Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
এ কে এম মঈনুল হক, রংপুর
২৩:০০, ৩০ জানুয়ারি ২০২৫
আপডেট: ২৩:০৩, ৩০ জানুয়ারি ২০২৫
এ কে এম মঈনুল হক, রংপুর
২৩:০০, ৩০ জানুয়ারি ২০২৫
আপডেট: ২৩:০৩, ৩০ জানুয়ারি ২০২৫
আরও খবর
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৬
রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র : সাবেক ২ সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে
ফ্যামিলি কার্ডের ডাটাবেজে আসবে সাড়ে ৪ কোটি পরিবার : সমাজকল্যাণমন্ত্রী
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম
রাজধানী থেকে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

রংপুরে সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান গ্রেপ্তার

এ কে এম মঈনুল হক, রংপুর
২৩:০০, ৩০ জানুয়ারি ২০২৫
আপডেট: ২৩:০৩, ৩০ জানুয়ারি ২০২৫
এ কে এম মঈনুল হক, রংপুর
২৩:০০, ৩০ জানুয়ারি ২০২৫
আপডেট: ২৩:০৩, ৩০ জানুয়ারি ২০২৫
সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমদেকে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডের ছোট ভাইয়ের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ছবি : এনটিভি

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করেছে রংপুর মহানগর পুলিশ (আরএমপি)। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডের ছোট ভাই ওয়াহিদুজ্জামান কনকের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরএমপির ডিসি (ক্রাইম) শিবলী কায়সার গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাবেক এই মন্ত্রীকে রংপুরের মাহমুদুল হাসান মুন্না হত্যায় মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে।

জানা গেছে, রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে মাহামুদুল হাসান মুন্না নিহতের ঘটনায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার ছেলেসহ ১২৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত বছরের ২৯ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করেন মুন্নার বাবা আব্দুল মজিদ।

এ মামলায় গত ২৮ জানুয়ারি রাতে নগরীর স্টেশন বাবুপাড়ায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা আল-আমিন হোসেনকে অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ। এর আগে একই মামলায় গত বছরের ২৭ অক্টোবর সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোট ভাই শামসুজ্জামান আহমেদ ভুট্টুকে কালীগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ।

এদিকে লালমনিরহাট জেলাতেও ৫ আগস্টের পর সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদের নামে আটটি মামলা হয়েছে বলে জানা গেছে। বৈষম্যবিরোধী ছাত্রনেতারা সাবেক এই মন্ত্রীকে দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানান।

রংপুর সমাজকল্যাণমন্ত্রী গ্রেপ্তার নুরুজ্জামান আহমেদ
২৮ মে ২০২৬
অধিকাংশ চরাঞ্চলে নেই ঈদের আনন্দ, হয়নি পশু কোরবানি
০৭ মে ২০২৬
রংপুরে হাঁড়িভাঙা আমের ২৫০ কোটি টাকার বাণিজ্যের হাতছানি
২৯ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইনে সংবাদ প্রকাশের পর কর্মকর্তাকে শোকজ
২৫ এপ্রিল ২০২৬
প্রেমের টানে মিঠাপুকুরে চীনের যুবক
১৮ এপ্রিল ২০২৬
রংপুরে সেতুর অভাবে দুর্ভোগে অর্ধ লাখ মানুষ
০৬ মার্চ ২০২৬
ভরা মৌসুমেও চাষির আলু নিয়ে দুশ্চিন্তা
১৯ ফেব্রুয়ারি ২০২৬
আধুনিক যুগেও ঘোড়া দিয়ে হাল চাষ, টিকে আছে গ্রামীণ ঐতিহ্য
১৭ জানুয়ারি ২০২৬
অন্তর্বর্তী সরকার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালাতে পারবে : বদিউল আলম
১২ জানুয়ারি ২০২৬
রংপুরে বিষাক্ত মদ পানে তিনজনের মৃত্যু
০৬ জানুয়ারি ২০২৬
প্রবীণ সাংবাদিক আব্দুস সাহেদ মন্টু আর নেই
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
  2. পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ ও ১০৮৮ ভরি রূপা
  3. এখনও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের বহতল ভবনের আগুন
  4. লঘুচাপ-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  5. কাল টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  6. ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x