Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
মাসুদ রায়হান পলাশ
২১:২০, ০৯ আগস্ট ২০২৪
আপডেট: ২১:২২, ০৯ আগস্ট ২০২৪
মাসুদ রায়হান পলাশ
২১:২০, ০৯ আগস্ট ২০২৪
আপডেট: ২১:২২, ০৯ আগস্ট ২০২৪
আরও খবর
লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে পদত্যাগ করলেন আকবর হোসেন
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আবারও ভারতকে অনুরোধ
বিসিবিতে পদত্যাগের হিড়িক, দায়িত্ব ছাড়লেন আরও চার পরিচালক
সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে মুজাহিদুল ইসলামের পদত্যাগ
ইতালির ফুটবল প্রধানের পদত্যাগ চান ক্রীড়ামন্ত্রী

তাসের ঘরের মতো ভাঙল স্বৈরশাসন, বিশ্বাসভঙ্গে হতবাক অনেকেই!

মাসুদ রায়হান পলাশ
২১:২০, ০৯ আগস্ট ২০২৪
আপডেট: ২১:২২, ০৯ আগস্ট ২০২৪
মাসুদ রায়হান পলাশ
২১:২০, ০৯ আগস্ট ২০২৪
আপডেট: ২১:২২, ০৯ আগস্ট ২০২৪
শেখ হাসিনা। ফাইল ছবি

রেজা রহমান জানেন, স্বৈরাচার শেখ হাসিনা ছাত্র-জনতার রক্তক্ষয়ী আন্দোলনের মুখে দেশ ও ক্ষমতা দুটোই ছেড়ে পালিয়েছেন। কিন্তু, তিনি এখনও যেন ঘোরের মধ্যে আছেন। অবাক তার চোখ-মন! ভাবতেই পারছেন না, এতদিন যে হাসিনা নিজেকে শক্তিশালী ভাবতেন, তার সাম্রাজ্য হঠাৎ এভাবে ভেঙে পড়বে। শুধু রেজা নন, তাঁর মতো অনেকের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে—তাসের ঘরের মতো শেখ হাসিনা সরকার ভেঙে চুরমার। এতদিন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগের যেসব নেতাদের প্রতাপের সঙ্গে কথা বলতে দেখতেন, তাদের এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

রেজা রহমান গত ৪ আগস্ট রাতে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনার সময় বলেছিলেন, ‘আজও কমপক্ষে ১০০ জন মারা গেছে। তারপরও শেখ হাসিনার কিছু হবে না। দেখেন, তিনি সব সামাল দিয়ে ফেলবেন। আরও হাজার হাজার লাশ পড়লেও শেখ হাসিনা ক্ষমতা ছাড়বেন না। যেভাবেই হোক, ক্ষমতা তার চাই-ই চাই। নতুবা তিনি নিঃশেষ হয়ে যাবেন। সেজন্য, রক্তের নেশা তার পেয়ে বসেছে।’

পরদিন ঐতিহাসিক ৫ আগস্ট। ওদিন সকাল থেকে দুপুর পর্যন্ত গণভবনমুখী ছাত্র-জনতার জোয়ারে নির্মম-নিষ্ঠুর স্বৈরাচারের পতন হয়। শেখ হাসিনা দেশ ও ক্ষমতা ছেড়ে পালিয়ে ভারতে চলে যান। আন্দোলনরত ছাত্র-জনতার দাবি, ‘শতশত মানুষের রক্তের বিনিময়ে দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। স্বৈরাচার নিপাত গেছে। স্বাধীনতা এসেছে।’

৫ আগস্ট রাতে এবার রেজা রহমান বলেন, ‘আমার শরীরে একটু চিমটি কাটুন তো! আমার বিশ্বাস হচ্ছে না, শেখ হাসিনা ক্ষমতা এভাবে পালিয়ে যেতে পারেন। কী ক্ষমতাইনা দেখাল গত ১৬ বছর। কাউকে পরোয়া করেননি। কী নির্মম পরিহাস!’

