Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৩৫, ২৪ জুন ২০২৪
আপডেট: ১৭:৪৭, ২৪ জুন ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৩৫, ২৪ জুন ২০২৪
আপডেট: ১৭:৪৭, ২৪ জুন ২০২৪
আরও খবর
সরকারে কোনো দুর্নীতি হচ্ছে কিনা, খতিয়ে দেখা হবে : জাহেদ উর রহমান
ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতি বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী
জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির
বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি
দুর্নীতি দমন ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : ড. খন্দকার মোশাররফ

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিতে টিআইবির উদ্বেগ

এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৩৫, ২৪ জুন ২০২৪
আপডেট: ১৭:৪৭, ২৪ জুন ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৩৫, ২৪ জুন ২০২৪
আপডেট: ১৭:৪৭, ২৪ জুন ২০২৪

সাংবাদিকতা ও গণমাধ্যম নিয়ে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) বিবৃতিকে স্বাধীন সাংবাদিকতার প্রতি সংবিধান পরিপন্থি হুমকি উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বিষয়টিকে সাম্প্রতিক সময়ে ফাঁস হওয়া সাবেক শীর্ষ পুলিশ কর্মকর্তাদের বিপুল পরিমাণ অর্থ-সম্পদ অর্জনের তথ্য প্রকাশে প্রতিবন্ধকতা সৃষ্টির পাশাপাশি পুলিশ বাহিনী একাংশের দুর্নীতির সুরক্ষা প্রদানের অপচেষ্টা হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি। 

গতকাল রোববার (২৩ জুন) সংস্থাটির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়া সাবেক পুলিশ কর্তাদের নিয়ে নিয়মিত সংবাদ প্রকাশ ও প্রচারের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিকে উটপাখির আচরণসম উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “সাবেক পুলিশ কর্মকর্তাদের দুর্নীতির বিষয়ে সংবাদ প্রকাশকে উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে দেওয়া বিবৃতিটিই পুরোপুরি উদ্দেশ্যপ্রণোদিত। পুলিশ কর্মকর্তাদের সংগঠনের এমন বিবৃতি যে দুর্নীতির দায়ে অভিযুক্তদের সুরক্ষা দেওয়ার একটি সুপরিকল্পিত প্রক্রিয়া—এমন মনে হওয়া মোটেও অমূলক নয়। দেশের আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সংগঠনের এ বিবৃতি একদিকে যেমন সংবিধান স্বীকৃত স্বাধীন সাংবাদিকতার প্রতি সরাসরি হুমকি ও গণমাধ্যমের কণ্ঠরোধের প্রচেষ্টা, অন্যদিকে তেমনি নাগরিকের তথ্য জানার অধিকার নিশ্চিতের অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। মূলত বাস্তবতাকে অস্বীকার করে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন যে ‘উটপাখির মতো বালিতে মুখ গুঁজে’ রাখার চেষ্টা চালাচ্ছে—এমন মন্তব্য করা মোটেই অত্যুক্তি হবে না।”

গণমাধ্যমে প্রকাশিত দুর্নীতির খবরে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে—পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের এমন বক্তব্যকে বালখিল্যতার সামিল উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘পুলিশের সাবেক শীর্ষ কর্তাদের দুর্নীতির যে বিশাল, অস্বাভাবিক ও অনেকাংশে উৎকট খতিয়ান আমরা গণমাধ্যমের কল্যাণে জানতে পারছি, সেসব সংবাদকে ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার খোঁড়া যুক্তিতে থামানোর চেষ্টা করা পুলিশের মতো একটি দায়িত্বশীল সংস্থার ভাবমূর্তি সুরক্ষায় নিজেদের সক্ষমতা ও সৎসাহস নিয়ে প্রশ্ন জন্ম দেয়। এমন স্বার্থের দ্বন্দ্বে দুষ্ট যুক্তির বদলে বিপুল দুর্নীতির দায়ে অভিযুক্ত সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ জানা যাচ্ছে, তার জন্য বিব্রতবোধ করে স্বপ্রণোদিত হয়ে পুলিশের তরফ থেকে নিরপেক্ষ ও স্বার্থের দ্বন্দ্বমুক্ত তদন্তে সহায়তার ঘোষণা দিলে তা বাহিনীর দুর্নীতি প্রতিরোধের সদিচ্ছার দৃষ্টান্ত স্থাপন করতো। তা একদিকে যেমন পুলিশের ভাবমূর্তির জন্য সহায়ক হতো, অন্যদিকে পুলিশের প্রত্যাশিত পেশাগত মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতো।’

