Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
নাসির আহমেদ, গাজীপুর
২১:১৫, ০৪ অক্টোবর ২০২৪
আপডেট: ০০:২৪, ২৯ এপ্রিল ২০২৫
নাসির আহমেদ, গাজীপুর
২১:১৫, ০৪ অক্টোবর ২০২৪
আপডেট: ০০:২৪, ২৯ এপ্রিল ২০২৫
আরও খবর
‘দেশের সংকটে মন্ত্রী-এমপিদের সুযোগ-সুবিধা বাড়ানোর প্রশ্নই ওঠে না’
জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে বিকেলে জামায়াতের, সন্ধ্যায় এনসিপির বিক্ষোভ
জ্বালানি তেলের দাম বাড়ায় জীবনযাপন আরও দুর্বিষহ হবে : জামায়াত
বিশেষ কমিটির মাধ্যমে সংবিধান সংশোধনের উদ্যোগ প্রত্যাখ্যান ১১ দলীয় ঐক্যের
এক দফার আন্দোলনের জন্য ঘরে ঘরে প্রস্তুতি নিন : জামায়াত আমির

দল ও ধর্মের ভিত্তিতে বিভাজন মানব না : জামায়াত আমির

নাসির আহমেদ, গাজীপুর
২১:১৫, ০৪ অক্টোবর ২০২৪
আপডেট: ০০:২৪, ২৯ এপ্রিল ২০২৫
নাসির আহমেদ, গাজীপুর
২১:১৫, ০৪ অক্টোবর ২০২৪
আপডেট: ০০:২৪, ২৯ এপ্রিল ২০২৫

দল ও ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন মানব না। রাজনীতিতে কোনো ব্রাহ্মণ নীতি চলবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ শুক্রবার (৪ অক্টোবর) সকালে গাজীপুরে ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।

জেলা মহানগর জামায়াতের আমির অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, মহানগর জামায়াতের নায়েবে আমির খায়রুল হাসান, সহকারী সেক্রেটারি হোসেন আলী, মজলিসের শূরা সদস্য আফজাল হোসেন, প্রচার সম্পাদক সালাউদ্দিন আইয়ুবী প্রমুখ।

জামায়াত আমির বলেন, দেশের স্বার্থে আমাদের কোনো বিভাজন নেই। যত বিভাজন তা আমরা পায়ের নিচে ফেলে দিয়েছি। আর জাতিকে ভাগ করার সুযোগ দিব না। জাতিকে তারাই ভাগ করে যারা দেশের দুশমন। দলের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে আর ভাগ করার সুযোগ দেওয়া হবে না। এক্ষেত্রে আমরা আপসহীন।

জাতির সেবক হয়ে গাদ্দারি করলে কি পরিণতি হয় তা থেকে শিক্ষা নিতে হবে জানিয়ে শফিকুর রহমান বলেন, জাতির সঙ্গে গাদ্দারি করলে, তাদের সেবক হয়ে মালিক বনে গেলে কি পরিণতি হয় তা থেকে আমি, আমরা এবং জাতিকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা বিশ্বাস করি, আর কোনো স্বৈরাচার সরকার আসবে না, যারা ক্ষমতায় থাকা অবস্থায় জনগণকে তাদের টাকায় কেনা বুলেট ছোড়ার দুঃসাহস করবে।

কোনো দুর্বৃত্তকে আদালতের চেয়ারে আর দেখতে চাই না উল্লেখ করে জামায়াত আমির বলেন, যারা বিচারের আমানত রক্ষা করতে পারবে তাদের বিচারক হিসেবে চাই। যারা মুখের দিকে তাকিয়ে কোনো বিচার করবে না।

অন্তর্বর্তী সরকারের কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বীকৃতি দাবি করে জামায়াত আমির বলেন, আমরা দলীয় ভিত্তিতে শহীদদের বিভক্তি চাই না। তারা আমাদের মর্যাদার পাত্র। পাঠ্যপুস্তক কারিকুলামে আগামী দিনের নাগরিকরা যেন জানে তাদের মুগ্ধ, সাঈদরা ছিল।

এসময় প্রত্যেক শহীদ পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার দাবি করেন জামায়াত আমির ড. শফিকুর রহমান। 

এর আগে মতবিনিময় সভার শুরুতে জামায়াতের আমীর শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাদের খোঁজ খবর নেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ডা. শফিকুর রহমান মতবিনিময় সভা জামায়াত আমির সরকারি চাকরি সালাউদ্দিন আইয়ুবী

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ জামায়াতে ইসলামী

২১ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে বিকেলে জামায়াতের, সন্ধ্যায় এনসিপির বিক্ষোভ
২১ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ায় জীবনযাপন আরও দুর্বিষহ হবে : জামায়াত
১৯ সেপ্টেম্বর ২০২৬
১১ দলীয় ঐক্যের রংপুর অভিমুখী লংমার্চ শুরু
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রাজধানীতে গ্রেপ্তার ৫৪৮, মামলা ৫১
  2. সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা, যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
  3. বিজ্ঞান ও প্রযুক্তিই গড়বে আগামী বিশ্বের ভবিষ্যৎ : তারেক রহমান
  4. জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী
  5. ‘স্বল্পোন্নত দেশ’ থেকে উত্তরণের অপেক্ষায় বাংলাদেশ : তারেক রহমান
  6. স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x