Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আসাদুর রহমান জয়, নওগাঁ
২২:৩০, ১৭ জুন ২০২৪
আপডেট: ২২:৩১, ১৭ জুন ২০২৪
আসাদুর রহমান জয়, নওগাঁ
২২:৩০, ১৭ জুন ২০২৪
আপডেট: ২২:৩১, ১৭ জুন ২০২৪
আরও খবর
২৫ কেজি কুকুরের মাংস জব্দ, কসাই পলাতক
মেয়েদের মাস্টার্স পর্যন্ত পড়ালেখা সরকারি খরচে হবে : জামায়াত আমির
সবাইকে বুকে ধারণ করে সামনে এগোব : জামায়াত আমির
নওগাঁয় জামায়াত ও বিএনপি কর্মীদের সংঘর্ষে আহত ১০
পালিয়ে যাওয়ার পরিকল্পনা আমাদের নেই : তারেক রহমান

নওগাঁয় অর্ধলাখ টাকা দামের খাসির চামড়া ১৫ টাকা!

আসাদুর রহমান জয়, নওগাঁ
২২:৩০, ১৭ জুন ২০২৪
আপডেট: ২২:৩১, ১৭ জুন ২০২৪
আসাদুর রহমান জয়, নওগাঁ
২২:৩০, ১৭ জুন ২০২৪
আপডেট: ২২:৩১, ১৭ জুন ২০২৪

নওগাঁয় অর্ধলাখ টাকা দামের খাসির চামড়া ১৫ টাকা! কোরবানির পশুর চামড়ার প্রকৃত দাম না পেয়ে হতাশা প্রকাশ করেছেন কুরবানিদাতারা। কেউ কেউ চামড়া বিনামূল্যে দিয়ে দিয়েছেন। এতে ক্ষোভ প্রকাশ করেছেন কুরবানিদাতারা ও চামড়ার হকাররা।

আজ সোমবার (১৭ জুন) দুপুর থেকে নওগাঁ শহরের গোস্তহাটির মোড় চামড়া গুদাম এলাকায় গিয়ে দেখা যায়, ফড়িয়ারা বিভিন্ন জায়গা থেকে রিকশা, ভ্যান ও চার্জারে করে চামড়া নিয়ে এসে বিক্রি করছেন। ঈদের প্রথম দিন দুপুরে চামড়া নিয়ে এসে কিছু ফড়িয়াকে বিক্রি করতে দেখা গেছে।

জেলা প্রাণিসম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, জেলায় কোরবানির পশুর লক্ষ্যমাত্রা ছিল সাড়ে ৭ লাখ। নওগাঁয় কোরবানি পশু জবাইয়ের লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ৭৯ হাজার।

নওগাঁ আত্রাই উপজেলার বান্ধাইঘরা এলাকার মোহাম্মদ আলী সোমবার দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় খাসির একটা চামড়া বিক্রি করতে এসেছেন। তিনি বলেন, ‘গত ৫ বছর ধরে ঈদুল আজহার দিন এলেই ব্যবসায়ীরা গরিবের হক মেরে খাওয়া শুরু করছে। ৫০ হাজার টাকার খাসির চামড়া দাম দিতে চাচ্ছে ১৫ টাকা। যে সকল ব্যবসায়ীরা গরিবের হক মেরে খাচ্ছে তারা মানুষ নয়, অমানুষ।’

ঈদুল আজহা এলে বাড়ি বাড়ি ঘুরে চামড়ার টাকা সংগ্রহ করেন শহরের পৌর এলাকার মুক্তির মোড়ের রিকশাচালক করিম দেওয়ান। তিনি বলেন, যাদের সামর্থ্য রয়েছে তারা কুরবানি দিয়েছে। সকাল থেকে তাদের বাড়িতে যাচ্ছি। গত কয়েক বছর থেকে ১০০ টাকা ২০০ টাকা পেলেও এবার ৬০ টাকার মতো পেয়েছি। ক্ষোভ প্রকাশ করে করিম দেওয়ান বলেন, ‘গরিবের হক মেরে খাওয়ার ফল আল্লাহ সহ্য করবেন না।’

পার নওগাঁ এলাকার মরিয়ম আক্তার বলেন, ‘প্রতি বছরই মানুষের বাড়ি বাড়ি ঘুরে টাকা সংগ্রহ করি। এইবার যার বাড়িতেই গেছি সবাই বলে চামড়ার দাম কম। তাই, ব্যবসায়ীদের চামড়া বিনামূল্যে দিয়ে দিছে। আমার মতো গরিব মানুষের হকের টাকা মাইরা খাইয়া ঠিক হইতাছে না। গরিবের হক মেরে খাওয়ার বিচার আল্লাহ করবে।’

উকিলপাড়া এলাকার একটি বাড়িতে চারটি খাসি ও একটি গরু কোরবানি করা হয়। কিন্তু দিন গড়িয়ে বিকেল হলেও চামড়ার ক্রেতা পাওয়া যায়নি। পরে স্থানীয় ফড়িয়া ব্যবসায়ী মোনায়েম হোসেনকে ডেকে এনে খাসির চামড়াগুলো দিয়ে দেওয়া হয়। তিনি বাজারে গিয়ে চারটি খাসির চামড়া মাত্র ৪০ টাকা বিক্রি করেন।

