক্যাপ ছোড়া নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭
শিল্পোদ্যোক্তা আলাউদ্দিনকে ‘শতাব্দী পুরুষ’ সম্মাননা প্রদান
লালন সাঁই স্মরণে ছেউড়িয়ায় আলোচনা সভা
মন্ত্রী, উপদেষ্টা ও সংসদ সদস্যদের সংবর্ধনা দিলো বিজিএমইএ
একদিনের সফরে নিজ এলাকায় সংবর্ধিত প্রতিমন্ত্রী ইকবাল

কুমারখালীতে সাংবাদিক বকুল চৌধুরীকে ঘোড়ায় চড়িয়ে সংবর্ধনা

এম আর নয়ন, কুষ্টিয়া (কুমারখালী-খোকসা)
১৪:৪৫, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ১৪:৫৬, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
এম আর নয়ন, কুষ্টিয়া (কুমারখালী-খোকসা)
১৪:৪৫, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ১৪:৫৬, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
কুষ্টিয়ার কুমারখালীতে প্রবীণ সাংবাদিক বকুল চৌধুরীকে ঘোড়ায় চড়িয়ে সংবর্ধনা প্রদান করা হয়। ছবি : এনটিভি 

কুষ্টিয়ার কুমারখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক বকুল চৌধুরীকে (৬৭) ঘোড়ায় চড়িয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ সময় বার্ণাঢ্য শোভাযাত্রা করা হয়। কুমারখালী প্রেসক্লাবের গৌরবময় ৪১ বছর পূর্তি উপলক্ষে আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) এ আয়োজন করা হয়।

এদিন বেলা ১১টা ২০ মিনিটের দিকে কুমারখালী পৌর বাস টার্মিনাল থেকে এই বার্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাসস্ট্যান্ড সংলগ্ন গোলচত্বর, স্টেশনবাজারসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর বাস টার্মিনাল চত্বরে এসে শেষ হয়। পরে পৌর বাস টার্মিনাল চত্বরে এ উপলক্ষে আলোচনা সভা, গুণিজনদের সংবর্ধনা প্রদান ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কুমারখালী প্রেসক্লাবের (একাংশ) সভাপতি খন্দকার লিপু আমীরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর ও সাধারণ সম্পাদক জুবায়ের রিপন, সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, কুষ্টিয়ায় বাসসের প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চু, কুমারখালী প্রেসক্লাবের সভাপতি (একাংশ) কে এম আর শাহিন, উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান, জেলা ও উপজেলার বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, ১৯৭২ সালে কুষ্টিয়া থেকে প্রকাশিত সপ্তাহিক ‘ইস্পাত’ পত্রিকার মধ্যদিয়ে সাংবাদিকতা শুরু করেন প্রবীণ সাংবাদিক বকুল চৌধুরী। নানা ঘাত-প্রতিঘাত ও প্রতিকূলতা কাটিয়ে ১৯৮৪ সালে কুমারখালী প্রেসক্লাব প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি কুষ্টিয়া থেকে প্রকাশিত প্রথম দৈনিক বাংলাদেশ পত্রিকায় জ্যৈষ্ঠ প্রতিবেদক হিসেবে কাজ করছেন। তিনি উপজেলার যদুবয়রা ইউনিয়নের যদুবয়রা গ্রামের বাসিন্দা।

সংবর্ধনা পেয়ে আবেগাপ্লুত হয়ে প্রবীণ সাংবাদিক বকুল চৌধুরী বলেন, ‘আমি খুশিতে আত্মহারা। ৬৭ বছরের জীবনে এত বড় সম্মান কোনোদিন পাইনি। প্রবীণরা যেসব কাজ করতে পারেননি, নতুন প্রজন্ম সেগুলোসহ ডিজিটাল সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবেন বলে আশা রাখি।’

কুমারখালী প্রেসক্লাবের (একাংশ) সভাপতি খন্দকার লিপু আমীর ও সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ খান বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়। বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে প্রবীণ সাংবাদিক বকুল চৌধুরীকে ঘোড়ায় চড়িয়ে রাজকীয় সংবর্ধনা প্রদান করা হয়েছে। এটি সবার জন্য আনন্দের।

কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর ও সাধারণ সম্পাদক জুবায়ের রিপন এবং সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু ও কুষ্টিয়া বাসসের প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চু বলেন, কুষ্টিয়ার ইতিহাসে ইতোপূর্বে কখনও কোনো সাংবাদিককে ঘোড়ায় চড়িয়ে সংবর্ধনা প্রদান করা হয়নি। আজকের আয়োজন ইতিহাস ও অনুস্মরণীয় হয়ে থাকবে।

কুষ্টিয়া সংবর্ধনা কুমারখালী
১৩ সেপ্টেম্বর ২০২৫
পদ্মার ভাঙনে বিজিবি ফাঁড়ি বিলীন, আতঙ্কে স্থানীয়রা
১০ সেপ্টেম্বর ২০২৫
কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১
০৯ সেপ্টেম্বর ২০২৫
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনা ও ট্রেনে কাটা পড়ে নিহত ২
০৭ সেপ্টেম্বর ২০২৫
খোকসায় পাঁচ হাজার ফলজ গাছের চারা বিতরণ
৩১ আগস্ট ২০২৫
কুমারখালীতে গণতান্ত্রিক ছাত্রসংসদের কমিটি গঠন
৩০ আগস্ট ২০২৫
ফুটবলের টানে বৃষ্টিভেজা মাঠে নারী-পুরুষের ঢল
৩০ আগস্ট ২০২৫
কুষ্টিয়া পলিটেকনিকে ভর্তি পরীক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক
৩০ আগস্ট ২০২৫
দৌলতপুরে বিনামূল্যে চক্ষু সেবা পেল তিন হাজার নারী-পুরুষ
২৯ আগস্ট ২০২৫
রাস্তার মাঝে ইটের দেয়াল গুঁড়িয়ে দিল প্রশাসন, স্বস্তিতে ২৫ পরিবার 
১৫ আগস্ট ২০২৫
কুষ্টিয়ায় ৫০ হাজার মানুষ পানিবন্দি, ২১ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ  
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সালিশে সংঘর্ষে যুবক নিহত, মরদেহ দেখে প্রতিবেশীর মৃত্যু
  2. দুই গোষ্ঠীর দ্বন্দ্বে টেঁটাযুদ্ধে নিহত ১, আহত প্রায় অর্ধশত
  3. কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় করা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
  4. ‘জুলাই অভ্যুত্থানে’ শহীদদের সন্তান ও আহত শিক্ষার্থীদের জন্য অবৈতনিক শিক্ষা
  5. ১৮০ দিনে দুই লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস-কেডস দেবে সরকার
  6. ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x