সে সময় রেজার পাশে থাকা আরেকজন বলে উঠলেন, ‘এতোকিছুর পরও আমার মনে হচ্ছে, শেখ হাসিনা আর ভারত মিলে আবারও কিছু করবে। আমারও বিশ্বাস হচ্ছে না, শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের এভাবে বিপদে রেখে পালাতে পারেন।’

৬ আগস্ট বিকেল। সাতক্ষীরার জেলার থানা ছাত্রলীগের সাবেক এক সভাপতি পালিয়ে এলাকা ছাড়ছিলেন। মুঠোফোনে তার সঙ্গে কথা হলে বলেন, ‘আমাদের ও অন্দোলনরতদের মুখোমুখী করে দিলেন। সর্বোচ্চ প্রতিরোধ করতে বললেন। আমরা ঝাঁপিয়ে পড়লাম। আর পরে তিনিই, মানে শেখ হাসিনা পালিয়ে গেলেন! এটা বিশ্বাস করতেই আমার একদিন লেগেছে। মিডিয়ায় খবর আসার পরও ৫ আগস্ট রাতে আমার মনে হচ্ছিল, যেকোনো মূল্যেই হোক শেখ হাসিনা দেশে রয়েছেন এবং তিনি কিছু না কিছু করবেন।’

৭ আগস্ট ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একজন সহকারী পুলিশ কমিশনারের (এসি) সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। কথা প্রসেঙ্গে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করতাম, শেখ হাসিনা মারা যাওয়ার আগ পর্যন্ত ক্ষমতা ছাড়বেন না। পালানোর তো প্রশ্নই আসে না। কারণ, ক্ষমতা ছাড়লে লাখ লাখ মানুষ মারা যাবে, এমন ধারণা আমার মধ্যেও ছিল, যা ছিল ভুল। আদতে এতো মানুষ মরেনি। আর আমাদের জনতার মুখে ঠেলে তিনি পালিয়ে যাবেন, যা আমি কখনোই ভাবিনি। আজ সকালে ঘুম থেকে উঠে আমি আমার স্ত্রীর কাছে জিজ্ঞাস করছিলাম, শেখ হাসিনা কি সত্যিই পালিয়েছেন?’ আমার স্ত্রীও অবিশ্বাসী মন নিয়ে হাতে চিমটি কাটল। তারপর বলল, তারও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে বিষয়টি।’

আজ শুক্রবার সকালে রাজধানীর কাঁঠালবাগানের এক বাড়ির মালিক কথার ছলে বলছিলেন, ‘এভাবে তাসের ঘরের মতো আওয়ামী লীগ ভেঙে পড়বে, কখনও কল্পনা করিনি। মাঝে মাঝে মনে হয়, এখনও আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে। গত ১৬ বছর ধরে এতো এতো নির্যাতন-হামলা-মামলার শিকার হয়েছি, যার কথা ভুলতে পারি না। এসব মনে পড়লেই শরীর শিউরে ওঠে। আনমনে ভেবে বসি, একটু পরেই বিভিন্ন মামলায় পুলিশ আমাকে ধরতে আসবে।’

শেখ হাসিনা পদত্যাগ স্বৈরাচার
০৯ ফেব্রুয়ারি ২০২৬
শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২ মার্চ
০২ ফেব্রুয়ারি ২০২৬
শেখ রেহানার ছেলে ও মেয়ের প্লট বরাদ্দ বাতিলের নির্দেশ
০২ ফেব্রুয়ারি ২০২৬
প্লট জালিয়াতি মামলায় হাসিনার ১০, টিউলিপের চার বছরের কারাদণ্ড
০১ ফেব্রুয়ারি ২০২৬
শেখ হাসিনার আরও দুই মামলার রায় সোমবার
২৯ জানুয়ারি ২০২৬
শেখ হাসিনা-আসাদুজ্জামানসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
২৬ জানুয়ারি ২০২৬
শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
২১ জানুয়ারি ২০২৬
শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ৯ ফেব্রুয়ারি
২০ জানুয়ারি ২০২৬
শেখ হাসিনার পিএস জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি জব্দের আদেশ
১৮ জানুয়ারি ২০২৬
প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপসহ ১৮ জনের মামলার রায় ২ ফেব্রুয়ারি
১৫ জানুয়ারি ২০২৬
শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানি কার্যতালিকায়
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জনগণের দাবি আদায়ে কোনো আপস করবো না : জামায়াত আমির
  2. দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩
  3. শিশুদের মঞ্চ নাটক দেখতে বেইলি রোডে সপরিবারে প্রধানমন্ত্রী
  4. কুষ্টিয়ায় এলাকাবাসীর মারধরে কথিত পীর নিহত, আস্তানায় আগুন
  5. জনগণের মুখোমুখি প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  6. বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে বিজয়ীদের নামে গেজেট প্রকাশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x