Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:২৫, ২৭ এপ্রিল ২০২৪
আপডেট: ১৮:২৮, ২৭ এপ্রিল ২০২৪
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:২৫, ২৭ এপ্রিল ২০২৪
আপডেট: ১৮:২৮, ২৭ এপ্রিল ২০২৪
আরও খবর
পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি
খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রপতির শোক 
বড়দিন উপলক্ষে খ্রিস্ট ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় গেজেট প্রকাশ
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:২৫, ২৭ এপ্রিল ২০২৪
আপডেট: ১৮:২৮, ২৭ এপ্রিল ২০২৪
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:২৫, ২৭ এপ্রিল ২০২৪
আপডেট: ১৮:২৮, ২৭ এপ্রিল ২০২৪
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ফাইল ছবি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, শোভন কর্মপরিবেশ নিশ্চিতকল্পে দেশীয় ও বৈশ্বিক শ্রমমান অনুযায়ী কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি অনুশীলনকে জাতীয় সংস্কৃতি হিসেবে গড়ে তোলাও অত্যন্ত জরুরি।  এ লক্ষ্য অর্জনে তিনি সরকার, মালিক ও শ্রমিকসহ সব উন্নয়ন অংশীজনকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

রাষ্ট্রপতি জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উপলক্ষে আজ শনিবার (২৭ এপ্রিল) দেওয়া এক বাণীতে এ আহ্বান জানান।

আগামীকাল রোববার জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস। দেশব্যাপী পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ে ব্যাপক গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে এ বছরও দিবসটি পালিত হচ্ছে জেনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন। এ উপলক্ষে বিশ্বের সব শ্রমজীবী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি। দিবসটির এ বছরের প্রতিপাদ্য, ‘সুস্থ শ্রমিক, শোভন কর্মপরিবেশ : গড়ে তুলবে স্মার্ট বাংলাদেশ’ যথার্থ হয়েছে বলেও তিনি  মনে করেন।

মো. সাহাবুদ্দিন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমৃত্যু মেহনতি, শোষিত ও বঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করেছেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ ১৯৭২ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সদস্যপদ লাভ করে। একই বছর তিনি (বঙ্গবন্ধু) শ্রমনীতি ঘোষণা করেন এবং আইএলওর পাঁচটি মৌলিক কনভেনশনসহ মোট ২৯টি কনভেনশন অনুসমর্থন করেন।

রাষ্ট্রপতি জানান, কলকারখানার সুষ্ঠু ব্যবস্থাপনা এবং শ্রমজীবী মানুষের পেশাগত নিরাপত্তা ও আইনগত অধিকার নিশ্চিত করা সরকারের পাশাপাশি সব শিল্প মালিকের নৈতিক দায়িত্ব। সরকার দেশের সব খাতের শ্রমজীবী মানুষের পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে নানাবিধ কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। নিরাপদ ও শোভন কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য ‘বাংলাদেশ শ্রম আইন-২০০৬’ এবং ‘বাংলাদেশ শ্রম বিধিমালা-২০১৫’ প্রণয়ন করা হয়েছে।

রাষ্ট্রপ্রধান বলেন, জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট ও উন্নত অর্থনীতির দেশে পরিণত হওয়ার লক্ষ্য অর্জনে সরকার ব্যাপক উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছে। এ সব কল্যাণমুখী কর্মসূচির সফল বাস্তবায়ন ও শ্রমিকের উৎপাদনশীলতা বাড়াতে শ্রমিক ভাই-বোনদের জন্য শোভন ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার বিকল্প নেই। বিগত এক দশকে দেশে শিল্পকারখানার সংখ্যা কয়েকগুণ বেড়েছে। আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে এবং ভবিষ্যৎ প্রযুক্তির সঙ্গে অভিযোজন করার লক্ষ্যে সরকার-মালিক-শ্রমিকের সমন্বিত উদ্যোগ নিতে হবে। কর্মক্ষম জনগোষ্ঠীকে প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে কর্মক্ষেত্রে প্রবেশের উদ্যোগ নিতে হবে।

রাষ্ট্রপতি জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উপলক্ষে নেওয়া সব কর্মসূচির সফলতা কামনা করেন।

মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি
০৫ আগস্ট ২০২৫
গণঅভ্যুত্থান ছিল নিপীড়নের বিরুদ্ধে জনতার ক্ষোভের বিস্ফোরণ : রাষ্ট্রপতি
০৪ এপ্রিল ২০২৫
রাষ্ট্রপতির সঙ্গে আপিল বিভাগের দুই বিচারপতির সাক্ষাৎ
২৬ ফেব্রুয়ারি ২০২৫
নাহিদ ইসলামের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি
১৯ ফেব্রুয়ারি ২০২৫
একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতিকে শহীদ মিনারে না যাওয়ার আহ্বান
০২ ফেব্রুয়ারি ২০২৫
অর্জিত জ্ঞানকে মানুষের সেবায় কাজে লাগাতে হবে : রাষ্ট্রপতি
২৪ জানুয়ারি ২০২৫
স্বাধীনতা-গণতন্ত্রকে সমুন্নত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি
০৬ জানুয়ারি ২০২৫
কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্তের নির্দেশনা রাষ্ট্রপতির
২৯ ডিসেম্বর ২০২৪
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে চিঠিতে কী লিখেছেন ব্রিগেডিয়ার জেনারেল আযমী
২৫ ডিসেম্বর ২০২৪
সব ধর্মের মূল কথাই হচ্ছে মানুষের সেবা ও কল্যাণ : রাষ্ট্রপতি
২৫ ডিসেম্বর ২০২৪
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এলপি গ্যাসের দাম বাড়ল
  2. হাইকোর্টে বিএনপির ৪০ জনের জামিন
  3. শাপলাকলির অগ্রযাত্রা ঠেকাতে প্রাণপণ চেষ্টা চলছে : নাহিদ ইসলাম
  4. মিথ্যাবাদী নেতৃত্ব দেশের কল্যাণ করতে পারে না : তারেক রহমান
  5. পাচারকারীদের পেটের ভেতরে হাত দিয়ে টাকা তুলে আনব : জামায়াত আমির
  6. দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগকর্মীর বিএনপিতে যোগদান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x