Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
সাইফুল ইসলাম সজল, যশোর
২৩:১০, ১৬ অক্টোবর ২০২৪
আপডেট: ২৩:১২, ১৬ অক্টোবর ২০২৪
সাইফুল ইসলাম সজল, যশোর
২৩:১০, ১৬ অক্টোবর ২০২৪
আপডেট: ২৩:১২, ১৬ অক্টোবর ২০২৪
আরও খবর
স্বর্ণ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে সরকারের সহযোগিতার প্রশংসা বাজুসের
শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তিন সঙ্গীসহ গ্রেপ্তার
যশোরে সংসদ সদস্যের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ
শার্শায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত, চালক আটক
যশোরের মণিরামপুরে ৩ বেকারিতে অভিযান, জরিমানা

যশোর শিক্ষা বোর্ডের চেক জালিয়াতির মামলায় ১১ জনের বিরুদ্ধে চার্জশিট

সাইফুল ইসলাম সজল, যশোর
২৩:১০, ১৬ অক্টোবর ২০২৪
আপডেট: ২৩:১২, ১৬ অক্টোবর ২০২৪
সাইফুল ইসলাম সজল, যশোর
২৩:১০, ১৬ অক্টোবর ২০২৪
আপডেট: ২৩:১২, ১৬ অক্টোবর ২০২৪
যশোর শিক্ষা বোর্ড

যশোর শিক্ষা বোর্ডের ৩৮টি চেক জালিয়াতি করে ছয় কোটি সাড়ে ৭৪ লাখ টাকা আত্মসাতের মামলায় ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন  (দুদক) সমন্বিত জেলা কার্যালয়।

আজ বুধবার (১৬ অক্টোবর) বিকেলে সিনিয়র স্পেশাল জজ আদালতে এ চার্জশিট দাখিল করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন এ মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. আল আমিন।

অভিযুক্ত আসামিরা হলেন যশোর শিক্ষা বোর্ডের বরখাস্ত করা হিসাব সহকারী আব্দুস সালাম, ঠিকাদার ভেনাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের স্বত্বাধিকারী শরিফুল ইসলাম, উপশহর জামরুলতলা রোড এলাকার বাসিন্দা আশরাফুল আলম, পোস্ট অফিসপাড়ার গাজী নূর ইসলাম, বড়বাজার জামে মসজিদ লেনের প্রত্যাশা প্রিন্টিং প্রেসের স্বত্বাধিকারী রূপালী খাতুন, উপশহরের সহিদুল ইসলাম, রকিব মোস্তফা, শিক্ষাবোর্ডের সহকারী মূল্যায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, নিম্নমান সহকারী জুলফিকার আলী, চেক ডেসপাসকারী মিজানুর রহমান ও কবির হোসেন।

চার্জশিটে উল্লেখ করা হয়েছে, শিক্ষা বোর্ডের ২৫টি হিসাব সোনালী ব্যাংক লিমিটেডের যশোর বিআইএসই শাখায় পরিচালিত হয়। এর মধ্যে একটি হিসাবের সিগনেটরি বোর্ডের সচিব ও চেয়ারম্যান। ২০১৭-১৮ অর্থবছর থেকে ২০২১-২০২২ অর্থবছর পর্যন্ত ওই হিসাব থেকে ৩৮টি চেক জালিয়াতি করে বিভিন্ন ব্যাংকে জমা দিয়ে ২৩ লাখ ৫৪ হাজার ৭০৬ টাকার স্থলে ছয় কোটি ৯৭ লাখ ৮৫ হাজার ৩৯৭ টাকা তুলে নেওয়া হয়। এ কারণে দুর্নীতি প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে আসামিদের বিরুদ্ধে এ চার্জশিট দাখিল করা হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

যশোর শিক্ষা বোর্ড চার্জশিট চেক জালিয়াতি
০১ জুন ২০২৬
১৭ বছর ধরে তালাবদ্ধ কেশবপুর পাবলিক লাইব্রেরি
০১ জুন ২০২৬
বেনাপোল সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিল বিজিবি
২৮ মে ২০২৬
সীমান্তে পুশইন ও চামড়া পাচাররোধে সতর্ক বিজিবি
১৪ মে ২০২৬
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ২০ শিশু
১২ মে ২০২৬
কেশবপুরের খুদে অ্যাথলেটদের জয়জয়কার, দিঘীর অনন্য রেকর্ড
১২ মে ২০২৬
৪২ বছরেও ভবন পায়নি পাঁচভুলাট মাদ্রাসা, বৃষ্টি এলেই ছুটির ঘণ্টা
১১ মে ২০২৬
জাল সনদ বিক্রির প্রতিষ্ঠান সিলগালা, দুই ক্লিনিক বন্ধ
১০ মে ২০২৬
৩০০ বছরের প্রাচীন ‘ব্রহ্মময়ী কালীমন্দির’ রক্ষায় সরকারের উদ্যোগ
০৭ মে ২০২৬
লাইসেন্সবিহীন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে কঠোর প্রশাসন
০৭ মে ২০২৬
সাড়ে ৬ কোটি টাকার স্বর্ণের বারসহ ৩ পাচারকারী আটক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আগামীকাল টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  2. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  3. গুমের শাস্তি যাবজ্জীবন ও অর্থদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
  4. রূপপুরে ২ রুশ নাগরিকের হাতাহাতি : একজনের মৃত্যু, অপরজন আইসিইউতে
  5. নওগাঁয় সুগন্ধি আতপ চালের মজুত রোধে ভোক্তা অধিকারের অভিযান
  6. মার্কিন প্যাসিফিক ফ্লিট কমান্ডার ঢাকা আসছেন মঙ্গলবার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x