Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
আসাদুর রহমান জয়, নওগাঁ
১০:৩৫, ১০ জুলাই ২০২৪
আপডেট: ১০:৪০, ১০ জুলাই ২০২৪
আসাদুর রহমান জয়, নওগাঁ
১০:৩৫, ১০ জুলাই ২০২৪
আপডেট: ১০:৪০, ১০ জুলাই ২০২৪
আরও খবর
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
পুকুর থেকে ফুটবল তুলতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু
ফরিদপুরে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে বরিশালে আরও ২ জনের মৃত্যু
এনসিপি নেত্রী রাফিয়া রাফি আর নেই

বিস্কুট খেয়ে প্রাণ গেল দুই বোনের

আসাদুর রহমান জয়, নওগাঁ
১০:৩৫, ১০ জুলাই ২০২৪
আপডেট: ১০:৪০, ১০ জুলাই ২০২৪
আসাদুর রহমান জয়, নওগাঁ
১০:৩৫, ১০ জুলাই ২০২৪
আপডেট: ১০:৪০, ১০ জুলাই ২০২৪
নওগাঁয় বিস্কুট খেয়ে মারা যায় শিশু দুই বোনের মরদেহ নওগাঁ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ছবি : এনটিভি

বাড়ির পাশের একটি দোকান থেকে বিস্কুট কিনে খায় খাদিজা ও তাবাসসুম নামে দুই শিশু। বিস্কুট খাওয়ার পর থেকেই শুরু হয় বমি। বাড়িতে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ না হওয়ায় নেওয়া হয় সদর হাসপাতালে। সেখানে মৃত্যু হয় আট মাস বয়সী তাবাসসুমের। আর অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় ছয় বছর বয়সী খাদিজার। এ সময় বিস্কুট খেয়ে অসুস্থ হয় মইন ইসলাম (১৬) আরেক শিশু।

গতকাল মঙ্গলবার (৯ জুলাই) নওগাঁ সদর উপজেলার দোগাছী স্কুলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, খাদিজা ও তাবাসসুম দোগাছী স্কুল পাড়া গ্রামের বাসিন্দা জহুরুলের মেয়ে। অসুস্থ মইন একই গ্রামের পাইলটের ছেলে।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার দুপুরের দিকে খাদিজা, তাবাসসুম ও মইন বাড়ির পাশের একটি দোকান থেকে বিস্কুট কিনে খায়। এর কিছুক্ষণ পরই তারা বমি করতে থাকে। বাড়িতে প্রাথমিক চিকিৎসা দিয়ে কোনো উন্নতি না হওয়ায় সন্ধ্যার দিকে তাদের নওগাঁ সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক আট মাস বয়সী তাবাসসুমকে মৃত ঘোষণা করেন। আর অবস্থার অবনতি হওয়ায় খাদিজাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার তারও মৃত্যু হয়।

ওসি জাহিদুল হক বলেন, খাদ্যে বিষক্রিয়ায় এই ঘটনা বলে চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন। শিশুদের মরদেহ দুটি নওগাঁ সদর হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আজ বুধবার ময়নাতদন্ত শেষে মরহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

মৃত্যু খাদ্যে বিষ বিস্কুট নওগাঁ

সংশ্লিষ্ট সংবাদ: মৃত্যু

১০ এপ্রিল ২০২৬
পুকুর থেকে ফুটবল তুলতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু
০৯ এপ্রিল ২০২৬
এনসিপি নেত্রী রাফিয়া রাফি আর নেই
০৮ এপ্রিল ২০২৬
লিবিয়ার ‘গেমঘরে’ নির্যাতনে ডাসারের যুবকের মৃত্যু
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শিক্ষার্থীদের ৬ হাজার টাকা করে সহায়তা দেবে সরকার, আবেদন করতে পারবেন যারা
  2. হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা
  3. রাজনৈতিক সমঝোতা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে বিরোধী দলের ওয়াক আউট
  4. নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর
  5. উপরে হাত তুলবো না নিচে নামাবো বুঝতে পারি নাই : সংসদে বিরোধী দলনেতা
  6. সংসদে ব্যাংক রেজুলেশন বিল ২০২৬ পাস

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x