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিতে মহান মুক্তিযুদ্ধে অবদানের পাশাপাশি দেশের শান্তিশৃঙ্খলা রক্ষা, বিভিন্ন দুর্যোগ-সংকট মোকাবিলা ও মানবসেবায় পুলিশের ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে দ্বিমতের কোনো অবকাশ নেই এবং এজন্য পুলিশবাহিনী যৌক্তিকভাবেই প্রশংসার দাবিদার। কিন্তু পুলিশের এই ভূমিকাকে দুর্নীতির তথ্য গোপনের মাধ্যমে অবৈধতা প্রসারের লাইসেন্স হিসেবে ব্যবহারের কোনো সুযোগ নেই উল্লেখ করে ড. জামান বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন সংগ্রাম, দুর্যোগ কিংবা সংকটে পুলিশের অবদানকে আমরা শুধুমাত্র স্বীকারই করি না, প্রশংসার সঙ্গে স্মরণেও রাখি। কিন্তু এই অবদানকে অপরাধের সুরক্ষার লাইসেন্স হিসেবে ব্যবহার বা অপরাধীর জন্য বিচারহীনতার সুযোগের হাতিয়ার হিসেবে ব্যবহার করার দুরভিসন্ধি পুলিশের নৈতিকতাকেই প্রশ্নবিদ্ধ করে।’

গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যাচ্ছে, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতির পর পুলিশকে নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যম যেন সতর্কতা অবলম্বন করে, সে বিষয়ে ব্যবস্থা নিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে অনুরোধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টিকে শুধু দেশের গণমাধ্যমের স্বাধীনতাই নয়, পুরো জবাবদিহিমূলক গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অশনিসংকেত হিসেবে মন্তব্য করেছে টিআইবি। 

এ প্রসঙ্গে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘পুলিশ বাহিনীতে দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণের অন্যতম হাতিয়ার হিসেবে তথ্য প্রকাশ নিশ্চিতের পরিবেশ সৃষ্টি করার কথা যে মন্ত্রণালয়ের, সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেই তথ্য গোপনের মাধ্যমে দুর্নীতিকে সুরক্ষা প্রদানে উদ্যোগী হতে দেখা যাচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার ঘোষণাসহ একটি গণতান্ত্রিক ও জনকল্যাণে নিবেদিত দাবি করা সরকারের জন্য এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কি হতে পারে! আমরা আশা করবো, পুলিশ কর্মকর্তাদের সংগঠন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওপর সাংবিধানিকভাবে অর্পিত দায়িত্বকে স্মরণ করে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারসহ সব ধরনের অপরাধকে সুরক্ষা দেওয়ার এই হীন প্রচেষ্টা থেকে বেরিয়ে অভিযোগের নিরপেক্ষ ও স্বার্থের দ্বন্দ্বমুক্ত তদন্তে সহায়ক ভূমিকা পালনে উদ্যোগী হবে।’

টিআইবি দুর্নীতি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন
১০ ফেব্রুয়ারি ২০২৬
২০২৫ সালে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ : টিআইবি
০৯ ফেব্রুয়ারি ২০২৬
ভোটকেন্দ্রে মুঠোফোন বহন নিষেধাজ্ঞায় সন্দেহ ও প্রশ্নের জন্ম দিয়েছে : টিআইবি
০৮ ফেব্রুয়ারি ২০২৬
ক্ষমতা কার্যকরভাবে প্রয়োগে ইসির দুর্বলতা দৃশ্যমান : টিআইবি
০৮ ফেব্রুয়ারি ২০২৬
তফসিলের পর হত্যা : টিআইবির প্রতিবেদনের জবাব দিল সরকার
০২ ফেব্রুয়ারি ২০২৬
২০২৫ সালে উদ্বেগজনক হারে বেড়েছে রাজনৈতিক সহিংসতা : টিআইবি
০১ ফেব্রুয়ারি ২০২৬
খসড়া গণমাধ্যম কমিশন ও সম্প্রচার কমিশন অধ্যাদেশ সরকারের বিদায়ী পরিহাস : টিআইবি
২৬ জানুয়ারি ২০২৬
তিন শূন্যের দায়িত্ব সরকার কতটা পালন করল, তার শ্বেতপত্র প্রকাশের দাবি
১২ জানুয়ারি ২০২৬
অপশক্তির কাছে সরকার নতিস্বীকার করেছে : টিআইবি
০৬ জানুয়ারি ২০২৬
বিদেশি পর্যবেক্ষকদের থাকা-খাওয়ার খরচ বহনে ইসির সিদ্ধান্ত অপরিণামদর্শী : টিআইবি
২৯ নভেম্বর ২০২৫
দুদক অধ্যাদেশ থেকে কৌশলগত সুপারিশ বাদ দেওয়ায় ক্ষোভ টিআইবির
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পাম্প থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা
  2. জবাইকৃত ১৩ ঘোড়া ফেলে পালালো চক্রের সদস্যরা
  3. কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে সড়কে, ছাদ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু
  4. বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে মন্তব্য : ২৮ বিচারককে শোকজ
  5. ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী
  6. সমাজসেবা অধিদপ্তর পরিদর্শন করলেন ডা. এ জেড এম জাহিদ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x