মোনায়েম হোসেন বলেন, ‘চারটি খাসির চামড়া মাত্র ৪০ টাকায় বিক্রি করতে পেরেছি। এর বেশি কেউ দিতে চাননি। পরে ওই ৪০ টাকা চামড়ার মালিককে বুঝিয়ে দিয়েছি।’

সরকার দাম নির্ধারণ করে দিলেও আড়তদাররা সেই দাম দিচ্ছেন না। তাই কম মূল্যে চামড়া কিনতে হচ্ছে বলে চামড়া ব্যবসায়ী সমসের আলী বলেন, ‘প্রতি বছর সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রির কথা থাকলেও ট্যানারি মালিকরা সিন্ডিকেট করে দাম কমিয়ে দেন। ফলে আমরা লোকসানের মুখে পড়ি। তাই আমরা বেশি দামে চামড়া কিনতে পারি না।’

সান্তাহার থেকে চামড়া সংগ্রহ করতে এসেছেন হযরত ফাতেমা (রাঃ) মহিলা হাফেজিয়া ও নূরানী মাসরাসা এবং লিল্লাহ বোডিং এর এক শিক্ষক। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘চামড়া কুরবানিদাতারা দান করলেও দাম পাওয়া যাচ্ছে না। গরু তিন-চারশ টাকা, খাসির চামড়া ১০ টাকা থেকে ১৫ টাকা দিচ্ছে।’

এ প্রসঙ্গে নওগাঁ জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের সভাপতি মো. মোমতাজ হোসেন বলেন, ‘প্রতিটি খাসির চামড়া কিনছি ১৫-২০ টাকা দরে। প্রতিটি চামড়া প্রস্তুত করতে লবণ প্রয়োজন ২ কেজি যার বর্তমান মূল্য ৪০ টাকা, লেবার ২০ টাকা, পরিবহণ খরচ ৫ টাকা, আড়ত খরচ ৫ টাকা সর্বমোট ৯০ টাকা খরচ পরে প্রতিটি চামড়া প্রতি। ট্যানারিতে বিক্রির সময় ১০০ চামড়ার মধ্যে ১০টি বাতিল হয়ে যায়। প্রসেস করার পর ২০ টাকা ফুট হিসেবে ৪-৫ ফিট চামড়ার বিক্রিমূল্য দাঁড়ায় ৯০ থেকে ১০০ টাকায়। তাহলে আপনারাই বলুন চামড়া ব্যবসা করবো কীভাবে? চামড়ায় লবণ দেওয়ার আগে আন্তর্জাতিক বাজারেও চামড়ার চাহিদা কম। তাই সবমিলিয়ে ব্যবসাটা কোনোভাবেই ভালো হচ্ছে না।’

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু তালেব বলেন, ‘জেলায় কোরবানি পশু জবাইয়ের লক্ষ্যমাত্রা প্রায় ৩ লাখ ৭৮ হাজার। যা গত বছরের তুলনায় ৩৪ হাজার বেশি। এসব কোরবানি পশুর চামড়া সুন্দরভাবে সংরক্ষণের পাশাপাশি সাধারণ মানুষ যাতে ন্যায্য দাম পান সে বিষয়ে জেলা প্রশাসক সংশ্লিষ্টদের নিয়ে মিটিং করেছেন। দাম নিশ্চিত করতে আমরাও নজরদারি করছি।’

ঈদুল আজহা নওগাঁ কোরবানির পশু
০৮ জুন ২০২৫
এবারও চামড়া নিয়ে হতাশা, দাম ওঠেনি হাজারও
০৭ জুন ২০২৫
ত্যাগের মহিমায় সারাদেশে ঈদুল আজহা উদ্‌যাপিত
০৭ জুন ২০২৫
কেজিপ্রতি ৪০০ টাকায় মিলছে মাংস
০৭ জুন ২০২৫
এক পশলা বৃষ্টি, নগরজীবনে স্বস্তি
০৭ জুন ২০২৫
খুলনা টাউন জামে মসজিদে ঈদুল আজহার প্রধান জামাত
০৭ জুন ২০২৫
দেশে দেশে ঈদুল আজহা উদযাপন
০৭ জুন ২০২৫
ঈদুল আজহা উপলক্ষে চরকিতে মুক্তি পাচ্ছে যেসব চলচ্চিত্র
০৭ জুন ২০২৫
শোলাকিয়া ময়দানে দেশের ঈদুল আজহার বড় জামাত অনুষ্ঠিত
০৭ জুন ২০২৫
পশু নয়, কোরবানি হোক অহংকার হিংসা অবিচারের : আসিফ মাহমুদ
০৭ জুন ২০২৫
দেশজুড়ে পশু কোরবানির মধ্য দিয়ে পালিত হচ্ছে ঈদুল আজহা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. প্রথমবার রাজধানী থেকে প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ
  2. দিনকালের সম্পাদক ও প্রকাশক হলেন আতিকুর রহমান রুমন
  3. আশাবাদের সঙ্গে বিদায় নিচ্ছি, আমার জন্য দোয়া করবেন : প্রধান উপদেষ্টা
  4. প্রধান উপদেষ্টার সম্পূর্ণ বিদায়ী ভাষণ
  5. ১৩০টি নতুন আইনসহ ৬০০ নির্বাহী আদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার
  6. ১৮ মাস পর এখন আমার যাওয়ার পালা : প্রধান উপদেষ্টা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x