Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৩০, ০৭ আগস্ট ২০২৪
আপডেট: ০৯:৩২, ০৭ আগস্ট ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৩০, ০৭ আগস্ট ২০২৪
আপডেট: ০৯:৩২, ০৭ আগস্ট ২০২৪
আরও খবর
ফিরে দেখা ২৬ জুলাই ২০২৪: তিন সমন্বয়ককে হাসপাতাল থেকে তুলে নেয় ডিবি
ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতি যেন বিদেশে পালাতে না পারে : নাহিদ ইসলাম
সরকার আ.লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে না, দেশ পরিবর্তন করবে কীভাবে : নাহিদ
ফিরে দেখা ১৭ জুলাই ২০২৪ : কফিন মিছিল, ফেসবুক বন্ধ, কমপ্লিট শাটডাউন ঘোষণা
আবু সাঈদ জুলাই শহীদদের ইমাম, বিপ্লবের রূহানী নেতৃত্ব : নাহিদ

২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা আসতে পারে

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৩০, ০৭ আগস্ট ২০২৪
আপডেট: ০৯:৩২, ০৭ আগস্ট ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৩০, ০৭ আগস্ট ২০২৪
আপডেট: ০৯:৩২, ০৭ আগস্ট ২০২৪
বঙ্গভবনে রাষ্ট্রপতি ও তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের বৈঠক। ছবি : স্টার মেইল

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করা হলে রাষ্ট্রপতিও তাতে সম্মতি দেন। এই অন্তর্বর্তী সরকার গঠনের জন্য ১০ থেকে ১৫ জনের একটি প্রাথমিক তালিকা দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে সেই তালিকাসহ অর্ন্তবর্তীকালীন সরকার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম।

প্রাথমকি তালিকায় নাগরিক সমাজসহ ছাত্র প্রতিনিধিত্ব রয়েছে। দ্রুত সময়ের মধ্যে এই তালিকাটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে।

গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি ও তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের বৈঠক শেষে এসব কথা বলেন নাহিদ।

সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, ‘আমরা সমন্বয়করা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটি এবং আমাদের সঙ্গে সম্মানিত শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল ও অধ্যাপক তানজীম উদ্দিন খান একত্রে বঙ্গভবনে এসেছিলাম। মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সেনাবাহিনী, নৌ বাহিনী ও বিমান বাহিনী প্রধানের উপস্থিতিতে বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের একটি ফলপ্রসু আলোচনা হয়েছে। ছাত্র ও নাগরিক অভ্যুত্থানকারীদের পক্ষ থেকে যে সরকারের প্রস্তাব করা হবে, সেই প্রস্তাবিত সরকারই চূড়ান্ত অন্তর্বর্তীকালীন সরকার হবে সেই নিশ্চয়তা আমরা বঙ্গভবন থেকে পেয়েছি।’

নাহিদ ইসলাম বলেন, ‘সবার প্রতি আহ্বান থাকবে আজকে তিনবাহিনীর প্রধান ও রাষ্ট্রপতির সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের আলোচনা হয়েছে। তারা অভ্যুত্থানকারী ছাত্র–নাগরিকদের সম্মান জানিয়েছেন। পাশাপাশি দেশে যে অরাজক পরিস্থিতি চলছে, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আমরা সবার প্রতি আহ্বান জানাই, অভ্যুত্থানকারী ছাত্র–জনতার প্রস্তাবকারী অন্তর্বর্তীকালীন সরকারই দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করা হবে। জনগণ যাতে সেই আস্থা রাখেন।’

রাষ্ট্রীয় সম্পদ ও সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আমাদেরকে অবশ্যই স্থাপনা, রাষ্ট্রীয় সম্পদ এবং সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষা করতে হবে। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে পুনর্গঠনের মাধ্যমে দ্রুতই জনগণের মধ্যে শান্তি–শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য নিয়োগ করা হবে। ছাত্র নাগরিকেরা আজকেও ঢাকা শহরে ট্রাফিকের দায়িত্ব নিয়েছেন, মন্দির পাহারা দিচ্ছেন। সবাই এটির প্রশংসা করেছেন। দেশে আইনশৃঙ্খলা ফিরে না আসা পর্যন্ত আমাদের সতর্ক থাকতে হবে। কোনো ধরনের নাশকতা, লুটপাট না হয় সেজন্য পাহারা দিতে হবে, সতর্ক অবস্থানে থাকতে হবে। সবাই মিলে দেশ গঠনের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণ করব।’

