Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
আইয়ুব আলী, ময়মনসিংহ
২০:১০, ১১ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ২০:১০, ১১ সেপ্টেম্বর ২০২৪
আইয়ুব আলী, ময়মনসিংহ
২০:১০, ১১ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ২০:১০, ১১ সেপ্টেম্বর ২০২৪
আরও খবর
‘ফ্রম মিলিয়ন টু অ্যানুয়াল মিলিয়ন’ শীর্ষক নতুন বৈশ্বিক কৌশল ঘোষণা
অনিয়মে শহরে অপরিকল্পিতভাবে ভবন গড়ে উঠেছে : রুকুনোজ্জামান
অর্থ মন্ত্রণালয়ে অধীনে একাধিক পদে চাকরি সুযোগ
১৯৭ জনকে নিয়োগ দেবে ফায়ার সার্ভিস, আবেদন শেষ আজ
১২৬ জনকে নিয়োগ দেবে কর কমিশনারের কার্যালয়

ময়মনসিংহে অবৈধভাবে সরকারি বালু বিক্রির অভিযোগ

আইয়ুব আলী, ময়মনসিংহ
২০:১০, ১১ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ২০:১০, ১১ সেপ্টেম্বর ২০২৪
আইয়ুব আলী, ময়মনসিংহ
২০:১০, ১১ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ২০:১০, ১১ সেপ্টেম্বর ২০২৪
ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে নাব্যতা ফিরিয়ে আনতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। ছবি : এনটিভি

ময়মনসিংহে রাজনৈতিক নেতারা ব্রহ্মপুত্র নদ খননের সরকারি বালু হরিলুট করছেন বলে অভিযোগ উঠেছে। তবে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বলেছেন টেন্ডার ছাড়া কারও সরকারি বালু বিক্রি করার সুযোগ নেই।

খোঁজ নিয়ে জানা গেছে, ময়মনসিংহ পাওয়ার স্টেশন আরপিসিএল নতুন একটি প্রজেক্টের জন্য বালু দরকার। দীর্ঘদিন ধরে কোনো টেন্ডার ছাড়াই কোটি কোটি টাকার বালু আরপিসিএলসহ বিভিন্ন ব্যবসায়ীদের সাপ্লাই দিচ্ছেন কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদ মণ্ডল এবং ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মোরশেদুল আলম জাহাংগীর, ৩২ নং ওয়ার্ডের সিটি কাউন্সিলার আবু বকর সিদ্দিক সাগর, ৩১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার জামাল হোসেন, যুবলীগের চৌরা সেলিম, বিএনপিকর্মী ওয়াসিম আকরাম এবং চর ইশ্বরদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন।

গত ৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের পর আওয়ামী লীগনেতা ও কাউন্সিলররা  গা-ঢাকা দিয়েছেন। তবে বিএনপিকর্মী ওয়াসিম ও বিএনপিনেতা তোফাজ্জল বর্তমানে আওয়ামী লীগনেতা ও কাউন্সিলরদের অবৈধ বালু ব্যবসা পরিচালনা করছেন। প্রতিদিন শত শত ট্রাক বালু অবৈধভাবে বিক্রি করে টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে নিজেরাই আত্মসাত করছেন।

জানা গেছে, প্রতিদিন কম হলেও শত ট্রাক বালি বিক্রি হচ্ছে। এক ট্রাক বালির দাম এক হাজার ৮০০ টাকা থেকে দুই হাজার টাকা। একদিনের হিসাবে বালু বিক্রি হচ্ছে প্রায় দুই লাখ টাকার।

এ বিষয়ে বিএনপিনেতা তোফাজ্জল হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগ সত্য নয়। আমি বালু বিক্রির সঙ্গে জড়িত নই।’

