Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
আদালত প্রতিবেদক
১৬:২০, ২২ অক্টোবর ২০২৪
আপডেট: ১৬:২৩, ২২ অক্টোবর ২০২৪
আদালত প্রতিবেদক
১৬:২০, ২২ অক্টোবর ২০২৪
আপডেট: ১৬:২৩, ২২ অক্টোবর ২০২৪
আরও খবর
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. আব্দুল কুদ্দুস আর নেই
সন্ধ্যার পর গুলশান কার্যালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী
জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে : মির্জা ফখরুল
বিএনপি ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে : জামায়াত আমির
সুবিধাবাদের রাজনীতি বাদ দেন, বিএনপিকে মামুনুল হক
নাইকো দুর্নীতি মামলা

খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ৪ নভেম্বর

আদালত প্রতিবেদক
১৬:২০, ২২ অক্টোবর ২০২৪
আপডেট: ১৬:২৩, ২২ অক্টোবর ২০২৪
আদালত প্রতিবেদক
১৬:২০, ২২ অক্টোবর ২০২৪
আপডেট: ১৬:২৩, ২২ অক্টোবর ২০২৪
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি

নাইকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৪ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। আজ মঙ্গলবার (২২ অক্টোবর) ঢাকার ৯ নম্বর (অস্থায়ী) বিশেষ জজ আদালতের বিচারক মুহম্মদ আলী আহসান এ দিন ধার্য করেন। 

আজ মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। সকালে বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক সৈয়দ আবুল কাশেম, সাবেক মহাপরিচালক সৈয়দ আহমদ হাক্কানী, বাংলা গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়ার ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর কবির আদালতে সাক্ষ্য দেন। এরপর তাদের জেরা করেন আসামিপক্ষের আইনজীবী। আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ৪ নভেম্বর দিন ধার্য করেন। এ মামলায় ৬৮ জন সাক্ষীর মধ্যে আটজনের সাক্ষ্য শেষ হয়েছে।

খালেদা জিয়ার আইনজীবী হান্নান ভুইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নথি থেকে জানা গেছে, ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎকালীন সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে এ মামলা হয়। এরপর ২০১৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এতে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়। ২০২৩ সালে ১৯ মার্চ কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৯ নম্বর (অস্থায়ী) বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান আসামিদের বিরুদ্ধে এ অভিযোগ গঠন করেন।

মামলার অন্য সাত আসামি হলেন তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, ইন্টারন্যাশনাল ট্রাভেল করপোরেশনের চেয়ারম্যান সেলিম ভূঁইয়া ও নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ। এদের মধ্যে কাশেম শরীফ, মীর মইনুল হক ও কামাল উদ্দিন পলাতক রয়েছেন। 

অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন ও বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান মারা যাওয়ায় মামলা থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

বেগম খালেদা জিয়া নাইকো দুর্নীতি মামলা বিএনপি

সংশ্লিষ্ট সংবাদ: বেগম খালেদা জিয়া

০৮ মার্চ ২০২৬
খালেদা জিয়ার পক্ষে অদম্য নারীর পুরস্কার নিলেন জায়মা রহমান
৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুর সময় পাশে ছিলেন পরিবারের যে সদস্যরা
৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার প্রয়াণে জাতি এক অভিভাবক হারালো : সিএসইর চেয়ারম্যান
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাংলাদেশে দুটি সংসদ, দুজন প্রধানমন্ত্রী কিনা প্রশ্ন ব্যারিস্টার ফুয়াদের
  2. সন্ধ্যার মধ্যে কালবৈশাখী ঝড়ের আভাস, যেসব বিভাগে সতর্ক সংকেত
  3. সৌদি আরবে পৌঁছেছেন ৩২ হাজার ৫৩২ বাংলাদেশি হজযাত্রী
  4. গ্যাসচালিত পরিবহনে ভাড়া বেশি নিলে কঠোর ব্যবস্থা : শেখ রবিউল আলম
  5. অভিবাসী ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন সিদ্ধান্ত
  6. জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x