ড. ইউনূস বর্তমানে ফ্রান্সে অবস্থান করছেন। তিনি দেশে কবে আসবেন এ বিষয়ে নাহিদ ইসলাম বলেন, ‘ওনার (ড. ইউনূস) একটি মাইনর অপারেশন হয়েছে। উনি আজ (বুধবার) দেশের উদ্দেশে রওনা হবেন। হয়তোবা আজ রাতে অথবা আগামীকাল সকালের মধ্যে দেশে এসে পৌঁছাবেন। এর মধ্যে আমাদের তালিকাটিও চূড়ান্ত হয়ে যাবে। হয়তো আমরা ২৪ ঘণ্টা কিংবা অধিক সময়ের মধ্যে পূর্ণাঙ্গ অন্তর্বর্তীকালীন সরকারের শপথের বিষয়টি করে ফেলতে পারব।’

বিভিন্ন গণমাধ্যমের ওপর হামলা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা সবাইকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ছাত্র-জনতা একটি অভ্যুত্থান করেছে, সেটি রক্ষা করে একটি নতুন বাংলাদেশ গঠন করার দায়িত্ব তাদের। আমরা দেখেছি, বিভিন্নভাবে নাশকতা করা হচ্ছে, পরিকল্পতিভাবে হামলা করে এই আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করা হচ্ছে। সবার প্রতি আহ্বান থাকবে এই ধরনের হামলা, লুটপাট বন্ধের। যারা গণহত্যা, দুর্নীতিতে জড়িত ছিলো তাদের আইনি প্রক্রিয়ায় আনা হবে। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আমরা প্রতিহিংসা ও রক্তপাত চাই না। আমরা একটি শান্তিপূর্ণ বাংলাদেশ চাই।’

নাহিদ ইসলাম ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার সমন্বয়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
১০ জুলাই ২০২৬
শেখ হাসিনা দেশে ফিরবেন শুধু ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই : নাহিদ ইসলাম
০১ জুলাই ২০২৬
জুলাই জাদুঘর ৫ আগস্টের মধ্যে না খুললে জনগণই খুলে দেবে: নাহিদ
২৮ জুন ২০২৬
নাহিদ ইতিহাসের অংশ : ড. মুহাম্মদ ইউনূস
১২ মে ২০২৬
শাপলা গণহত্যা ঠেকানো গেলে জুলাই গণহত্যা ঠেকানো যেত : নাহিদ ইসলাম
০৬ মে ২০২৬
নিজ আসনের আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সঙ্গে নাহিদ ইসলামের মতবিনিময়
০৩ মে ২০২৬
জাতীয় সংসদের প্রথম অধিবেশ ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম
৩০ এপ্রিল ২০২৬
রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তার করা প্রয়োজন : বিরোধীদলীয় চিফ হুইপ
৩০ এপ্রিল ২০২৬
সরকারের দেউলিয়াত্ব, তারা রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারছে না : নাহিদ
৩০ এপ্রিল ২০২৬
কেন একজন ব্যবসায়ীকে গভর্নর করা হয়েছে, সেটা আজ পরিষ্কার : নাহিদ
২৫ এপ্রিল ২০২৬
কোনো সরকার দুই মাসে এতটা অজনপ্রিয় হয়নি : নাহিদ ইসলাম
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
  2. সকালের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  3. লঘুচাপ-ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  4. টাঙ্গাইলে খাল পুনঃখনন শেষে অতিরিক্ত সোয়া কোটি টাকা ফেরত দিলেন ইউএনও
  5. জাতীয় অধ্যাপক হলেন অধ্যাপক ড. মাহবুব উল্লাহ
  6. উত্তপ্ত রাবি : রাকসু ভবন ও লাইব্রেরিতে সংঘর্ষ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x