Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
২০:১০, ৩১ জানুয়ারি ২০২৫
আপডেট: ২০:১৩, ৩১ জানুয়ারি ২০২৫
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
২০:১০, ৩১ জানুয়ারি ২০২৫
আপডেট: ২০:১৩, ৩১ জানুয়ারি ২০২৫
আরও খবর
তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা
তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ
নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার বার্তা
জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার বার্তা
তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

সেনাবাহিনীকে নিয়ে আনন্দবাজারের সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন : প্রেস উইং

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
২০:১০, ৩১ জানুয়ারি ২০২৫
আপডেট: ২০:১৩, ৩১ জানুয়ারি ২০২৫
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
২০:১০, ৩১ জানুয়ারি ২০২৫
আপডেট: ২০:১৩, ৩১ জানুয়ারি ২০২৫
ছবি: সিএ প্রেস উইং ফ্যাক্টসের ফেসবুক পেজ

বাংলাদেশে সেনা অভ্যুত্থানের আশঙ্কার কথা উল্লেখ করে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা ভিত্তিহীন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফ্যাক্ট চেকিং বিভাগ—সিএ প্রেস উইং ফ্যাক্টস।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে সিএ প্রেস উইং ফ্যাক্টসের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ভারতের দীর্ঘদিনের প্রতিনিধি শেখ হাসিনার সমর্থনে এবং জুলাই-আগস্টে শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের পতন ঘটানো বাংলাদেশের জনগণ ও প্রতিষ্ঠানগুলোকে কলঙ্কিত করার চেষ্টায় হাইব্রিড যুদ্ধ হিসেবে পরিচিত কৌশল ব্যবহার করছে ভারতীয় গণমাধ্যম।

সিএ প্রেস উইং ফ্যাক্টসের বিবৃতিতে হাইব্রিড যুদ্ধের ব্যাখ্যায় বলা হয়েছে, কোনো টার্গেটকে অভ্যন্তরীণভাবে বিভক্ত করতে এবং বন্ধু ও সহযোগীদের কাছ থেকে তাকে আলাদা করতে হাইব্রিড যুদ্ধে অপতথ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এ ধরনের কর্মকাণ্ড সাধারণত একটি সম্পূর্ণ বানোয়াট গল্প দিয়ে শুরু হয় এবং কোনো তথ্যপ্রমাণ ও উপযুক্ত মতামত ছাড়াই একটি মেরুদণ্ডহীন সংবাদমাধ্যম থেকে উদ্দেশ্যপ্রণোদিত সেই গল্প প্রকাশ করা হয়। এটি এমনভাবে রসালো ও আকর্ষণীয় করে লেখা হয় যা প্রকাশ হওয়ার পর অন্যান্য সংবাদমাধ্যমও তা প্রকাশ করে থাকে। আর অপতথ্যটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে প্রাথমিকভাবে তা বিশ্বাসযোগ্যতাও অর্জন করে। ফলে যারা বিষয়টি বিস্তারিতভাবে জানার সুযোগ পান না, তারা এই ধরনের অপপ্রচারে বিভ্রান্ত হতে পারেন। 

বিবৃতিতে আরও বলা হয়, এই প্রচারণার মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের জনগণ ও তার সার্বভৌমত্বের প্রতি আঘাত হানা, আর এতে মুখপাত্র হিসেবে কাজ করেছে আনন্দবাজার পত্রিকা।

সংবাদমাধ্যমটির ওই প্রতিবেদন নিয়ে বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে নির্মিত এই গল্পের কোনো বাস্তব ভিত্তি নেই। এই গল্প বলিউড সিনেমার চেয়ে কোনো অংশেই কম কাল্পনিক নয়।

আনন্দবাজারকে প্রেস উইং বলেছে, ‘প্রকৃতপক্ষে কী ঘটছে তার প্রমাণ সংগ্রহের ভিত্তিতে সাংবাদিকতার অনুশীলন করবেন, না কি বন্ধুসুলভ প্রতিবেশীর সার্বভৌমত্ব ও মর্যাদা ক্ষুণ্ন করার প্রচারণার অংশ হিসেবে ক্ষতিকর কল্পকাহিনি প্রচার করবেন—তা আপনাকেই বেছে নিতে হবে।’

প্রধান উপদেষ্টা প্রেস উইং ভিত্তিহীন আনন্দবাজার সেনা অভ্যুত্থান

সংশ্লিষ্ট সংবাদ: প্রধান উপদেষ্টা

১৪ ফেব্রুয়ারি ২০২৬
নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার বার্তা
১১ ফেব্রুয়ারি ২০২৬
‘নজরদারি প্রযুক্তি সংগ্রহ ও ব্যবহার পর্যালোচনা কমিটি’র চূড়ান্ত প্রতিবেদন পেশ
১১ ফেব্রুয়ারি ২০২৬
গুলশান মডেল স্কুল কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ
  2. দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২
  3. আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত : ইসি আনোয়ারুল
  4. রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
  5. তারেক রহমানকে ধন্যবাদ জানালেন সারজিস আলম
  6. সিএনজি অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ব্যবসায়ী নিহত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x