Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:১৫, ৩০ নভেম্বর ২০২৪
আপডেট: ০৮:২৫, ৩০ নভেম্বর ২০২৪
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:১৫, ৩০ নভেম্বর ২০২৪
আপডেট: ০৮:২৫, ৩০ নভেম্বর ২০২৪
আরও খবর
যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার ব্রিজে হামলার হুমকি রাশিয়ার
কুমিল্লা নামে বিভাগ চাইলেন খন্দকার মোশারফ হোসেন
কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্য ৩৯ হাজার কোটি টাকা : অর্থমন্ত্রী
অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে ঐক্যের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর
খুব দ্রুত দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল

মির্জা ফখরুল ১০ দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন আজ

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:১৫, ৩০ নভেম্বর ২০২৪
আপডেট: ০৮:২৫, ৩০ নভেম্বর ২০২৪
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:১৫, ৩০ নভেম্বর ২০২৪
আপডেট: ০৮:২৫, ৩০ নভেম্বর ২০২৪
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১০ দিনের সফরে আজ শনিবার (৩০ নভেম্বর) যুক্তরাজ্যে যাচ্ছেন। যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানকালে তিনি রাজনৈতিক ও বিএনপির দলীয় কাজে ব্যস্ত থাকবেন। এ সময় লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও তার সাক্ষাৎ করার কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেল সূত্রে এসব কথা জানা গেছে।

শিক্ষার্থী-জনতার সম্মিলিত আন্দোলনের মাধ্যমে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারকে বিএনপি সমর্থন জানিয়েছে এবং এ সরকারের প্রতি দলটি এখনও আস্থা ও বিশ্বাস রেখে সমর্থন অটুট রেখেছে। একই সঙ্গে সরকারের সংস্কারের উদ্যোগেও সহযোগিতা করছে। তবে অন্তর্বর্তী সরকারের তিন মাস ১০ দিন অর্থাৎ ১০০ দিন পার হলেও জাতীয় নির্বাচন সংক্রান্ত কোনো রোডম্যাপ এখনও পর্যন্ত তাদের পক্ষ থেকে দেওয়া হয়নি। এ নিয়ে বিএনপির ভেতরে এক ধরনের অস্থিরতার পাশাপাশি নানা আলোচনা রয়েছে। কারণ, বিএনপি মনে করে, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক সরকার ব্যবস্থার কোনো বিকল্প নেই। তাই, এ দলটি শুধু নির্বাচন ব্যবস্থা-সম্পর্কিত সংস্কার সম্পন্ন করেই দ্রুত ভোটের ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি চাইছে।

বিএনপির শীর্ষস্থানীয় নেতারা ইতোমধ্যে মাঠে-ময়দানে নির্বাচনের বিষয়ে গুরুত্ব দিয়ে বক্তব্য দিচ্ছেন। দলগতভাবে ভেতরে-ভেতরে তাদের প্রস্তুতিও চলছে। একইসঙ্গে আওয়ামী লীগের দীর্ঘ সাড়ে ১৫ বছরের শাসনের বিরুদ্ধে আন্দোলনে যেসব দল ও জোট বিএনপির সঙ্গে ছিল, সেসব মিত্রদেরও নির্বাচনে পাশে রাখতে চাচ্ছে দলটি। এ ছাড়া জামায়াতে ইসলামীসহ ইসলামি দলগুলোর নির্বাচনকালীন অবস্থান কী হয়? সে বিষয়েও দলের পক্ষ থেকে নজর রাখা হচ্ছে। এই প্রেক্ষাপটে দলের মহসচিব হিসেবে মির্জা ফখরুলের লন্ডন সফর খুবই গুরুত্ববহ। বিএনপি সূত্রে জানা গেছে, এই সফরে লন্ডনে অবস্থানরত দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুলের দেখা হবে।

মিডিয়া সেলের একটি সূত্র জানিয়েছেন, আগামী ১১ ডিসেম্বর দলের মহাসচিবের দেশে ফেরার কথা রয়েছে। তিনি দেশে ফেরার পর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যেতে পারেন। তাঁর লন্ডন যাওয়ার সম্ভাব্য দিন ধার্য করা হয়েছে আগামী ১৩ ডিসেম্বর। সে জন্য প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এর আগে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, বেগম খালেদা জিয়া প্রথমে যুক্তরাজ্যে চিকিৎসা করাবেন। সেখান থেকে পরবর্তীতে তিনি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রেও যেতে পারেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি সফর যুক্তরাজ্য
১৯ মার্চ ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মির্জা ফখরুল
১১ মার্চ ২০২৬
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের
০৯ মার্চ ২০২৬
গ্রামীণ উন্নয়ন ও বিশুদ্ধ পানি ব্যবস্থাপনায় আইএফএডির সহযোগিতা চায় সরকার
০৮ মার্চ ২০২৬
বিদেশে বসে দেশ অস্থিতিশীল করছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা : মির্জা ফখরুল
০৮ মার্চ ২০২৬
গুমের শিকার পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব : মির্জা ফখরুল
০৪ মার্চ ২০২৬
বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত
০২ মার্চ ২০২৬
হামলা ও সংঘাতের ঘটনা বিশ্ব সভ্যতার জন্য ভয়াবহ বার্তা : মির্জা ফখরুল
০১ মার্চ ২০২৬
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত হয়েছে: মির্জা ফখরুল
২৮ ফেব্রুয়ারি ২০২৬
নারীদের দূরে ঠেলে রাখতে চায় একটি গোষ্ঠী : মির্জা ফখরুল
২৮ ফেব্রুয়ারি ২০২৬
দেশ এগিয়ে নিতে অর্থনীতি শক্তিশালী করার বিকল্প নেই : মির্জা ফখরুল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পাম্প থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা
  2. জবাইকৃত ১৩ ঘোড়া ফেলে পালালো চক্রের সদস্যরা
  3. কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে সড়কে, ছাদ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু
  4. বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে মন্তব্য : ২৮ বিচারককে শোকজ
  5. ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী
  6. সমাজসেবা অধিদপ্তর পরিদর্শন করলেন ডা. এ জেড এম জাহিদ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x