Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
আদালত প্রতিবেদক
১৮:২৫, ২২ জানুয়ারি ২০২৫
আপডেট: ১৮:২৮, ২২ জানুয়ারি ২০২৫
আদালত প্রতিবেদক
১৮:২৫, ২২ জানুয়ারি ২০২৫
আপডেট: ১৮:২৮, ২২ জানুয়ারি ২০২৫
আরও খবর
প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত পলক
সাবেক প্রতিমন্ত্রী পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি
রুমমেটকে হত্যা করে সাত খণ্ড, গ্রেপ্তার শাহিন পাঁচদিনের রিমান্ডে
সজীব ওয়াজেদ জয়-পলকের বিচার শুরু
দুর্জয় হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার পলক

পলকের এ পর্যন্ত ৫৮ দিন রিমান্ডের আদেশ : আইনজীবী

আদালত প্রতিবেদক
১৮:২৫, ২২ জানুয়ারি ২০২৫
আপডেট: ১৮:২৮, ২২ জানুয়ারি ২০২৫
আদালত প্রতিবেদক
১৮:২৫, ২২ জানুয়ারি ২০২৫
আপডেট: ১৮:২৮, ২২ জানুয়ারি ২০২৫
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুর থানার হত্যাচেষ্টা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের দুদিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২২ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক এ আদেশ দেন। এর আগে আজ ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার দুদিন রিমান্ডের আদেশ দেন।

শুনানির শুরুতে জুনাইদ আহমেদ পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন আদালতকে বলেন, ‘মাননীয় আদালত ইতোমধ্যে আমার মক্কেলের ৫৮ দিনের রিমান্ডের আদেশ হয়েছে। এর মধ্যে তিনি রিমান্ড খেটেছেন ৩৪ দিন। রিমান্ড খাটা বাকি আছে ২০ দিন। আবার হত্যাচেষ্টা মামলায় রিমান্ড চাওয়া হয়েছে। আমার মক্কেলকে আর কত দিন রিমান্ডে নেওয়া হবে?’

ফারজানা ইয়াসমিন আদালতে আরও বলেন, ‘আগেও আসামিকে বহুবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু নতুন কোনো তথ্যপ্রমাণ আসেনি। বরং বারবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার কারণে আমার মক্কেল অসুস্থ হয়ে পড়ছেন। আগে রিমান্ডে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালেও ভর্তি করা হয়েছিল। যদি আবার জিজ্ঞাসাবাদ করতে হয়, তাহলে তাঁকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেওয়া হোক। রিমান্ডে নেওয়ার কোনো যৌক্তিকতা নেই।’

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী শুনানিতে বলেন, ‘জুলাই-আগস্টে গণহত্যা হয়েছে। এক হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে। আরও কয়েক হাজার মানুষকে হত্যার চেষ্টা করা হয়েছিল। বহু মানুষ চোখ হারিয়েছে। শারীরিক প্রতিবন্ধী হয়ে মানবেতর জীবন যাপন করছেন। আর ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী হলেন জুনাইদ আহ্‌মেদ পলক। হাসিনার সঙ্গে গণভবনে বসে অপরাধমূলক ষড়যন্ত্র করেছেন পলক।’

পিপি ওমর ফারুক ফারুকী আরও বলেন, ‘মাননীয় আদালত, রিমান্ডতো মাত্র শুরু হয়েছে। প্রতিটি হত্যা মামলায় জুনাইদ আহ্‌মেদ পলকসহ অন্যদের রিমান্ড চাওয়া হবে। কারণ, প্রতিটি হত্যার ষড়যন্ত্রে রয়েছেন জুনাইদ আহ্‌মেদ পলক। তিনি ইন্টারনেট বন্ধ করে দিয়েছিলেন। জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের অন্যতম ষড়যন্ত্রকারী হলেন এই পলক।

ফারুকী আরও বলেন, বারবার আসামিপক্ষ থেকে বলা হয়, মামলার এজাহারে সুনির্দিষ্ট অভিযোগ নেই। কিন্তু বাস্তবতা হচ্ছে, এজাহারে যা-ই থাকুক, তদন্তকারী কর্মকর্তার দায়িত্ব হচ্ছে নিবিড়ভাবে তদন্ত করে ঘটনার রহস্য উদ্‌ঘাটন করা। ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমান হত্যার পর তাঁর পিএস মুহিতুল তখন লালবাগ থানায় একটি চার লাইনের জিডি করেছিলেন। ২১ বছর পর ওই চার লাইনের সূত্র ধরে তদন্ত কর্মকর্তা বিস্তৃত তদন্ত করেছেন। পাঁচ হাজার পৃষ্ঠার তদন্ত হয়েছে। এই হত্যা মামলায় আসামিদের সর্বোচ্চ সাজা হয়েছে। সুতরাং তদন্তকারী কর্মকর্তার কাজই হচ্ছে ঘটনার রহস্য উদ্‌ঘাটন করে আদালতকে প্রতিবেদন দেওয়া।

মামলার নথি থেকে জানা গেছে, গত বছরের ১৯ জুলাই মোহাম্মদপুর থানাধীন বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানচালক ইনছান আলী ভ্যান নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে আসামিদের ছোড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। এ ঘটনায় ভুক্তভোগীর মা গত ১৩ নভেম্বর মোহাম্মদপুর থানায় ২৬৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

জুনাইদ আহমেদ পলক সিএমএম আদালত
০৬ ডিসেম্বর ২০২৩
স্মার্ট জীবনযাত্রার জন্য নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ ও ডাকসেবা অপরিহার্য: পলক
০৫ ডিসেম্বর ২০২৩
আগামী দিনে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে : পলক
২৯ নভেম্বর ২০২৩
নতুন দায়িত্ব পেলেন জুনাইদ আহমেদ পলক
২৯ নভেম্বর ২০২৩
সাইকেলে করে মনোনয়নপত্র জমা দিতে গেলেন পলক
২০ নভেম্বর ২০২৩
দেশের উন্নয়ন দর্শনের মূল কারিগর বঙ্গবন্ধু : আইসিটি প্রতিমন্ত্রী পলক
১১ নভেম্বর ২০২৩
২০২৪ সালের মধ্যে এক হাজার গ্রামে ডিজিটাল সেন্টার স্থাপন হবে : পলক
২৫ অক্টোবর ২০২৩
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সঙ্গে পলকের বৈঠক
২০ অক্টোবর ২০২৩
প্রধানমন্ত্রী বৈষম্যমুক্ত দেশ গড়েছেন : পলক
১০ অক্টোবর ২০২৩
নারীর অগ্রযাত্রা ও ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে রোল মডেল: পলক
০২ অক্টোবর ২০২৩
আমাদের ছোট ভুলের শাস্তি প্রধানমন্ত্রীকে দেবেন না : জুনাইদ আহমেদ পলক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ১৩ দিন টানা ৬ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  2. ঝড়-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  3. আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  4. ধর্ষণ মামলায় ফাঁসানোর চেষ্টা, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
  5. পরকীয়া প্রেমিকের সঙ্গে মা, শিশু জুনায়েদ ধরেছে বাবার পাখিভ্যানের শক্ত হ্যান্ডেল
  6. নতুন এক সিটি করপোরেশন ও ৫ উপজেলা গঠনের অনুমোদন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x