Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
ফারুক হোসেন, দিনাজপুর
১৮:২৫, ৩১ জুলাই ২০২৪
আপডেট: ১৮:২৬, ৩১ জুলাই ২০২৪
ফারুক হোসেন, দিনাজপুর
১৮:২৫, ৩১ জুলাই ২০২৪
আপডেট: ১৮:২৬, ৩১ জুলাই ২০২৪
আরও খবর
সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ৩১৭ জন উদ্ধার, আটক ৭
মিয়ানমার থেকে পাচার করে আনা ৭২ টন সুপারিসহ আটক ২৫
সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক
হস্তান্তরের আগেই মাদ্রাসা ভবনে ফাটল, খসে পড়ছে পলেস্তারা
আজহারির মাহফিল ঘিরে পুলিশের কড়া নজরদারি, ৬৫ নারী পকেটমার আটক

‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি : শিক্ষার্থী ও অভিভাবকসহ আটক ১০

ফারুক হোসেন, দিনাজপুর
১৮:২৫, ৩১ জুলাই ২০২৪
আপডেট: ১৮:২৬, ৩১ জুলাই ২০২৪
ফারুক হোসেন, দিনাজপুর
১৮:২৫, ৩১ জুলাই ২০২৪
আপডেট: ১৮:২৬, ৩১ জুলাই ২০২৪
দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি থেকে শিক্ষার্থী-অভিভাবকসহ অন্তত ১০ জনকে আটক করেছে পুলিশ। ছবি : এনটিভি

দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি থেকে শিক্ষার্থী-অভিভাবকসহ অন্তত ১০ জনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (৩১ জুলাই) সকালে গোর-এ শহীদ ময়দানের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে থেকে তাদের আটক করা হয়।

‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি শুরুর পর পরই পুরো শহীদ মিনার এলাকা ঘিরে ফেলে পুলিশ, বিজিবি, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সেনা সদস্যরা। এ খবর ছড়িয়ে পড়লে পুরো শহরে অজানা শঙ্কা ছড়িয়ে পড়ে।

এর আগে শহীদ মিনার পাদদেশে মাথায় লাল ফিতা বেঁধে সমবেত হয় শিক্ষার্থীরা। তারা তাদের পূর্ব ঘোষিত ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি শুরু করে। এ সময় তারা স্লোগান দেয়—‘তোমার কোটা তুমি নাও, আমার ভাইকে ফিরিয়ে দাও’, ‘তুমি নও আমি নই-রাজাকার রাজাকার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’। এ সময় শিক্ষার্থীরা হাতে লেখা বিভিন্ন প্ল্যাকার্ডও বহন করে। তাতে লেখা ছিল, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘স্বৈরাচার নিপাত যাক’, ‘আসছে ফাল্গুন-আমরা কিন্তু দ্বিগুণ হব’।

পুলিশ শিক্ষার্থী ও অভিভাবকদের প্রিজন ভ্যানে উঠানোর সময় শিক্ষার্থীরা সাংবাদিকদের উদ্দেশে বলে, “আমরা কোনো ঝামেলা করিনি। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করতে এসেছিলাম। আমরা কিচ্ছু করিনি।”

আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজন ছেলে শিক্ষার্থী, ৪ জন মেয়ে শিক্ষার্থী ও একজন অভিভাবক রয়েছেন। তাদের সবাইকে কোতোয়ালি থানায় নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্র জানায়।

শিক্ষার্থী ও অভিভাবক আটকের বিষয়টি স্বীকার করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কমৃকর্তা (ওসি) ফরিদ হোসেন।

আটক অভিভাবক মার্চ ফর জাস্টিস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দিনাজপুর

সংশ্লিষ্ট সংবাদ: আটক

২৭ নভেম্বর ২০২৬
ভুয়া জন্মসনদ নিয়ে পাসপোর্ট করতে গিয়ে আটক দুই রোহিঙ্গা
২৪ নভেম্বর ২০২৬
মুঠোফোন ছিনিয়ে চলন্ত ট্রেন থেকে যাত্রীকে ফেলে হত্যা, আটক ৪
১৮ নভেম্বর ২০২৬
ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ জনকে আটক করেছে বিজিবি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
  2. সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক
  3. ঈদের আগেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইলেকট্রনিক টোল কালেকশন চালুর তাগিদ
  4. যুবদল নেতাকে কুপিয়ে জখম, এরপর ছয় বাড়িতে আগুন
  5. পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণী নিহত
  6. শীত বাড়বে কবে, ৫ দিনের পূর্বাভাসে যা জানা গেল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x