Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
এ কে এম মঈনুল হক, রংপুর
১৫:০০, ০৯ জানুয়ারি ২০২৪
আপডেট: ১৫:০৫, ০৯ জানুয়ারি ২০২৪
এ কে এম মঈনুল হক, রংপুর
১৫:০০, ০৯ জানুয়ারি ২০২৪
আপডেট: ১৫:০৫, ০৯ জানুয়ারি ২০২৪
আরও খবর
জাতীয় পার্টিকে প্রত্যাখ্যান
রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন, নেতাকর্মীদের হুমকির অভিযোগ
জাপা মহসচিবের সম্পদ ৫ কোটি টাকার, আয় ৩২ লাখ
জামায়াত ও জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
জাতীয় পার্টির রাঙ্গার মনোনয়ন বাণিজ্যের প্রমাণ পেয়েছে দুদক

জাতীয় পার্টিকে ধ্বংস করার চেষ্টা চলছে : জি এম কাদের

এ কে এম মঈনুল হক, রংপুর
১৫:০০, ০৯ জানুয়ারি ২০২৪
আপডেট: ১৫:০৫, ০৯ জানুয়ারি ২০২৪
এ কে এম মঈনুল হক, রংপুর
১৫:০০, ০৯ জানুয়ারি ২০২৪
আপডেট: ১৫:০৫, ০৯ জানুয়ারি ২০২৪
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের মঙ্গলবার দুপুরে রংপুর নগরীর সেনপাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি : এনটিভি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির ফলাফল বিপর্যয়ের কারণসহ রাজনৈতিক অঙ্গনে উদ্ভূত নানান পরিস্থিতি নিয়ে দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের সরকারের বিরুদ্ধে বেশকিছু অভিযোগ তুলে ধরে সাংবাদিকদের বলেছেন, ‘জাতীয় পার্টিকে ধ্বংস করার চেষ্টা চলছে। আমাদের ভরাডুবি হয়নি। জাতীয় পার্টিকে শেষ করার জন্য এত নাটক সাজানো হয়েছিল।’

আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে রংপুর নগরীর সেনপাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে জি এম কাদের বলেন, ‘আশ্বাস দিয়ে নির্বাচনে এনে কোরবানি করা হয়েছে জাতীয় পার্টিকে। দলের মধ্যে সরকারের এজেন্ট ঢুকিয়ে দিয়ে দলকে স্বাভাবিকভাবে চলতে দেওয়া হচ্ছে না। জাতীয় পার্টিকে ধ্বংস করার চেষ্টা চলছে।’

জাতীয় পার্টির চেয়ারম্যান অভিযোগ করে আরও বলেন, ‘এক এক করে কোনো রাজনৈতিক দলকে টিকতে দেওয়া হবে না, কাউকে ঘরে ঢুকিয়ে, কাউকে জেলখানায় ঢুকিয়ে, কাউকে মাঠে নামিয়ে দিয়ে শেষ করা হবে। শুধু একটি দল থাকবে বাংলাদেশে, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হবে, সেই নীলনকশা অনুযায়ী দেশ চালানো হচ্ছে।’

জি এম কাদের আরও বলেন, ‘আমাদের ভরাডুবি হয়নি, জাতীয় পার্টিকে শেষ করার জন্য এত নাটক সাজানো হয়েছিল। আমরা জনগণের বিশ্বাস ও ভালোবাসা নিয়ে দলকে শক্তিশালী জায়গায় নিয়ে যাব।’

সংসদে বিরোধীদল কে হচ্ছে, সাংবাদিকদের এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘এটা আমি জানি না। দলের সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা করে দেখতে হবে।’

সরকারের বিরুদ্ধে অভিযোগ করে জি এম কাদের বলেন, ‘আমাদের (জাতীয় পার্টির) দলের মধ্যে অন্তর্কোন্দলের সৃষ্টি করেছে সরকার। তাদের শীর্ষমহল থেকে কিছু লোককে আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যারা আমাদের বিরোধিতা করবে, দলের বিরোধিতা করবে, তাদের (সরকারের) পারপাস সার্ভ করবে। আমরা অনেক সমস্যা নিয়ে অগ্রসর হচ্ছি, টিকে থাকতে চাচ্ছি, জনগণের রাজনীতি করতে চাচ্ছি।’

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘দেশীয় ও আন্তর্জাতিকভাবে  নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। আমরা সুষ্ঠু নির্বাচন চেয়েছিলাম, যে নির্বাচনে ভোট ডাকাতি করা হবে না। ১১টি (আসন) পেয়েছি, না ৫০টি পেয়েছি, সেটা বড় কথা নয়, ইলেকশনটা সঠিক হয়নি। এই ইলেকশনে ভোটারদের প্রত্যাশা অনুযায়ী রেজাল্ট হয়নি। যেখানে নৌকা মার্কার সঙ্গে আমাদের প্রার্থীরা সরাসরি ভোট করেছে, সেখানে প্রকৃতপক্ষে কোনো ভোটই হয়নি।’

জি এম কাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জাতীয় পার্টি
১১ অক্টোবর ২০২৩
মুনাফালোভীরা ব্যবসার নামে মানুষের রক্ত চুষে খাচ্ছে : জি এম কাদের
০৯ অক্টোবর ২০২৩
নির্বাচনকালীন সরকারের প্রস্তাব পেলে বিবেচনা করবে জাপা
৩০ সেপ্টেম্বর ২০২৩
বাজার ব্যবস্থাপনায় ব্যর্থতার রেকর্ড করেছে সরকার : জি এম কাদের
২৩ আগস্ট ২০২৩
অনেক কথা হয়েছে, অনুমতি ছাড়া বলতে পারব না : ভারত থেকে ফিরে জি এম কাদের
১৯ আগস্ট ২০২৩
আ.লীগের বিরুদ্ধে কথা বললেই শাস্তি পেতে হয় : জি এম কাদের 
০৭ আগস্ট ২০২৩
সরকারকে সাধুবাদ জানিয়ে হুঁশিয়ারি দিলেন জি এম কাদের
১৭ জুলাই ২০২৩
যে কারণে ভোটকেন্দ্রে যেতে চান না ভোটাররা, জানালেন জি এম কাদের
০৯ জুলাই ২০২৩
বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিত করতে হবে : জাপা চেয়ারম্যান
২৮ জুন ২০২৩
সুষ্ঠু নির্বাচন না হলে একদলীয় শাসন চিরস্থায়ী হবে : জিএম কাদের
২৬ জুন ২০২৩
২০১৪ বা ২০১৮ সালের মতো নির্বাচন হবে না : জিএম কাদের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. টানা ২ দিন ৯ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  2. শাহবাগে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে আহত ৮
  3. রানা প্লাজা ট্র্যাজেডি স্মরণে মোমবাতি প্রজ্বালন ও প্রতিবাদ
  4. তাপপ্রবাহ ও বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  5. বাড়ির দরজায় বোমা সদৃশ বস্তু ঘিরে আতঙ্ক, পুলিশ মোতায়েন
  6. তাপপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x