বিএনপির স্থায়ী কমিটির নেতাদের জরুরি বৈঠক
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার জরুরি বৈঠকে বসেন বিএনপির স্থায়ী কমিটির নেতারা। ছবি : এনটিভি
দেশের চলমান পরিস্থিতিতে দলীয়ভাবে নিজের করণীয় ঠিক করতে জরুরি বৈঠকে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির নেতারা।
আজ মঙ্গলবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। এতে ভার্চুয়ালি অংশ নিয়ে সভাপতিত্ব করছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৈঠকে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও বেগম সেমিমা রহমানসহ অন্যান্যরা।

নিজস্ব সংবাদদাতা