Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১৭:১০, ১৭ জুলাই ২০২৪
আপডেট: ১৭:১৩, ১৭ জুলাই ২০২৪
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১৭:১০, ১৭ জুলাই ২০২৪
আপডেট: ১৭:১৩, ১৭ জুলাই ২০২৪
আরও খবর
পাম্প থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা
ট্রাফিক আইন লঙ্ঘন করায় রাজধানীতে ১৬৯১ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭১৯ মামলা
সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে দুই গ্রুপের সংঘর্ষ
ফটিকছড়িতে গর্তে ডুবে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামে সংঘর্ষের ঘটনায় চার মামলা, আসামি ৫০০

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১৭:১০, ১৭ জুলাই ২০২৪
আপডেট: ১৭:১৩, ১৭ জুলাই ২০২৪
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১৭:১০, ১৭ জুলাই ২০২৪
আপডেট: ১৭:১৩, ১৭ জুলাই ২০২৪
চট্টগ্রামে কোটাবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ। ছবি : এনটিভি

কোটাবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় চট্টগ্রামের দুই থানায় চারটি মামলা হয়েছে। নগরীর পাঁচলাইশ ও খুলশী থানায় এ মামলাগুলো করা হয়। পুলিশ বাদী হয়ে এসব মামলা করে।

আজ বুধবার (১৭ জুলাই) সিএমপির উপপুলিশ কমিশনার মোখলেসুর রহমান জানান, কোটাবিরোধী আন্দোলনে সংঘর্ষ ও হতাহতের  ঘটনায় চট্টগ্রামের দুই থানায় চারটি মামলা হয়েছে। এসব মামলায় অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।

এদিকে নিহত তিনজনের মরদেহ গতকাল মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনরা নিয়ে গেছে।

চট্টগ্রাম কলেজের সমাজ বিজ্ঞান অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নিহত ওয়াসিম আকরামের মরদেহ আজ সকালে পেকুয়া উপজেলার নিজ গ্রামে দাফন করা হয়েছে। ওমর গনি এমইএস কলেজের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র ফয়সাল আহমেদের বাড়ি বরিশালে। আর পথচারী ফারুককে কুমিল্লায় দাফন করা হয়েছে।

এদিকে, চলমান পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা ও আজ রাত ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। আজ দুপুরে সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আজ সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জরুরি সিন্ডেকেট সভা ডাকা হয়। সভা শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা করে ছাত্রীদের সন্ধ্যা ৬টার মধ্যে এবং ছাত্রদের রাত ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

চট্টগ্রামে কোটাবিরোধী আন্দোলনে নিহত দুই শিক্ষার্থীর পাশাপাশি পথচারী ফারুকের পরিবারে চলছে শোকের মাতম। এ ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে আহত শতাধিক শিক্ষার্থী চিকিৎসা নিচ্ছে। তাদের মধ্যে বেশিরভাগ গুলিবিদ্ধ।

এদিকে আন্দোলনকারীদের ধাওয়া খেয়ে আত্মরক্ষার্থে বিভিন্ন ভবনে আশ্রয় নেওয়া ছাত্রলীগের পাঁচকর্মী ভবন থেকে পড়ে জখম হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় ৮০ শিক্ষার্থী ভর্তি হয়েছে। এ ছাড়া নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী এখনও চিকিৎসা নিচ্ছে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পাঁচলাইশ থানায় তিনটি ও খুলশী থানায় একটি মামলা হয়েছে।

কোটাবিরোধী মামলা সংঘর্ষ ছাত্রলীগ চট্টগ্রাম

সংশ্লিষ্ট সংবাদ: কোটাবিরোধী

১৬ সেপ্টেম্বর ২০২৪
সেরা ক্রিকেটার হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল তাহমিদের
১৫ সেপ্টেম্বর ২০২৪
রক্তাক্ত জুলাই-আগস্টের হত্যাকাণ্ডে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আরও ৫ অভিযোগ
১৩ সেপ্টেম্বর ২০২৪
দেশে ফিরলেন আমিরাতে ক্ষমা পাওয়া আরও ২৬ বাংলাদেশি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পাম্প থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা
  2. জবাইকৃত ১৩ ঘোড়া ফেলে পালালো চক্রের সদস্যরা
  3. কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে সড়কে, ছাদ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু
  4. বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে মন্তব্য : ২৮ বিচারককে শোকজ
  5. ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী
  6. সমাজসেবা অধিদপ্তর পরিদর্শন করলেন ডা. এ জেড এম জাহিদ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x