Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:০০, ০৯ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১৪:১৪, ০৯ ডিসেম্বর ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:০০, ০৯ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১৪:১৪, ০৯ ডিসেম্বর ২০২৪
আরও খবর
ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলার বিষয়ে আদেশ ১২ জুলাই
হামে মৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন
ড. ইউনূস, নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন
ইউনূস সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট খারিজ

বেগম রোকেয়া পদক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা

এনটিভি অনলাইন ডেস্ক
১৪:০০, ০৯ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১৪:১৪, ০৯ ডিসেম্বর ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:০০, ০৯ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১৪:১৪, ০৯ ডিসেম্বর ২০২৪
বেগম রোকেয়া পদক অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : প্রধান উপদেষ্টার প্রেস উইং

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আজ সোমবার (৯ ডিসেম্বর) ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৪তম জন্মবার্ষিকী ও ৯২তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার ৯ ডিসেম্বর। এ দিন উপলক্ষে নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয় দেশের নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য নারীদের ‘বেগম রোকেয়া পদক’ দেওয়ার অনুষ্ঠান আয়োজন করেছে।

প্রধান উপদেষ্টার প্রেস ইউং তাদের সরকারি ফেসবুক ভেরিফায়েড পেজ থেকে অনুষ্ঠানের কয়েকটি ছবি পোস্ট করেছে। সেখানে ক্যাপশনে লেখা হয়, এই বছরের নারীদের জন্য বাংলাদেশের সর্বোচ্চ সম্মানের প্রাপকদের উদযাপনের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ওসমানী স্মৃতি মিলনায়তনে রোকেয়া পদক ২০২৪ অনুষ্ঠানে যোগ দেন।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস সমাজের সুবিধাবঞ্চিত নির্যাতিত ও অসহায় নারীদের অবস্থার উন্নয়নে কাজ করে বেগম রোকেয়ার স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখতে নারীদের প্রতি আহ্বান জানিয়েছেন।  ‘বেগম রোকেয়া দিবস’ ও ‘বেগম রোকেয়া পদক প্রদান’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, ‘আমি আশা করি, বেগম রোকেয়ার মতো নারীরা নিজ নিজ অবস্থানে থেকে সমাজের সুবিধাবঞ্চিত নির্যাতিত ও অসহায় নারীদের অবস্থা ও অবস্থান উন্নয়নে কাজ করে বেগম রোকেয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে।’

প্রধান উপদেষ্টা বলেন, নারী জাগরণের পথিকৃত, শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজ সংস্কারক মহীয়সী নারী বেগম রোকেয়ার অবদান অবিস্মরণীয়। প্রতি বছরের মতো এ বছরও ‘বেগম রোকেয়া দিবস-২০২৪’ পালিত হচ্ছে। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। তিনি বলেন, বেগম রোকেয়া ঊনবিংশ শতাব্দীর কুসংস্কারাচ্ছন্ন সমাজের চার দেয়ালে আবদ্ধ থেকে তার ক্ষুরধার লেখনীর মাধ্যমে পুরুষের পাশাপাশি নারীদের শিক্ষিত করে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। আজ একবিংশ শতাব্দীতে এসে আমরা তার স্বপ্নের বাস্তবায়ন দেখতে পাই।

এরই ধারাবাহিকতায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে উল্লেখ করে মুহাম্মদ ইউনূস বলেন, নারীদের প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে। কর্মজীবী হোস্টেলের মাধ্যমে কর্মজীবী নারীদের নিরাপদ আবাসন ব্যবস্থা করা হচ্ছে। কিশোরীদের বাল্যবিবাহ রোধে সচেতনতা অব্যাহত রয়েছে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেল, নারী পাচার রোধ, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, ন্যাশনাল হেল্পলাইন সেন্টার (১০৯), ন্যাশনাল ট্রমা কাউন্সিলিং সেন্টারসহ নানাবিধ কর্মসূচি ও প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। বেগম রোকেয়ার কর্ম ও আদর্শের মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে নারীদের উন্নয়নে নিজেদের সম্পৃক্ত করায় বেগম রোকেয়া পদক প্রাপ্তদের তিনি আন্তরিক অভিনন্দন জানান।

প্রধান উপদেষ্টা ‘বেগম রোকেয়া দিবস-২০২৪’ ও ‘বেগম রোকেয়া পদক প্রদান-২০২৪’ অনুষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা বেগম রোকেয়া পদক

সংশ্লিষ্ট সংবাদ: ড. মুহাম্মদ ইউনূস

১২ জুলাই ২০২৬
ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
০৫ জুলাই ২০২৬
ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলার বিষয়ে আদেশ ১২ জুলাই
২১ মে ২০২৬
ইউনূস সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট খারিজ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. তৃতীয় লিঙ্গের মানুষের সঙ্গে বাকবিতণ্ডার যে ব্যাখ্যা দিলেন জুবায়ের
  2. ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
  3. আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
  4. নরসিংদীতে গৃহকর্তা হত্যায় ৭ ডাকাত গ্রেপ্তার
  5. বুধবার সারা দেশে প্রতিবাদ সমাবেশের ডাক এনসিপির
  6. জাতীয় সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ড, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x