এ বিষয়ে ওয়াসিম আকরাম বলেন, কোনো ইজারা ছাড়াই ২০২১ সাল থেকে আওয়ামী লীগের প্রভাবে তিনিসহ অন্যরা বালু বিক্রি করে আসছেন। বালু ব্যবসায় আওয়ামী লীগনেতা এমদাদ মণ্ডলের মালিকানাধীন মণ্ডল এন্টার প্রাইজ ৬০ শতাংশ, জামাল হোসেন ৩৫ শতাংশ এবং বাকি পাঁচ শতাংশের মালিক আকরাম এন্টার প্রাইজ (তাঁর)। এ ছাড়া বালু পরিবহণ কাজে তাঁর ট্রাক ব্যবহার করে তিনি ব্যবসা পরিচালনা করে আসছেন।

ওয়াসিম আকরাম বলেন, ‘দল করতে গিয়ে অনেক মামলা খাইছি। টাকা-পয়সা নষ্ট হইছে। আমি কি ব্যবসাও করতে পারব না।’

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিহাব উদ্দিন আহমেদ বলেন, টেন্ডার ছাড়া সরকারি বালু বিক্রির সুযোগ নেই। টেন্ডার প্রক্রিয়া চলমান আছে। এর আগে কেউ বালু বিক্রি করলে তা হবে বেআইনি। লিখিত অভিযোগ পেলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ময়মনসিংহে পুরাতন ব্রহ্মপুত্র নদ খনন করে নাব্যতা ফিরিয়ে আনতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। সেই বালু নদের দুই তীরে স্তূপ করা হয়েছে। সেখান থেকেই অবৈধভাবে কোটি কোটি টাকার বালু বিক্রি করে সরকারি কোষাগারে জমা না দিয়ে নিজেরাই আত্মসাত করছে বালু ব্যবসায়ীরা।

ময়মনসিংহ সরকারি বালু উত্তোলন বিক্রি
১৯ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে ১৪৪ ধারা জারি
১৪ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে মোরগের ডাকে নতুন ভোরের শুভ সূচনা
১০ এপ্রিল ২০২৬
মামলার আসামি হয়েও জামায়াত নেতার প্রকাশ্যে মিছিল
০৩ এপ্রিল ২০২৬
ব্রহ্মপুত্রের তীরে শিশুদের ব্যতিক্রমী চিত্রাঙ্কন উৎসব
৩০ মার্চ ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হামে আরও ২ শিশুর মৃত্যু, ১২ দিনে ৫ প্রাণহানি
২৯ মার্চ ২০২৬
মসিকের সব খাল সংস্কারের তাগিদ নবনিযুক্ত প্রশাসকের
২৮ মার্চ ২০২৬
দাফন চলতে দেখে গাড়ি থামিয়ে কবরে নেমে পড়লেন তথ্য প্রতিমন্ত্রী
১০ মার্চ ২০২৬
ময়মনসিংহে সরকারিভাবে ভর্তুকি মূল্যে মাংস-ডিম বিক্রি শুরু
২৫ ফেব্রুয়ারি ২০২৬
ময়মনসিংহে সড়কে নিম্নমানের উপকরণ ব্যবহার, দায় নিচ্ছে না কেউ
২২ ফেব্রুয়ারি ২০২৬
একদিনের সফরে নিজ এলাকায় সংবর্ধিত প্রতিমন্ত্রী ইকবাল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. তিন বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা
  2. অনিয়মে শহরে অপরিকল্পিতভাবে ভবন গড়ে উঠেছে : রুকুনোজ্জামান
  3. জামায়াতের নিবন্ধন নিয়ে হাইকোর্টের রায় ন্যায়সংগত ছিল না : আপিল বিভাগ
  4. সাগরে লঘুচাপ, বৃষ্টির পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  5. অটোমেশন সিস্টেমে বদলে যাচ্ছে ভূমি সেবা, কমছে দালালের দৌরাত্ম্য
  6. ‘ভুয়া’ ভেবে ভ্যাট কর্মকর্তাকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে মারধর, ভাঙল হাত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x