Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এম আর নয়ন, কুষ্টিয়া (কুমারখালী-খোকসা)
২৩:৩৫, ১২ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ২৩:৩৬, ১২ ফেব্রুয়ারি ২০২৫
এম আর নয়ন, কুষ্টিয়া (কুমারখালী-খোকসা)
২৩:৩৫, ১২ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ২৩:৩৬, ১২ ফেব্রুয়ারি ২০২৫
আরও খবর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকে দুর্বৃত্তদের গুলি
কুমারখালীতে আগুনে পুড়ল ব্যবসায়ীর স্বপ্ন!
কোমল পানীয়র ক্যাপ ছোড়া নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭
শিল্পোদ্যোক্তা আলাউদ্দিনকে ‘শতাব্দী পুরুষ’ সম্মাননা প্রদান
লালন সাঁই স্মরণে ছেউড়িয়ায় আলোচনা সভা

সেতুতে সড়কবাতি জ্বললেও কাটে না আঁধার

এম আর নয়ন, কুষ্টিয়া (কুমারখালী-খোকসা)
২৩:৩৫, ১২ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ২৩:৩৬, ১২ ফেব্রুয়ারি ২০২৫
এম আর নয়ন, কুষ্টিয়া (কুমারখালী-খোকসা)
২৩:৩৫, ১২ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ২৩:৩৬, ১২ ফেব্রুয়ারি ২০২৫
কুষ্টিয়ার কুমারখালী সেতুতে বাতি জ্বললেও অন্ধকারাচ্ছন্ন, ছবিটি (১২ ফেব্রুয়ারি) বুধবার রাতে তোলা। ছবি : এনটিভি

কুষ্টিয়ায় কুমারখালী-যদুবয়রা সেতুতে সম্প্রতি ২৭টি বৈদ্যুতিক বাতি পুনঃস্থাপন করেছে জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়। বাকি রয়েছে আরও ৯টি বাতি। তবে নতুন স্থাপন করা সাদা বাতি থেকে পর্যাপ্ত আলো পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ চলাচলকারীদের।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে সরেজমিন গিয়ে দেখা যায়, সেতুতে ৩৬টি বাতির মধ্যে ২৭টিতে সাদা আলোর বাতি জ্বলছে। আলো জ্বলেনি বাকি নয়টিতে। অন্ধকারাচ্ছন্ন সেতুতে আলো জ্বালিয়ে চলাচল করছে মানুষ। কেউ দোকান বসিয়েছেন, কেউবা আবার এসেছেন বিনোদনের জন্য।

চলাচলকারীদের ভাষ্য, আগে সোনালি রঙের আলো জ্বলত। যা অনেকটা দিনের মতো এবং দৃষ্টিনন্দন ছিল। তবে বর্তমানে সাদা আলো জ্বলে। এতে পাওয়ার কম। সেজন্য সেতুতে পর্যাপ্ত আলো পাওয়া যাচ্ছে না। আলো স্বল্পতায় সন্ধার পর অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় সেতুটি। চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। কখনও সড়ক দুর্ঘটনা ঘটে, কখনও পথচারীরা ছিনতাইয়ের শিকার হয়। এই সুযোগে মাদকসেবীরা নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ।

সেতুতে আলো স্বল্পতার কারণে নানা দুর্ঘটনা ঘটছে বলে জানান কুমারখালী জাতীয় নাগরিক কমিটির সদস্য কে এম আর শাহিন। তিনি বলেন, অপরিকল্পিত উন্নয়নের ফলে সরকারের অর্থ ব্যয় ও জনগণের ভোগান্তি বাড়ছে। যথা স্থানে যথা কাজ বাস্তবায়নের দাবি জানান তিনি।

জেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা গেছে, গড়াই নদীর ওপর প্রায় ৮৯ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে ৬৫০ মিটার দৈর্ঘ্যের পিসি গার্ডার সেতুটির ঠিকাদারি প্রতিষ্ঠান নেশনটেক  ও রানা বিল্ডার্স লিমিটেড। ২০২৩ সালে কাজ শেষে হস্তান্তর করে তারা। ওই বছরের ২৮ জুন সেতুটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। সেতুর ৩৬টি লাইট জ্বালাতে প্রতি মাসে প্রায় ২৫ হাজার টাকা বিদ্যুৎ বিল গুনতে হয় সরকারকে। বিল বকেয়া থাকায় কয়েক মাস বন্ধ থাকায় বাতিগুলো অকেজো হয়ে যায়। তবে সম্প্রতি বিল পরিশোধ করে নিজস্ব অর্থায়নে বাতি স্থাপন করা হয়েছে।

নয়টি বাতি অকেজোর কথা স্বীকার করেছেন কুষ্টিয়া এলজিইডির নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক। তিনি ফোনে বলেন, বরাদ্দ না থাকায় নিজস্ব অর্থায়নে বাতি স্থাপন করা হয়েছে। এতে ১০০ ভাগ না হলেও চলাচলের মতো আলো হয়েছে। সরকারিভাবে বরাদ্দ পেলে পরিকল্পিত ও উন্নত বাতির ব্যবস্থা করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, সংশ্লিষ্ট দপ্তরে সঙ্গে আলোচনা করে সোলার প্যানেল স্থাপনসহ বেশি আলোর বাতি স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে।

কুষ্টিয়া সড়কবাতি
২৫ জুন ২০২৫
কুষ্টিয়ায় ‘টর্চার সেলের’ সন্ধান, অস্ত্র-মাদকসহ আটক ৫
২৪ জুন ২০২৫
ক্রেতা সেজে বিলুপ্তপ্রায় ৬৭ কচ্ছপ উদ্ধার করল র‌্যাব
২১ জুন ২০২৫
করলা চাষে মিরপুরের কৃষকদের ভাগ্য বদল
১৯ জুন ২০২৫
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদলের সাবেক নেতা নিহত
১৫ জুন ২০২৫
৪০ লাখ টাকার যন্ত্রপাতি চুরি, অচল কুষ্টিয়া হাসপাতালের পিসিআর ল্যাব
১১ জুন ২০২৫
মাংস চুরির দায়ে নারী নির্যাতন, আসামি ছিনিয়ে নিতে থানা ঘেরাও
১০ জুন ২০২৫
কুষ্টিয়ায় বিলাসবহুল গাড়ি উদ্ধার, মালিকানা নিয়ে ধূম্রজাল
০৮ জুন ২০২৫
কুষ্টিয়ায় নিজ ঘর থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার
০২ জুন ২০২৫
অবৈধভাবে বালু উত্তোলন, দুই লাখ টাকা জরিমানা
২৪ মে ২০২৫
কুমারখালীতে ১৬ জেলের মাঝে বকনা বাছুর বিতরণ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মোটরসাইকেলের ট্যাংকি থেকে তেল বোতলজাত, যুবককে জরিমানা
  2. ঢাকার তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
  3. আমরা চাই না দেশে আবার ফ্যাসিবাদ কায়েম হোক : বিরোধীদলীয় নেতা
  4. মুরাদনগরে তরুণদের উদ্যোগ সড়কের দুই পাশে বৃক্ষরোপণ
  5. দেশের বাজারে আজ যে দামে বিক্রি হবে স্বর্ণ
  6. বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x